শফিকের খেলাধুলা তার মানসিক স্বাস্থ্য বিকাশে নানানভাবে কাজ করে। কেননা খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে তেমনি মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। দেহের কোনো অঙ্গের ক্লিয়া সঠিকভাবে না হলে যেমন দৈহিক অসুস্থতা দেখা দেয়, তেমনি মানসিক প্রক্রিয়া সঠিকভাবে না হলে মানসিক অসুস্থতার সৃষ্টি হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক স্বাস্থ্যের বিকাশে নিয়মিত খেলাধুলা বা শারীরিক কসরতে অংশগ্রহণ করা। উদ্দীপকে শফিকদের স্কুলের খেলায় মাঠটি বেশ বড়। তাই সে সেখানে প্রতিদিন তার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয়। এতে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। ফলে সে শারীরিকভাবে সুস্থ থাকে। শরীর সুস্থ থাকায় তার মনও ভাল থাকে। ফলে সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে সে তার পড়াশোনায় অধিক মনোযোগী হতে পারে। এতে তার মানসিক বিকাশ ত্বরান্বিত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!