লোভী মানুষের হাতে পরশপাথর দিতে নেই। একথাটি পরশপাথর দেওয়া প্রসঙ্গে আলাউদ্দিনের চেরাগের দৈত্য শিক্ষক নিশানাথবাবুকে বলেছিল।
'আলাউদ্দিনের চেরাগ' গল্পে শিক্ষক নিশানাথবাবু তাঁর চটির উঁচু হয়ে থাকা পেরেক ঠিক করতে লম্বাটে ধরনের একটি পরিত্যক্ত জিনিস দিয়ে বাড়ি দেন। এতে পুরো ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং একজন মেঘ গর্জনের মতো আওয়াজে বলে সে আলাউদ্দিনের চেরাগের দৈত্য, তার হুকুমের দাস। সে তার সব কাজ করে দিবে। দৈত্য তাকে চিকিৎসার জন্য কলসি ভর্তি মোহর দিতে চায়, তার জন্য পরশপাথর নিয়ে আসে। পরশপাথর ছুঁইয়ে একটি সোনার বালতি বানিয়ে তাকে দেয়। কিন্তু নির্লোভ শিক্ষক কিছুই নিতে চায় না। তখন দৈত্য তাঁকে বলে, 'আলাউদ্দিনের চেরাগ যে-ই হাতে পায় সে-ই বলে পরশপাথর এনে দেওয়ার জন্যে, কাউকে দিই না।' নিশানাথবাবু ঐ পাথর কাউকে না দেওয়ার কারণ জানতে চাইলে দৈত্য তাকে বলে লোভী মানুষের হাতে পরশপাথর দিতে নেই।
Related Question
View Allনিশানাথবাবু নান্দিনা পাইলট হাইস্কুলের শিক্ষক ছিলেন।
"তাতে নিশানাথবাবুর খুব একটা অসুবিধাও হয় না।"-নিশানাথবাবুর বসবাসের পরিবেশ ও ঘরের অবস্থা প্রসঙ্গে একথা বলা হয়েছে।
'আলাউদ্দিনের চেরাগ' গল্পে নিশানাথবাবু নান্দিনা পাইলট হাইস্কুলের অঙ্কের শিক্ষক। তাঁর কোনো ছেলে-মেয়ে নেই। স্ত্রীর মৃত্যুর পর তিনি একা। পুরনো আমলের দু-কামরার একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরনো লব্ধর জিনিসপত্র দিয়ে বাড়িওয়ালা ঠেসে রেখেছে। সেগুলোর মধ্যে ভাঙা খাট, ভাঙা চেয়ার, পেতলের তলা নেই কিছু ডেগচি, বাসনকোসন। বাড়িওয়ালা প্রায়ই তাকে বলেন- এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব। শেষ পর্যন্ত তিনি তা করেন না। নিশানাথবাবু একা একা থাকেন বলেন এসব জঞ্জাল তার কাছে খুব একটা অসুবিধা বলে মনে হয় না। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উদ্দীপকের আলী ও পীরের সঙ্গে 'আলাউদ্দিনের চেরাগ' গল্পের নিশানাথবাবুর বৈসাদৃশ্য চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতায়।
হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসা-বিদ্বেষ মনে পুষে রাখলে মানুষ ভালো কাজ করতে পারে না। কাজেই প্রকৃত মানুষ হতে চাইলে হিংসা-বিদ্বেষ ভুলে সবার সঙ্গে সবার বন্ধুত্বময় সম্পর্ক বজায় রাখতে হবে।
উদ্দীপকে আলী এবং পীরের মধ্যে হিংসাত্মক মনোভাবটি প্রকাশ পেয়েছে। তারা একে অন্যের সঙ্গে মোকদ্দমা করে সব হারিয়ে নিজেদের ভুল বুঝতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। একের সঙ্গে অন্যের হিংসা-বিদ্বেষের পরিণাম তারা ভোগ করেছে মৃত্যুর মধ্য দিয়ে। তারা দূর দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে যাত্রা করে মরুভূমির পথ ধরে। একসময় তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। সঙ্গে থাকা এক বদনা পানি নিয়ে কাড়াকাড়ি করে মাটিতে ফেলে দেয়। সেখান থেকে এক জিন উঠে এসে তাদের পুরষ্কৃত করতে চাইলে তারা একে অন্যের সঙ্গে ঝগড়া শুরু করল। তারা একে অন্যকে হিংসা করে পুরস্কার প্রার্থনা করলে একজনের এক চোখ কানা ও এক পা খোঁড়া এবং অন্যচোখের দুই চোখ কানা ও দুই পা খোঁড়া হয়ে গেল। নিশানাথবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা তাদের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ তিনি কাউকে হিংসা করেন না এবং কোনো জিনিসের প্রতি তাঁর কোনো লোভ নেই। দৈত্য তাকে সুবিধা দিতে চাইলেও তিনি নেননি।
"উদ্দীপকের মূলভাব 'আলাউদ্দিনের চেরাগ' গল্পের মূলভাবের বিপরীত।"- মন্তব্যটি যথার্থ।
মানুষ যত পায় তত চায়। এই অতৃপ্তির কারণে মানুষ একে অন্যকে হিংসা করে। নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয়। আবার অনেকে আছেন যারা অল্পে তুষ্ট থাকেন। অতি সাধারণ জীবনযাপন করে। অন্যের জিনিসের প্রতি লোভ করেন না।
'আলাউদ্দিনের চেরাগ' গল্পের নান্দিনা পাইলট হাইস্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথবাবু অতি সাধারণ জীবনযাপনকারী মানুষ। তিনি একা একা থাকার কষ্ট অনুভব করলেও মনে করেন, তার চেয়েও অনেকে কষ্টে আছে। স্ত্রী-সন্তানহীন জীবনের কষ্ট নিয়ে নিশানাথবাবু মন খারাপ করেন না। মনে মনে বলেন- আর অল্প-কটা দিনই তো বাঁচব, একটু না হয় কষ্ট করলাম। শিক্ষক নিশানাথবাবুর এ বৈশিষ্ট্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র উদ্দীপকের আলী ও পীর। তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। একে অন্যকে হিংসা করে। মরুভূমিতে হেঁটে চলার সময় তৃষ্ণাকাতর দুজনে কাড়াকাড়ি করে এক বদনা পানি মাটিতে ফেলে দিয়েছে। অথচ সেই পানি দুজনে ভাগ করে পান করে তৃষ্ণা নিবারণ করতে পারত।
'আলাউদ্দিনের চেরাগ' গল্পে দৈত্য নিশানাথবাবুকে এক কলসি সোনার মোহর এনে দিতে চাইলেও তিনি তা নিতে চাননি। দৈত্য তাকে পরশপাথর দিতে চাইলেও তিনি তার প্রতি লোভ করেননি। অন্যদিকে উদ্দীপকের আলী ও পীর উভয়ই লোভী এবং হিংসুটে। মোকদ্দমা করে তারা উভয়ই সবকিছু হারিয়েছে। শেষে জিন তাদের উভয়কে পুরস্কার দেওয়ার শর্ত-দিলে পীর নিজের এক চোখ অন্ধ ও এক. পা খোঁড়া করে দেওয়ার কথা বলে যাতে আলীর দুই চোখ অন্ধ এবং দুই পা খোঁড়া হয়ে যায়। তাদের হিংসার এই ভয়াবহ পরিণাম 'আলাউদ্দিনের চেরাগ' গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত। এভাবে মন্তব্যটি যথার্থ।
পরশপাথরে ধাতুর তৈরি যেকোনো জিনিস সোনা হয়ে যায়।
উদ্দীপকের বিষয়টি 'আলাউদ্দিনের চেরাগ' গল্পের অবসরপ্রাপ্ত স্কুল-শিক্ষক নিশানাথবাবুর সৎ ও নির্লোভ মানসিকতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সংসার জীবনে মানুষ নানা রকম সমস্যায় থাকে। যারা অভাবে পড়েও অন্যায় করেন না, অন্যের জিনিসের প্রতি লোভ করেন না, তারা সৎ ও ভালো মানুষ। একজন ভালো মানুষ অভাবে থাকলেও নিজেকে অসুখী মনে করেন না।
উদ্দীপকে একজন কাঠুরিয়ার অভাবী সংসারে নির্লোভ থাকার কথা বলা হয়েছে। সে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করে যা আয় করত তা দিয়েই সংসার চালাত। তাকে টাকা-পয়সার অভাবে কষ্টে থাকতে হতো। তবুও সে অন্যায়ভাবে টাকা রোজগার করত না। লোভকরত না। টাকা না থাকলেও স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে কাঠুরিয়া সৎ জীবন-যাপন করত। উদ্দীপকের কাঠুরিয়ার এই নির্লোভ ও সৎ জীবন 'আলাউদ্দিনের চেরাগ' গল্পের অবসরপ্রাপ্ত শিক্ষক নিশানাথবাবুর সৎ ও নির্লোভ জীবনযাপনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনিও কোনো জিনিসের প্রতি লোভ করতেন না। দৈত্য তাঁকে সোনার মোহর, পরশপাথর, টাকা-পয়সা দিতে চাইলেও তিনি কিছুই নেননি। নিজে কষ্টে থেকেও তিনি মনে করতেন তাঁর চেয়েও অনেকে কষ্টে আছে। এভাবে উদ্দীপকটি গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
