রেজাউল করিম একজন সংবাদকর্মী। তিনি লক্ষ করেছেন যে, বাংলাদেশের সংবাদপত্রগুলোতে সুষ্ঠু জনমত গঠনের কোনো ধারাবাহিকতা নেই। বিষয়টি তাকে ভাবিয়ে তুলে। তিনি এ ব্যাপারে তার পত্রিকার সম্পাদকের সাথে আলাপ করে পত্রিকাটিতে একটি নতুন বিভাগ খোলার কথা জানালেন। রেজাউল করিম তাকে বোঝালেন যে, সংবাদপত্র জনমত গঠনের মাধ্যম এবং বাংলাদেশের ন্যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অপরিসীম। প্রাথমিক অবস্থায় সম্পাদক সাহেব জনমতের সমালোচনা করলেও নাতিদীর্ঘ আলোচনা শেষে সম্পাদক মহোদয় রেজাউল করিমের ইচ্ছাকে বাস্তবায়নের আশ্বাস দিলেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

লর্ড ব্রাইস বলেন, "জনমত হচ্ছে সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি।"

উত্তরঃ

শাব্দিক অর্থে জনমত বলতে জনসাধারণের মতকে বোঝায়। কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয়ে জনসাধারণের এলোমেলো বিশৃঙ্খল মতকে জনমত আখ্যা দেওয়া যায় না। পৌরনীতিতে 'জনমত' কথাটি তাই বিশেষ অর্থ বহন করে।

জাতীয় সমস্যাবলির ওপর দেশের জনসাধারণ বিভিন্ন ধরনের যেসব মত পোষণ করে এবং এর মধ্যে যে মতগুলো প্রভাবশালী, ন্যায়সংগত, বুদ্ধিদীপ্ত, জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যপ্রণোদিত বিশেষ অর্থে এগুলোকেই জনমত বলা হয়। কোনো নেতার প্রতি অন্ধ সমর্থন জনমত নয়। সংখ্যাগরিষ্ঠের মত সবসময় জনমত হবে এমন কোনো কথা নেই। কেননা সংখ্যাগরিষ্ঠের মতও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও অকল্যাণকর হতে পারে। আবার সংখ্যালঘিষ্ঠের মতও জনমত হতে পারে, একজনের মতও জনমত হতে পারে যদি তা কল্যাণধর্মী হয়।

উত্তরঃ

যদিও জনমত গণতান্ত্রিক শাসনব্যবস্থার জীবনীশক্তি তবুও সম্পাদকের ন্যায় জনমতের বিরুদ্ধে অনেকেই সোচ্চার কণ্ঠ। কারণ জনমতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, "জনমতে 'জন'ও নেই, 'মত'ও নেই।" অভিযোগকারীদের ধারণা জনগণ সবসময়ই বিচ্ছিন্ন এবং রাষ্ট্রীয় সমস্যাবলি ও ক্রিয়াকলাপ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তাছাড়াও অধিকাংশ জনগণ অজ্ঞ। এ অজ্ঞ, উদাসীন ও বিচ্ছিন্ন জনগোষ্ঠী সুসংগঠিতভাবে জনমত সৃষ্টিতে সহায়ক নয়; বরং জনমত হলো ব্যক্তিবিশেষের বা মুষ্টিমেয় কয়েকজনের স্বার্থসিদ্ধিজনিত মত। জনমতে কোনো না কোনো স্বার্থের গন্ধ অবশ্যই বিরাজমান। এটা অন্ধবিশ্বাস ও ধারণার সমষ্টি ছাড়া আর কিছু নয়। সমালোচকদের মতে, জনমত বেশিরভাগ লোকের বিচার-বিবেচনাপ্রসূত মত নয়; বরং এটি ধূর্ত ও প্রভাবশালী কোনো মতের প্রতি সমর্থন। ফলে জনমত কখনও সর্বসাধারণের কল্যাণধর্মী মত নয়।

জনমতে যেহেতু জনসাধারণের সুশৃঙ্খল ও সুসংগঠিত কোনো মত নেই এবং কল্যাণের নামে স্বার্থ হাসিলের গন্ধ বিরাজমান সেহেতু জনমতে জনও নেই এবং জনমতে সার্বিক কোনো মতও নেই বলে সমালোচনা করা হয়। রবার্ট পিলের ভাষায়, "জনমত হচ্ছে বোকামি, দুর্বলতা, কুসংস্কার, ভুল বোঝা, ঠিক বোঝা, একগুঁয়েমি এবং সংবাদপত্রের মতামতের এক বিরাট জগাখিচুড়ি।"
আমার মতামত: সমালোচকদের ধারণার সাথে আমি একমত নই।
কারণ আমি মনে করি, জনমতের বিরুদ্ধে যতই কটূক্তি করা হোক না কেন গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনোক্রমেই তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। এটি এমন এক বুদ্ধিপ্রবণ সচল শক্তি যা জনগণকে আকৃষ্ট করে প্রবলভাবে। একবার জনমত সংগঠিত হলে তার রোধ করা দুরূহ। জনমত তাই কল্যাণকর, সুস্থ এবং সচেতন মত।

উত্তরঃ

বাংলাদেশের ন্যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অপরিসীম। রেজাউল করিমের এ উক্তির সপক্ষে নিচে বিশ্লেষণমূলক আলোচনা লিপিবদ্ধ করা হলো-

১. স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে জনমত শাসকের স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে। কেননা জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা থাকে বলে সরকার তার ইচ্ছামতো কাজ করতে পারে না। জনমতের চাপের মুখে অনেক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।

২. সরকারকে গতিশীল করে সরকার অনেক সময় জনসমর্থন নেই এমন অনেক কাজ করে থাকে। সেসময় জনমতের চাপের মুখে সরকারকে তার পরিকল্পনা বদলাতে হয় এবং জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হয়।

৩.সরকারকে স্থায়ী করে জনমতের আনুকূল্য সরকারকে স্থায়ী করে। জনগণের মতামত ছাড়া কোনো সরকারই স্থায়ী হতে পারে না।

৪. জনস্বার্থ রক্ষিত হয়: জনমতের মাধ্যমে সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা কী হতে পারে, তা জানতে পারে। ফলে তাদের স্বার্থরক্ষার জন্য সরকার নানারকম পদক্ষেপ নেয়।

৫. বিরোধী মতামত প্রকাশের সুযোগ: পরস্পরবিরোধী মতামতের সুযোগদানের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এর ফলে কোনো গোষ্ঠীকে দমন এবং সরকারের ওপর অনুচিত প্রভাব বিস্তার করতে পারে না।

৬.গণতন্ত্রের প্রহরী জনমতকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বলা হয়। সরকার জনমতের বিরুদ্ধে যেতে পারে না। ফলে অগণতান্ত্রিক কাজ করার সুযোগ পায় না। তাই জনমতকে সচেতন হতে হয়।

৭. গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনমতের অনুগামী: প্রকৃত গণতান্ত্রিক সরকার জনমতের অনুগামী হয়। জনগণের প্রতিনিধিরাই শাসনব্যবস্থা পরিচালনা করে থাকেন। তাই বলা যায়, এখানেও জনমতের গুরুত্ব অপরিসীম

৮. সার্বভৌম ক্ষমতার অধিকারী: গণতন্ত্রে সকল ক্ষমতার অধিকারী হলো জনগণ। তাই তাদের মতামতের ওপরই সবকিছু নির্ভর করে থাকে। জনগণের সমষ্টিগত ইচ্ছাই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার আধার।

৯. জনস্বার্থে আইন প্রণয়ন: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ব্যক্তির স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ থাকায় সরকার জনমতের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা জানতে ও বুঝতে পারে। ফলে এ ব্যবস্থায় জনস্বার্থে আইন প্রণীত হয়।

১০. প্রতিনিধি নির্বাচন ও সরকার গঠন: প্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনে জনমতের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। সকল দলই জনমতকে সমীহ করে চলে।

পরিশেষে আমরা বলতে পারি যে, গণতান্ত্রিক শাসন জনমতের শাসন এবং জনমত গণতন্ত্রের প্রাণকেন্দ্র। অতএব বলা যায় যে, বর্তমান বিশ্বে যেকোনো গণতান্ত্রিক দেশে জনমত একটি গুরুত্বপূর্ণ অংশ। জনমত ব্যতীত গণতন্ত্র সফল ও স্থায়ী হয় না। সুতরাং রেজাউল করিমের উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।

77

Related Question

View All
উত্তরঃ

গণতন্ত্র হলো জনগণের শাসন যা পরিচালিত হয় জনমতের ভিত্তিতে। গণতন্ত্রে সরকার জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন প্রণয়ন, সরকারের নিয়ন্ত্রণ, ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণসহ সকল কাজে জনমতের ভূমিকা দেখা যায়। এজন্য জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

280
উত্তরঃ

উদ্দীপকের সমস্ত আবহে জনমতের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। জনমত যেকোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জনমতের চাপে সরকার অনেক কাজ করতে বাধ্য থাকে। উদ্দীপকে গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনমতের প্রভাবে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়।

সাধারণ অর্থে, জনমত অর্থ সংখ্যাগরিষ্ঠের মতামত। অন্যদিকে পৌরনীতির ভাষায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রভাবশালী যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট, জনকল্যাণমূলক এবং যুক্তিভিত্তিক হয়। এটি পরিবর্তনশীল একটি বিষয়। কেননা এখন যা জনমতের পক্ষে কিছুদিন পর এর পক্ষে জনমত নাও থাকতে পারে। আবার যে ইস্যু নিয়ে এখন জনমত গড়ে উঠেছে, কিছুদিন পরে তার গুরুত্ব নাও থাকতে পারে। পরিবার, সমাজ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য, সভা সমাবেশ জনমত গঠনের পক্ষে কাজ করে। বর্তমানকালের ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন- facebook, twitter, blooger প্রভৃতি) জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম

179
উত্তরঃ

জনকল্যাণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতগুলো শর্ত আছে, জনমত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনমত সরকারের চলার পথের নির্দেশনা দান করে থাকে। জনমতকে উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হলে তা কখনই কার্যকরী ও ফলপ্রসূ হয় না।
গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বৃহত্তর জনসংখ্যা অধ্যুষিতদেশগুলোর জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। পরোক্ষভাবে প্রতিনিধি পাঠিয়ে জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এরূপ শাসনব্যবস্থায় জনগণ সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারে না। জনগণের মতামতকে সরকার কোনো কোনো ক্ষেত্রে আমলে আনতে চায় না।

সরকার দলীয় স্বার্থে কিংবা নিজেদের স্বার্থে কোনো কাজ করতে চায় বা বৃহত্তর কোনো কাজ করতে অনীহা প্রকাশ করতে পারে। জনমত এসব কাজগুলো সরকারকে করতে বা না করতে বাধ্য করতে পারে। জনমত জনকল্যাণমূলক রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনমতের ভিত্তিতেই একটি সরকার অধিকতর জনকল্যাণকামী, কার্যকরী ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে। জনমতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাই কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করতে পারে।

152
উত্তরঃ

জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে দেশ-বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে শিশু জানতে পারে। শিশুরা পিতামাতার বিশ্বাস, রাজনৈতিক দর্শনকে অনুসরণ করতে শেখে। পারিবারিক এ ভিত্তি শিশুরা সারা জীবন বহন করে। এভাবে পরিবার শক্তিশালী জনমতের ভিত্তি হিসেবে কাজ করে।

362
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews