উদ্দীপকে লেনদেন হওয়ার পর গ্রাহককে এসএমএস দিয়ে জানানোর ফলে গ্রাহক নিরাপত্তার সুবিধাটি পেয়ে থাকে।
এসএমএস ব্যাংকিং হলো ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং-এর একটি সেবা। এসএমএস ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহক তার হিসাবে জমার পরিমাণ, চেক বইয়ের জন্য অনুরোধ, লেনদেন হওয়ার পরবর্তী তথ্য ইত্যাদি পেয়ে থাকে।
উদ্দীপকে ওয়াইট হলো রেস্টুরেন্টের মালিক কবির চৌধুরী একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের যাবতীয় লেনদেনের অর্থ ব্যাংকে সংরক্ষণ করেন। একদিন হঠাৎ রাত ১০টায় কিছু টাকার প্রয়োজন হলে
তিনি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেন। এক্ষেত্রে ব্যাংক থেকে তাকে লেনদেনকৃত টাকার একটি এসএমএস প্রদান করে।
এখানে ব্যাংক কবির চৌধুরীকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর এসএমএস ব্যাংকিং সুবিধাটি প্রদান করেছে। এরূপ এসএমএস ব্যাংকিং-এর ফলে জনাব কবির চৌধুরীর অর্থের নিরাপত্তা নিশ্চিত হবে। কেননা, কেউ জালিয়াতি বা হ্যাকিং-এর মাধ্যমে অর্থ উত্তোলন করলে তিনি এসএমএস-এর মাধ্যমে তা জানতে পারবেন। ফলে তিনি অতিদ্রুত ব্যাংককে অবহিত করে তার অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তাই বলা যায়, এরূপ এসএমএস ব্যাংকিং-এর ফলে গ্রাহক অর্থের নিরাপত্তা পাবেন বলে আমি মনে করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
