রিপন ও জাহেদ দুই বন্ধু। বছর তিন হলো তারা মাস্টার্স পাস করছে। বাবার একমাত্র সন্তান রিপন বরাবর চাকুরির চেষ্টা করলেও এখনও তা অনিশ্চিত। অন্যদিকে জাহেদ মাস্টার্স পাস করার পরপর সেনাবাহিনীতে চাকুরিতে যোগদান করেছে। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। জাহেদের কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় ফিরতে রাত হয়। বাড়ি ফিরে তারা দু'জনেই খুব ক্লান্তি অনুভব করে।

Updated: 2 months ago
উত্তরঃ

কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাই প্রসেস চার্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কাজ সহজ করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়।
ব্যবহৃত দ্রব্যের পরিবর্তন করেও সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যেমন- খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথের উপর টেবিল ম্যাট ব্যবহার করলে গৃহ ব্যবস্থাপকের পরিশ্রম কম হয়, সহজেই টেবিল পরিষ্কার করা যায়। এতে সময় ও শক্তি ব্যয় কম হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

রিপন নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভুগছে।
ক্লান্তি দুই প্রকার। যথা: শারীরিক ও মানসিক ক্লান্তি। মানসিক ক্লান্তি আবার দুই প্রকার। যথা: বিরক্তি উৎপাদক ও নৈরাশ্যজনিত ক্লান্তি।
রিপন মাস্টার্স পাস করে তিন বছর পরও চাকরি পায় না। একারণে সে হতাশ হয়ে পড়ে। তাই তার মধ্যে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিয়েছে। এই ক্লান্তি দূর করতে রিপনের বাবা ভূমিকা রাখতে পারেন। তিনি রিপনকে হতাশ না হওয়ার পরার্শ দিতে পারেন। তাকে ভালোভাবে পড়াশোনা করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলবেন। এছাড়া পড়াশোনার ফাঁকে ফাঁকে তাকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাতে ও বেড়াতে যেতে বলতে পারেন। সে যেন সৃজনশীল কাজকর্মে কিছুটা সময় কাটায় সে ব্যাপারে পরামর্শ দিতে পারেন। এছাড়া রিপন টিউশনি করেও কিছু অর্থ উপার্জন করতে পারে। পরিবারের কোনো সদস্য যেন তাকে চাকরি না পাওয়ার জন্য তিরস্কার না করে সে ব্যাপারে তিনি সবাইকে সচেতন হতে বলবেন। এভাবেই রিপনের বাবা তার নৈরাশ্যজনিত ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কাজ করার পর দেহে কয়েকটি বিশেষ রাসায়নিক দ্রব্যের আবির্ভাব ঘটে। ল্যাকটিক এসিড এদের মধ্যে প্রধান।
কোনো কাজ করার পর শারীরিক ক্লান্তি দেখা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর তার প্রভাব পড়ে। জাহেদ মাস্টার্স পাস করার পর সেনাবাহিনীতে যোগ দেয়। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। এছাড়াও তার কর্মস্থল অনেক দূরে হওয়ায় বাসায় ফিরতে রাত হয়ে যায়। সারাদিনের পরিশ্রম ও দূরে যাতায়াতের কারণে সে খুব ক্লান্ত হয়ে যায়। শারীরিক ক্লান্তি হ্রাসের জন্য জাহেদকে তার করণীয় কাজগুলো এমনভাবে সাজাতে হবে, যাতে একটি ভারি কাজের পর হালকা কাজ থাকে। কাজ করতে যেন তার বেশি শক্তি অপচয় না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়া জাহেদের কাজের মধ্যে বিশ্রামের
ব্যবস্থা রাখতে হবে। দিনের শুরুতে কর্মশক্তি যা থাকে মধ্যাহ্নে তা বৃদ্ধি পায় এবং দুপুরের পর কমতে থাকে। তাই জাহেদকে সেভাবে কর্মপরিকল্পনা করতে হবে। তাহলে সে ক্লান্তি সহজেই কমাতে পারবে।
সুতরাং বলা যায়, জাহেদ শারীরিক ও রিপন মানসিক ক্লান্তির শিকার। এই ক্লান্তি দূর করে তারা সহজেই কাজে সফলতা অর্জন করতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24

Related Question

View All
উত্তরঃ

প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম দ্বারা গঠিত। প্রকৃত আয় বাড়ানোর উপায়গুলো হলো-
যখন বিভিন্ন দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি করে তখন সেগুলো কেনা। পরিচিত ব্যক্তি যেমন- চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী ইত্যাদি পেশার ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা লাভ করে আয় বাড়াতে পারে। এছাড়া সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করেও প্রকৃত আয় বাড়ানো যায়। যেমন: সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
44
উত্তরঃ

কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাই সময় তালিকা।

মিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই তার কলেজে যেতে দেরি হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে টিভি দেখে। পরীক্ষায় সে ভালো ফলাফল করতে পারে না। এই সমস্যা দূর করতে মিতার সময় তালিকা অনুসরণ করা উচিত।
মিতার জন্য কলেজ খোলার দিনের একটি সময় তালিকা উল্লেখ করা হলো-

সময়কার্য বিবরণীসময়ের পরিমাণ
ঘণ্টামিনিট
৬.০০-৭.০০ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, নিজস্ব কোনো কাজ করা।০০
৭.০০-৭.৩০নাস্তা তৈরিতে সাহায্য করা, নাস্তা খাওয়া।৩০
৭.৩০-৯.০০পড়াশোনা করা৩০
৯.০০-১০.৩০টিউটর থাকলে পড়া/লেখাপড়া করা।৩০
১০.৩০-১১.০০গোসল করা, খাওয়া, কলেজের জন্য তৈরি হওয়া।৩০
১১.০০-০৪.৩০শ্রেণিকক্ষে অবস্থান, পাঠে মনোযোগ দেওয়া।৩০
৪.৩০-৫.০০বাসায় পৌছানো, নামাজ পড়া।৩০
সময়কার্য বিবরণীসময়ের পরিমাণ
ঘণ্টা

 

মিনিট

৫.০০-৬.৩০বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়া, বাড়ির কাজে সাহায্য করা।৩০
৬.৩০-৭.০০নামাজ পড়া।৩০
৭.০০-১০.৩০পড়াশোনা করা।৩০
১০.৩০-১১.১০নামাজ পড়া, খাওয়া৪০
১১.১০-১১.২০দাঁত ব্রাশ করা, ঘুমের জন্য তৈরি হওয়া।১০
১১.২০-৬.০০ঘুমানো।৪০
 মোট সময় ২৪ ঘণ্টা০০
Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
37
উত্তরঃ

কাজ সহজকরণের উপায় হলো কাজকে সহজ উপায়ে সম্পাদন করা।
বিজ্ঞানসম্মত উপায়ে সময় ও শক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যেকোনো কাজ সহজে সম্পন্ন করার পদ্ধতিই হলো কাজ সহজকরণ পদ্ধতি।
-সহজকরণ পদ্ধতি অবলম্বন করে কাজ করলে সমস্যায় পড়তে হয় না। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, সঠিক দেহভঙ্গি নিয়ে
কাজ করা, যেকোনো কাজ করার সময় কাজের ধারা সম্পর্কে ধারণা থাকা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি। কাজের সরঞ্জাম সরল ও মজবুত হতে হবে। কাজের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এনেও কাজ সহজ করা যায়। যেমন- শাকসবজি একবারে ধুয়ে কাটার পর পাত্রে রাখা, যেন অন্য পাত্রে রাখার প্রয়োজন না হয়। উৎপাদিত দ্রব্য পরিবর্তন করেও সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যেমন- গৃহিণী টেবিল ক্লথের পরিবর্তে ম্যাট ব্যবহার করতে পারেন। ফলে ধোয়ার জন্য সময় ও শক্তি ব্যয় হবে না। এছাড়া গৃহস্থালির কাজ সহজ ও সংক্ষেপে করার জন্য অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে যা সময় ও শক্তির সদ্ব্যবহার করতে সাহায্য করে। যেমন- ওয়াশিং মেশিন, প্রেসার কুকার ইত্যাদি।

সুতরাং, কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব। মিতার বাবার এই উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
26
উত্তরঃ

কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাই প্রসেস চার্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

কাজ সহজ করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়।
ব্যবহৃত দ্রব্যের পরিবর্তন করেও সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যেমন- খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথের উপর টেবিল ম্যাট ব্যবহার করলে গৃহ ব্যবস্থাপকের পরিশ্রম কম হয়, সহজেই টেবিল পরিষ্কার করা যায়। এতে সময় ও শক্তি ব্যয় কম হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews