রূপম তার গ্রামের বাড়ি নরোত্তমপুরে পড়ার টেবিলে পড়াশোনায় ব্যস্ত। হঠাৎ সে টেবিলে একটি ঝাঁকুনি অনুভব করল। সে দেখতে পেল তার ঘরের ঝুলন্ত বস্তুগুলো এদিক ওদিক দুলছে। সে আরও লক্ষ করল বাইরে ভীত সন্ত্রস্ত লোকজন ছোটাছুটি করছে এবং পার্শ্ববর্তী একটি ভবন হেলে পড়ছে।

Updated: 9 months ago
উত্তরঃ

বিপর্যয় হলো কোনো আকস্মিক বা চরম প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট ঘটনা, যা জান ও মালের ব্যাপক ক্ষতি সাধন করে। যেমন- ভূমিকম্প

উত্তরঃ

দুর্যোগের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশমন (Mitigation) বলে।

মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামো নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর, প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত।

উত্তরঃ

রূপম যে পরিস্থিতি দেখতে পেল তা হলো ভূমিকম্প।

সাধারণত ভূপাত, শিলাচ্যুতি, তাপের হ্রাস-বৃদ্ধি, ভূগর্ভস্থ বাষ্প, আগ্নেগিরির অগ্ন্যুৎপাত, ভূগর্ভের চাপের হ্রাস-বৃদ্ধি প্রভৃতি নানাবিধ কারণে ভূমিকম্প হতে পারে।
নিচে ভূমিকম্প সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করা হলো

১. ভূপাত: হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে বিশাল কোনো শিলাখণ্ড যদি ভূত্বকের উপর ধসে পড়ে, তখন ভূমিকম্প হয়
২. শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি: কোনো কারণে ভপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়।
৩. তাপ বিকিরণ: ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়।
৪. ভূগর্ভস্থ বাষ্প: পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাম্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়।
৫. ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস: অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হতে পারে।
৬. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ দিয়ে প্রবলবেগে বাম্প, লাভা প্রভৃতি বের হতে থাকে। এর ফলে ভূমিকম্প হতে পারে

৭. হিমবাহের প্রভাব: হঠাৎ করে হিমবাহ (Glacier) পর্বতগাত্র থেকে। নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়।
৮. পার্বত্য অঞ্চলে বনভূমি ধ্বংস ও পাহাড় কাটা: কোনো কারণে পাহাড় কাটা হলে ভূপৃষ্ঠের উপরের চাপ হ্রাস পায়। ফলে ভূত্বকের ভারসাম্য নষ্ট হয়ে ভূমিকম্প হতে পারে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ভূমিকম্প।

অতীতকাল থেকেই বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় (ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান) ভূমিকম্প সংঘটিত হয়ে আসছে। ঢাকা শহরও এর বাইরে নয়। ঢাকা শহরে উল্লিখিত ঘটনাটি ঘটলে বড়

ধরনের বিপর্যয় দেখা দিবে। এর প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যার চাপ বৃদ্ধি ও পানির স্তর নিচে নেমে যাওয়া।
ঢাকা শহরের অনেক ভবনেরই ভূমিকম্প সহনক্ষমতা নেই। ফলশ্রুতিতে ভূমিকম্প সংঘটিত হলে অনেক ভবন ধ্বসে পড়বো ঢাকার রাস্তাগুলো প্রয়োজনের তুলনায় অপ্রসস্ত হওয়ায় ত্রাণ ও উদ্ধার সামগ্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য উপাদান দুর্গত অংশে দ্রুত প্রেরণ হবে না। এর ফলে প্রাণহানীও ঘটবে প্রচুর। এছাড়া রাস্তাঘাট, হাসাপাতাল কেল কলেজ অন্যান্য সম্পদেরও ব্যাপক ক্ষতি হবে।
সর্বোপরি, ঢাকা শহরে ভূমিকম্পের ফলে মানবিক বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হবে সীমাহীন

180

বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ।

দুর্যোগ ও বিপর্যয় (Disaster and Hazard )

আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ঐ জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে।

Related Question

View All
উত্তরঃ

নদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

2.1k
উত্তরঃ

দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।

6.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews