রাহেলা বেগম একজন উচ্চশিক্ষিত গৃহিণী। কিন্তু সংসারের সমস্ত কর্তৃত্ব তাঁর স্বামীর হাতে। তাঁর ধারণা, সংসার চালানোর দায়-দায়িত্ব স্বামীরই। রাহেলা বেগমের স্বামী ন্যায়-অন্যায় যাই বলেন, তিনি তা নির্দ্বিধায় মেনে নিয়ে চলেন। অন্যদিকে মাহমুদা বেগম উচ্চশিক্ষিত নারী এবং ভালো চাকরি করেন। স্বামীর পাশাপাশি তিনিও সংসারের হাল ধরেন। তাঁর মতে, সংসারে পুরুষের সঙ্গে নারীরও অনেক কিছু করার এবং মতামত দেওয়ার প্রয়োজন আছে।

Updated: 5 months ago
উত্তরঃ

অর্ধাঙ্গী' প্রবন্ধে পার্সি মহিলাদের পর্দা মোচনের কথা বলা হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

নারী ও পুরুষ সমাজে একে অপরের পরিপূরক, তাই প্রাবন্ধিক তাদের দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারী-পুরুষের মধ্যে বিরাজমান অসংগতি উল্লেখ করে দেখিয়েছেন যে, উভয়পক্ষ সমান না হলে সমাজ ভারসাম্য বজায় রেখে চলতে পারে না। তাই তিনি নারী ও পুরুষকে দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন। সমাজ নামক এ দ্বিচক্রযানের দুটি চাকা, তার একটি হচ্ছে নারী আর অপরটি হচ্ছে পুরুষ। একটিকে বাদ দিয়ে আর একটির কথা চিন্তা করা যায় না। নারীরা সমাজের অর্ধাঙ্গ। নারীর উন্নতি বাদ দিয়ে সমাজের সার্বিক কল্যাণ বা অগ্রগতি সম্ভব নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীকে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়েছেন যার সাথে উদ্দীপকের মাহমুদা বেগমের মানসিকতার সাদৃশ্য দেখা যায়।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীর মুক্তি কামনা করেছেন। তিনি চেয়েছেন, নারীরা যেন উচ্চশিক্ষিত হয়ে পুরুষের যোগ্য জীবনসঙ্গী হয়ে ওঠে। তারা যেন সন্তানের উচ্চশিক্ষায় ভূমিকা রাখে এবং জীবনটাকে শুধু রান্নাঘরের মধ্যে আবদ্ধ না'রাখে।
উদ্দীপকের মাহমুদা বেগম একজন উচ্চশিক্ষিত আত্মনির্ভরশীল নারী। তাঁর মতে, সংসারে পুরুষের সঙ্গে নারীরও অনেক কিছু করার এবং মতামত দেওয়ার প্রয়োজন আছে। স্বামী-স্ত্রী দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংসার সুন্দরভাবে গড়ে উঠতে পারে। মাহমুদা বেগম তাই নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে স্বামীর পাশাপাশি সংসারের হাল ধরেন। এক্ষেত্রে মাহমুদা বেগম 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসিকতাকে পুরোপুরি ধারণ করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকের রাহেলা বেগমের মাঝে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত মানসিক দাসত্বের স্বরূপ এবং মাহমুদা বেগম চরিত্রে আলোচ্য প্রবন্ধের নারীর স্বাধিকারের স্বরূপ ফুটে ওঠায় তাদের মাঝে পার্থক্য লক্ষ করা যায়।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যে, নারীরা তাদের মানসিক দাসত্বের কারণে সামাজিকভাবে পশ্চাৎপদ হয়ে আছে। প্রাবন্ধিক এই অবস্থা থেকে নারীদের উত্তরণ কামনা করেছেন। তিনি চেয়েছেন নারীরা যেন পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের আলাদা পরিচয় গড়ে তোলে এবং চিন্তা-চেতনায় পুরুষের সমকক্ষ হয়ে ওঠে। সমাজ ও পরিবারে তারা যেন পুরুষের মতোই, অবদান রাখে। কিন্তু তৎকালীন সমাজের অধিকাংশ নারীই ছিলেন পুরুষের উপর নির্ভরশীল, অলস ও অকর্মণ্য।
উদ্দীপকের রাহেলা বেগম একজন উচ্চশিক্ষিত গৃহিণী। তার সংসারে নিয়ন্ত্রণ করে তার স্বামী। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই বরং সে মনে করে সংসার চালানোর দায়িত্ব পুরুষের অর্থাৎ তার স্বামীর। তাই সে স্বামীর সমস্ত ন্যায়-অন্যায় কথা মেনে চলে। অন্যদিকে, উচ্চশিক্ষিত এবং চাকরিজীবী মাহমুদা-স্বামীর পাশাপাশি সংসার পরিচালনায় ভূমিকা রাখেন। তিনি মনে করেন, সংসারে পুরুষের পাশাপাশি নারীরও মতামত প্রকাশ করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
17
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

'শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
183
উত্তরঃ

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদের দাসী না ভেবে প্রকৃত অর্থেই স্বামীর অর্ধাঙ্গী ভাবতে'পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও ঠিক তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। এ কারণে 'স্বামী' বা 'প্রভু' শব্দের পরিবর্তে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদের পুরুষের সহযোগী ভাবতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
349
উত্তরঃ

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তবানুগ চিত্র এঁকেছেন যা উদ্দীপকে বর্ণিত পরিবারের ক্ষেত্রেও লক্ষণীয়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরেছেন। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক চেতনা থেকে পুরুষদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে নারীর মৌলিক চাহিদাগুলোও অপূর্ণ থাকে। শুধু নারী বলেই তাদেরকে স্নেহ-ভালোবাসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে ছাড়া তাদের কোনো গতি থাকে না।
উদ্দীপকে রেণু ও রাজু একই বাবা-মায়ের সন্তান হলেও মেয়ে বলে রেণুকে বঞ্চনার শিকার হতে হয়। স্নেহ থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত সবখানেই তাকে বঞ্চিত করা হয়। এমনকি বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা ব্যাকুল হয়ে ওঠেন। তাঁদের মতে, মেয়েদের এত লেখাপড়া শেখার দরকার নেই বরং তাদের গৃহস্থালির কাজ শেখা উচিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও দেখানো হয়েছে যে, আমাদের সমাজে নারীর অবস্থান পুরুষের চেয়ে অনেকাংশে কম। পুরুষেরা পার্থিব-অপার্থিব সকল সুযোগ-সুবিধা অধিক মাত্রায় ভোগ করতে পারলেও নারীরা তা পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
133
উত্তরঃ

উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে আমাদের সমাজে নারীর প্রতি অবহেলার চিত্র প্রকাশিত হয়েছে যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের সমাজে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে অসমর্থ। পরিবারের সদস্যরাও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এমনকি পরিবারের একজন নারী সদস্যও অন্য নারীর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হয় না। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গল্প। গল্পটিতে রেণু-রাজু-দু ভাইবোনের প্রতি তাদের বাবা-মার আচরণ প্রকাশ পেয়েছে। রেণু ও রাজু ভাইবোন হলেও তাদের মা রেণুর চেয়ে রাজুকে বেশি ভালোবাসেন। খাবারের ক্ষেত্রেও তিনি রাজুকেই প্রাধান্য দেন। কোনো অপরাধ করলে ছেলে বলে তার কোনো বিচার হয় না। এমনকি রাজুর লেখাপড়ার জন্য গৃহশিক্ষক রাখা হলেও রেণুর জন্য তা রাখা হয় না।
উদ্দীপকে অপরিণত বয়সে রেণুর আপত্তি সত্ত্বেও তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠার মধ্য দিয়ে তার মা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেন। গতানুগতিক সবার মতো তিনিও মনে করেন মেয়েদের বেশি লেখাপড়া শেখার দরকার নেই। বরং ঘর-গৃহস্থালির কাজকর্ম শিখলে তা তার ভবিষ্যতে কাজে আসবে। মূলত রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে নারীদের প্রতি সমাজের প্রচলিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে নারীর প্রতি পরিবারের অবহেলার চিত্রটি প্রকাশিত হয়েছে, যা আলোচ্য প্রবন্ধেরই প্রতিরূপ

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
83
উত্তরঃ

অবরোধ প্রথা হলো অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
227
উত্তরঃ

সমাজে নারী ও পুরুষের জীবনযাপনের পার্থক্য নির্দেশ করতেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি সংযুক্ত করা হয়েছে'।
আমাদের সমাজে পুরুষ ও নারীকে অভিন্ন সত্তা ভাবা হয় না বলে তাদের জীবনযাপন প্রণালিতেও দেখা যায় ব্যাপক বৈসাদৃশ্য। 'নবদম্পতির প্রেমালাপ' কবিতায় নববিবাহিত বর ও কনের কতিপয় সংলাপের ভেতর দিয়ে এই দৃশ্যই প্রতীয়মান হয়। কবিতা থেকে দেখা যায় যে, কন্যাকে এমন শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
193
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews