লেখচিত্রের সাহায্যে সমীকরণজোটটির সমাধান কর।

Updated: 8 months ago
উত্তরঃ

প্রদত্ত সমীকরণজোট:

3x - y = 7 ______ (i)

2x + y = 3 _______(ii)

সমীকরণ (i) থেকে পাই, - y = 7 - 3x

y = 3x - 7

সমীকরণটিতে x-এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি:

X324
y2-15

সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (3, 2), (2, 1), (4, 5)

আবার, সমীকরণ (ii) থেকে পাই, y = 3 - 2x

সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি:

X12-1
y1-15

সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (1, 1), (2, - 1), (- 1, 5)

মনে করি, XOX' ও YOY' যথাক্রমে x-অক্ষ ও Y-অক্ষ এবং ০ মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি তিন বাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

এখন, ছক কাগজে সমীকরণ (i) থেকে প্রাপ্ত (3, 2), (2, 1), (4, 5) বিন্দুগুলো স্থাপন করে এদের পরস্পর সংযুক্ত করি। লেখটি একটি সরলরেখা। একইভাবে, সমীকরণ (ii) থেকে প্রাপ্ত, (1, 1)(2, - 1)(- 1, 5) বিন্দুগুলো স্থাপন করে এদের পরপর সংযুক্ত করি। লেখটি একটি সরলরেখা।

মনে করি, সরলরেখাদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে।

চিত্রে দেখা যায়, P বিন্দুর স্থানাঙ্ক (2,-1)

নির্ণেয় সমাধান, (x, y) = (2, - 1)

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
101

Related Question

View All
উত্তরঃ

সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি চারটি। তা হলো:
(i) প্রতিস্থাপন পদ্ধতি;
(ii) অপনয়ন পদ্ধতি;
(iii) আড়গুণন পদ্ধতি
(iv) লৈখিক পদ্ধতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
159
উত্তরঃ

প্রদত্ত সমীকরণ

x + y =7 _______ (i)

x - y = 3 _______(ii)

সমীকরণ (ii) হতে পক্ষান্তর করে পাই, x = y + 3 ________(iii)

সমীকরণ (iii) হতে x এর মানটি সমীকরণ (i) এ বসিয়ে পাই,

y + 3 + y = 7

বা, 2y = 7 - 3

বা, 2y = 4

y = 2

এখন সমীকরণ (iii) এ y = 2 বসিয়ে পাই, x = 2 + 3

x = 5

নির্ণেয় সমাধান (x, y) = (5, 2)

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
118
উত্তরঃ

প্রদত্ত সমীকরণদ্বয়:

x + 2y = 4 _____(i)

3x - y =5 _____(ii)

(i) নং সমীকরণ থেকে পাই, x + 2y = 4

বা, x = 4 - 2y ______(iii)

x এর মান (ii) নং সমীকরণে বসিয়ে পাই,

3(4 - 2y) - y = 5

বা, 12 - 6y - y = 5

বা, - 7y = 5 - 12

বা, - 7y = - 7

∴ y = 1

y এর মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই, x = 4 - 2.1 = 2

∴ x = 2

নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
152
উত্তরঃ

প্রদত্ত সমীকরণদ্বয় 2x + y =8 _____ (i)

                             3x - 2y =5 ______ (ii)

সমীকরণ (i) এর উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করে,

4x + 2y = 16 _______ (iii)

সমীকরণ (ii) ও (iii) যোগ করে পাই,

7x = 21

বা, x = 3

x এর মান সমকিরণ (i) এ বসিয়ে পাই,

2 × 3 + y = 8

বা, y = 8 - 6

বা, y = 2

∴ সমাধান (x, y) = (3, 2)

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
140
উত্তরঃ

দেওয়া আছে,

4x + 3y = 6 ______ (i)

এবং x - 2y = 7 ______(ii)

সমীকরণ (i) নং কে 2 দ্বারা গুণ করে পাই,  8x + 6y =12 ______ (iii)

সমীকরণ (ii) নং কে ও দ্বারা গুণ করে পাই, 3x - 6y =21 _______ (iv)

এখন, সমীকরণ (iii) ও (iv)নং যোগ করে পাই,

11x = 33

বা, x =3311= 3

সমীকরণ (ii)নং এ x = 3 বসিয়ে পাই,

3 - 2y = 7

বা, 3 - 7 = 2y

বা, - 4 = 2y

বা, 2y = - 4

বা, y = - 42= - 2

নির্ণেয় সমাধান, (x, y) = (3, - 2) .

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
141
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews