রাশেদ সাহেব একটি প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি তার আচার-ব্যবহার ও কর্মকাণ্ডের মাধ্যমে সর্বদাই প্রখর ব্যক্তিত্বের পরিচয় দেন। একদিন তার এক সহকর্মী তার বাড়িতে গিয়ে গৃহসজ্জা দেখে অবাক হন। তিনি লক্ষ করলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে রাশেদ সাহেব স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

সংস্কৃতি' শব্দের ইংরেজি প্রতিশব্দ Culture.

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের গ্রামীণ ভৌগোলিক পরিবেশ, পুকুর, খালবিল, নদীনালা, বিস্তীর্ণ ফসলের মাঠ, পাহাড়-পর্বত গ্রামীণ সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। এদেশের উর্বর মাটিতে কৃষক ফসল ফলায়, নদীনালা, খালবিল কৃষি উৎপাদনে সহায়তা করে। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। ভাত ও মাছ গ্রামের প্রধান খাবার। উৎসব-পার্বণে বিভিন্ন গান, মেলার আয়োজন গ্রামীণ সংস্কৃতির সমৃদ্ধ রূপ।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

রাশেদ সাহেবের মধ্যে পাঠ্যবইয়ের সংস্কৃতির ধারণার পরিচয় পাওয়া যায়।

সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে তাকেই সংস্কৃতি বলা হয়। আর মানুষ হচ্ছে সংস্কৃতি সৃজনকারী প্রাণী। একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের গোটা জীবনধারা। মূলত মানুষের চিন্তাভাবনা, কল্পনা, আচার-ব্যবহার, অভ্যাস, বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে মানুষের অন্তর্গত এবং বহির্জগতের মধ্যে সংযোগ স্থাপন করাই সংস্কৃতির কাজ। উদ্দীপকেও দেখা যায়, রাশেদ সাহেবের কর্মকাণ্ড, চিন্তাভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস, বিশ্বাস প্রভৃতির মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। রাশেদ সাহেবের এই ব্যক্তিত্বই সংস্কৃতির বহিঃপ্রকাশ।
অতএর বলা যায়, উদ্দীপকে রাশেদ সাহেবের ব্যক্তিত্ব পাঠ্যবইয়ের সংস্কৃতির ধারণার প্রতিফলন ঘটেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি উক্ত বিষয় অর্থাৎ সংস্কৃতি সর্বদা পরিবর্তনশীল। সংস্কৃতি একটি চলমান প্রক্রিয়া, যা সময়ের প্রভাব এবং সমাজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। মানুষের জীবনধারা, প্রযুক্তি এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে সংস্কৃতিতেও পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, একসময় মানুষ হাতেলেখা ব্যবহার করত, যা এখন কম্পিউটার এবং ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে সম্পন্ন হয়। একইভাবে, পোশাকের ধরন, খাবার এবং বিনোদনের মাধ্যমেও যুগের সঙ্গে পরিবর্তন দেখা যায়। তবে, সংস্কৃতির সব কিছু পরিবর্তিত হয় না। কিছু উপাদান যেমন নৈতিক মূল্যবোধ, ঐতিহ্য এবং সামাজিক আচার-অনুষ্ঠান দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে। উদাহরণস্বরূপ, গ্রামীণ জীবনের মেলা, গান এবং উৎসব আজও টিকে আছে।
তাই বলা যায়, সংস্কৃতি পরিবর্তনশীল হলেও এর কিছু মূল উপাদান স্থায়ী থাকে। এটি সমাজের প্রয়োজন অনুযায়ী নতুনত্ব গ্রহণ করে এবং মানবজীবনের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
207

সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনিভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি যা অদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারল সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়ম-কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য আরও কত কী! ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ।

এ অধ্যায় শেষে আমরা -

  • সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারব;
  • বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারব;
  • বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব;
  • বাংলাদেশের সংস্কৃতির ধরন ব্যাখ্যা করতে পারব;
  • ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য, সমাজজীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই সংস্কৃতি।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
171
উত্তরঃ

সংস্কৃতির উপাদানসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- (১) বস্তুগত বা দৃশ্যমান উপাদান (বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, বইপত্র ইত্যাদি)। (২) অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান (সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, সাহিত্য, সংগীত ইত্যাদি)।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
436
উত্তরঃ

জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ। বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত-মাছ এখনও গ্রামের মানুষের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, বারমাস্যা, গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি-কান্না। গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালাগান, যাত্রাগান, কবিগান, কীর্তনগান, মুর্শিদি গান ইত্যাদির আয়োজন আধুনিককালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। উদ্দীপকের জুলেখা সকালের নাস্তায় পান্তাভাত ও মাছ খায় এবং ভাটিয়ালি গান শোনে, যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিই ফুটে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
460
উত্তরঃ

উদ্দীপকের হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ করা যায়।
শহরের পরিবেশ, খাদ্যাভ্যাস ও যান্ত্রিকতার জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ। শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি, যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে। উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকেই পরিচালিত হয়। সুউচ্চ দালানকোঠা, কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিভ্রমণ করছে। আজকাল আফিস-আদালতের সব কর্মকান্ড কম্পিউটারভিত্তিক পরিচালিত হচ্ছে। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সব ব্যবসায়িক, শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকান্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, যা বিশ্বায়নের নামান্তর। ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে। যেকোনো প্রকার সংবাদ, ব্যবসায়িক আলাপ-আলোচনা এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত ও সম্পাদিত হচ্ছে।

উদ্দীপকে হাজেরাও তার পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে, যা বিশ্বায়ন ধারণার সাথে সংগতিপূর্ণ। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, হাজেরার খাদ্যাভ্যাস সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
388
উত্তরঃ

বাংলাদেশের গ্রামীণ ভৌগোলিক পরিবেশ, পুকুর, খালবিল, নদীনালা, বিস্তীর্ণ ফসলের মাঠ, পাহাড়-পর্বত গ্রামীণ সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। এদেশের উর্বর মাটিতে কৃষক ফসল ফলায়, নদীনালা, খালবিল কৃষি উৎপাদনে সহায়তা করে। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। ভাত ও মাছ গ্রামের প্রধান খাবার। উৎসব-পার্বণে বিভিন্ন গান, মেলার আয়োজন গ্রামীণ সংস্কৃতির সমৃদ্ধ রূপ।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
256
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews