মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল।
অতিরিক্ত কাজ বা পরিশ্রমের চাপে একজন সাধারণ মানুষ বা সাধারণ খেলোয়াড়ের কর্মৰমতা সাময়িকভাবে হ্রাস পায়। আবার দীর্ঘবণ একই কাজ করার ফলে সে কাজের প্রতি মানুষের দৈহিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। ফলে ব্যক্তির কর্মৰমতার অবনতি হয়। ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকেই ক্লান্তি বা অবসাদ বলা হয়।
শফিকের খেলাধুলা তার মানসিক স্বাস্থ্য বিকাশে নানানভাবে কাজ করে। কেননা খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে তেমনি মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। দেহের কোনো অঙ্গের ক্লিয়া সঠিকভাবে না হলে যেমন দৈহিক অসুস্থতা দেখা দেয়, তেমনি মানসিক প্রক্রিয়া সঠিকভাবে না হলে মানসিক অসুস্থতার সৃষ্টি হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক স্বাস্থ্যের বিকাশে নিয়মিত খেলাধুলা বা শারীরিক কসরতে অংশগ্রহণ করা। উদ্দীপকে শফিকদের স্কুলের খেলায় মাঠটি বেশ বড়। তাই সে সেখানে প্রতিদিন তার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয়। এতে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। ফলে সে শারীরিকভাবে সুস্থ থাকে। শরীর সুস্থ থাকায় তার মনও ভাল থাকে। ফলে সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে সে তার পড়াশোনায় অধিক মনোযোগী হতে পারে। এতে তার মানসিক বিকাশ ত্বরান্বিত হয়।
শফিক ও তার বন্ধুদের খেলাধুলা সম্পর্কে তাদের শরীরচর্চা শিৰক বলেন, "খেলাধুলা শুধুমাত্র শারীরিক কসরত নয়, এর সাথে অনন্দ ও পরাজয়ের বেদনাও জড়িত।" খেলাধুলা সম্পর্কে তার এই উক্তিটি যথার্থ। কেননা খেলাধুলার মাধ্যমে শফিক ও তার বন্ধুরা একদিকে যেমন শারীরিক ব্যায়াম ও কসরত করে থাকে অন্যদিকে জয়-পরাজয়ের আনন্দ ও বেদনা উপলব্ধি করে। তারা খেলায় জয় লাভ করলে যেমন আনন্দিত হয় তেমনি তাদের মধ্যে নেতিবাচক মনোভাবও গড়ে উঠতে পারে। যেমন প্রচন্ড আত্মবিশ্বাস, নিজেকে বড় করে দেখা ইত্যাদি। অর্থাৎ খেলোয়াড়দের বিজয়ী মানসিকতার ভালো বা খারাপ দু'ধরনের ফলাফলই আসতে পারে। অন্যদিকে পরাজিত হলে হতাশা সৃষ্টি, অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টাও হতে পারে। অনেকে হতাশায় মানসিকভাবে ক্লান্ত হয়ে খেলাধুলা ছেড়ে দিতে পারে। জয়-পরাজয়ের এ স্বাভাবিক ঘটনাকে মেনে নিতে না পারলে মানসিক চাপের সৃষ্টি হয়। ফলে নানারকম অসংগতি পরিলৰিত হয়। তাই বলা যায়, খেলাধুলা শুধুমাত্র শারীরিক কসরত নয় এর মাধ্যমে আমরা জয়-পরাজয়ের আনন্দ ও বেদনা উপলব্ধি করার মানসিকতাও অর্জন করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!