রাধা নিজস্ব কারখানায় চামড়াজাত দ্রব্য উৎপাদন করে। তার প্রতিষ্ঠানে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি উপকরণের সহজলভ্যতা ও যোগাযোগের সুবিধা রয়েছে। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় ভোক্তাদের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভোক্তাদের বর্ধিত চাহিদা বিবেচনা করে এবং ভবিষ্যতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আশায় রাধা ব্যবসায় সম্প্রসারণ করতে আগ্রহী। এখন সে তার করণীয় সম্পর্কে ভাবছে।

Updated: 10 months ago
উত্তরঃ

প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত না হয়ে দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠে স্থানীয় চাহিদা পূরণ করলে, তাকে বিকেন্দ্রীকরণ বলে।

উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় কিংবা যে স্থান হতে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, তাই ব্যবসায়ের অবস্থান।
ব্যবসায় অবস্থান নির্বাচনে সামাজিক পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশ বলতে সমাজের জনগণ, তাদের সংস্কৃতি, নীতি ও আচার-ব্যবহারকে নির্দেশ করে। তাই ব্যবসায়। অবস্থান নির্বাচনে এগুলো বিবেচনা করা প্রয়োজন। কারণ ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা, বিক্রয়ের পরিমাণ এমনকি ব্যবসায়ের সিদ্ধান্তগুলো পরিবেশকেন্দ্রিক। তাই বলা যায়, ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশ বিবেচনা আবশ্যক।

উত্তরঃ

উদ্দীপক অনুযায়ী রাধার কারখানাটি ব্যবসায়ের শিল্প অবস্থানে স্থাপিত।
নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। শিল্প এলাকা স্থাপনের এরূপ পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয় এবং এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ব্যবস্থাও সরকার করে থাকে।
উদ্দীপকে রাধা নিজস্ব কারখানার চামড়াজাত দ্রব্য উৎপাদন করে যা চামড়া শিল্পের আওতাধীন। চামড়া শিল্পের জন্য আলাদাভাবে একটি নির্দিষ্ট এলাকা বা স্থান নির্দিষ্ট পরিকল্পনাধীনে গড়ে তোলা হয়। সেক্ষেত্রে এটি শিল্প এলাকা রাধার প্রতিষ্ঠানে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি উপকরণের সহজলভ্যতা ও যোগাযোগের সুবিধা রয়েছে। যা শিল্প এলাকায় বিদ্যমান থাকে। সুতরাং বলা যায়, রাধার চামড়াজাত দ্রব্য উৎপাদনের কারখানাটি শিল্প এলাকায় স্থাপিত।

উত্তরঃ

ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর ব্যবসার ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা বহুলাংশে নির্ভরশীল।
ব্যবসায়ের জন্য যথাযথ অবস্থান নির্বাচন করা অত্যাবশ্যক। যথাযথ অবস্থানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এতে ব্যবসায়ের মুনাফা বাড়ে। আবার ক্রেতাসন্তুষ্টির ওপর ব্যবসায়িক সাফল্য নির্ভর করে। আর ব্যবসায়ের সঠিক অবস্থান ক্রেতাসন্তুষ্টি বিধানে সহায়ক হয়। এছাড়া অবকাঠামোগত সুবিধা লাভের জন্যও ব্যবসার অবস্থান গুরুত্বপূর্ণ। তাই ব্যবসায়ের জন্য সঠিক অবস্থান নির্বাচন করা জরুরি।
উদ্দীপকে রাধা তার চামড়াজাত দ্রব্য উৎপাদনের কারখানাটি এমন স্থানে গড়ে তুলেছেন যেখানে সরকারের পৃষ্ঠপোষকতাসহ উপকরণের সহজলভ্যতা ও যোগাযোগের সুবিধা রয়েছে। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় ভোক্তাদের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভোক্তাদের বর্ধিত চাহিদা বিবেচনা করে এবং ভবিষ্যতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আশায় রাধা ব্যবসায় সম্প্রসারণ করতে আগ্রহী। এর জন্য তাকে সঠিক অবস্থান নির্বাচন করতে হবে। ব্যবসায়ে সফলতা অর্জনে দক্ষ পরিচালনা, উপযুক্ত পুঁজি, দক্ষ কর্মী ইত্যাদি যেমন গুরুত্বপূর্ণ তেমনি যথাযথ অবস্থান নির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
সুতরাং বলা যায়, ব্যবসার ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপরই নির্ভরশীল।

137

Related Question

View All
উত্তরঃ

বিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।

422
উত্তরঃ

শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।

291
উত্তরঃ

মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

277
উত্তরঃ

মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

231
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।

287
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।

398
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews