রোমান রিং কাকে বলে? রোমান রিং-এ কী ধরনের ব্যায়াম করা Window যায় তা বর্ণনা করো।

Updated: 2 months ago
উত্তরঃ

কোনো উঁচু স্থানে দুটি রশির সাথে লোহার রিং ঝুলানো হলে তাকে রোমান রিং বলে। গাছের ডালের সাথে বেঁধে অথবা বাঁশ দিয়ে আড়া বানিয়ে সেখানেও রোমান রিং ব্যায়াম করা যায়। এর সাহায্যে বিভিন্ন কায়দায় ব্যায়াম করা যায়। নিচে এগুলো উল্লেখ করা হলো-

১. দুই হাত দিয়ে সুইং করে দোল খাওয়া যায়। 

২. রিং ধরে দুই পা সামনে একত্র করে পায়ের 'এল পজিসন' করা যায়। 

৩. রিং ধরে হাতের ওপর ভর করে মাথা নিচের দিকে এনে 'হ্যান্ড স্ট্যান্ড' করা যায়।

207

মানুষের দেহের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণে দৈহিক উন্নতির সাথে সাথে ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক উন্নতিও সম্পৃক্ত হয়েছে। শারীরিক অঙ্গসঞ্চালন ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন, চিত্তবিনোদন, শৃঙ্খলা ও নেতৃত্বদানের ক্ষমতা অর্জন করা যায়। দৈহিক গঠন ও মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো এর মূল লক্ষ্য।

এ অধ্যায় শেষে আমরা -

১. ধারাবাহিকতাসহ বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলি বর্ণনা করতে পারব।
২. সুস্থ জীবনের জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি বর্ণনা করতে পারব।
৩. শরীর গঠনের জন্য ব্যায়ামের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
৪. অতিরিক্ত ব্যায়ামের কুফল ব্যাখ্যা করতে পারব।
৫. সরঞ্জামবিহীন ও সরঞ্জামসহ ব্যায়ামের নিয়মকানুন বর্ণনা করতে পারব।
৬. প্রাত্যহিক জীবনে সময়ানুবর্তিতা অনুসরণের ব্যাপারে উদ্বুদ্ধ হব।
৭. ব্রতচারী নৃত্য অনুশীলন করতে পারব।
৮. নিয়মকানুন মেনে সরঞ্জামসহ ব্যায়াম করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে অঙ্গ চালনা করার নামই ব্যায়াম। এর ফলে শক্তি ও সহিষ্ণুতা বাড়ে, হূৎপিণ্ড দৃঢ় হয়, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের শক্তি ও সামর্থ্য অনুযায়ী ব্যায়ামের বিষয় নির্বাচন করতে হয়। পরিমিত ব্যায়াম সুস্বাস্থ্যের সহায়ক। এর দ্বারা দেহের অস্থি, মাংসপেশি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের সুষম বৃদ্ধি ঘটে। তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।

184
উত্তরঃ

মানুষ অভ্যাসের দাস। তবে অভ্যাস একবার খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে সময় লাগে। এজন্য খারাপ অভ্যাস যাতে গড়ে না ওঠে, সেদিকে সতর্ক থাকতে হবে। সুঅভ্যাস গঠনের জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে-
১. অধিক রাত পর্যন্ত জেগে না থাকা। ২. সূর্য উঠার পরও ঘুমিয়ে না থাকা। ৩. নির্দিষ্ট সময়ে পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। ৪. যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ না করা। ৫. অযথা সময় নষ্ট না করা।

214
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews