শফিকের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে ধারাভাষ্যকার মাইক্রোফোনের সামনে ধারা বর্ণনা করছিলেন। এর ফলে লাউড স্পিকারে সবাই ধারা বর্ণনা শুনতে পেয়েছে। শফিকের বিজ্ঞান শিক্ষক মন্তব্য করলেন, “ডিভাইস দুটির কার্যক্রম একটি আরেকটির বিপরীত।”

Updated: 9 months ago
উত্তরঃ

দূরবর্তী স্থানে পাঠানোর উদ্দেশ্যে শব্দ তরঙ্গ থেকে রূপান্তরিত কম কম্পাঙ্কের বিদ্যুৎ তরঙ্গকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে মডুলেশন বলে।

উত্তরঃ

কম্পিউটার ব্যবহারকারী স্থানীয়ভাবে বা সমগ্র বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারে। বর্তমানে অনলাইনে বাজার করা, ভিডিও কনফারেন্সিং করা, ই-ব্যাংকিং, ই-কমার্স প্রভৃতি যোগাযোগের সকল কাজকর্ম ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এতে যোগাযোগে সময় ও খরচ কম লাগে। তাই যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট বেশি সুবিধাজনক।

উত্তরঃ

উদ্দীপক অনুসারে শফিকের বিজ্ঞান শিক্ষকের মন্তব্য হচ্ছে-মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম একটি আরেকটির বিপরীত।
মাইক্রোফোনের সামনে ধাতুর একটি পাতলা পাত বা ডায়াফ্রাম থাকে।
ডায়াফ্রামের সাথে একটা চলকুণ্ডলী লাগানো থাকে যেটি একটি চৌম্বকীয় ক্ষেত্রের ভেতর নড়াচড়া করতে পারে। যখন কেউ এই মাইক্রোফোনের সামনে কথা বলে তখন ডায়াফ্রামটি শব্দ তরঙ্গের কম্পনের সাথে কাঁপতে থাকে। ডায়াফ্রামের সাথে লাগানো চলকুণ্ডলীটিও চৌম্বক ক্ষেত্রে সামনে পেছনে নড়তে থাকে। চৌম্বক ক্ষেত্রে একটি চলকুণ্ডলী নড়াচড়া করলে সেখানে একটি বিদ্যুৎ শক্তির আবেশ হয়। এভাবে মাইক্রোফোন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।

অন্যদিকে স্পিকারে চৌম্বকক্ষেত্রের মধ্যে থাকা চলকুণ্ডলীটি কাগজ বা হালকা ধাতুর তৈরি একটি কোন বা শঙ্কুর সাথে লাগানো থাকে। যখন শব্দ থেকে তৈরি বৈদ্যুতিক সিগন্যালকে এমপ্লিফায়ার দিয়ে বিবর্ধিত করে স্পিকারে পাঠানো হয় তখন শত্রুটি সামনে পেছনে কম্পিত হয়ে যথাযথ শব্দ তৈরি করে। এভাবে স্পিকার বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
উপরের আলোচনা থেকে বলা যায়, মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম একটি আরেকটির বিপরীত। অর্থাৎ শফিকের বিজ্ঞান শিক্ষকের মন্তব্যটি যথার্থ।

87

যোগাযোগ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যোগাযোগ মানুষ, দেশ এবং সমাজকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ নানাভাবে একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। এখন আমরা রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন, মোবাইল ফোন বা সেল ফোন ইন্টারনেট, ফ্যাক্স ও ই-মেইল ব্যবহার করে মুহূর্তের মাঝে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করতে পারি। যোগাযোগ মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে, তাকে নিয়ে যাচ্ছে উন্নতির চরম শিখরে। সমাজ, দেশ আর বিশ্বে অর্থপূর্ণ এবং উন্নত জীবন যাপন করতে হলে বিভিন্ন মানুষ, দেশ ও সমাজের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতেই হবে। এই অধ্যায়ে আমরা যোগাযোগ, এর নীতিমালা এবং যোগাযোগের বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। 


এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • তথ্য ও যোগাযোগের মূলনীতি ব্যাখ্যা করতে পারব।
  •  ব্লকচিত্র ব্যবহার করে যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বর্ণনা করতে পারব।
  • মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম ব্যাখ্যা করতে পারব।
  • এনালগ ও ডিজিটাল সংকেতের ব্যাখ্যা করতে পারব।
  • ডিজিটাল সংকেতের সুবিধা বর্ণনা করতে পারব।
  • ব্লকচিত্রের সাহায্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত প্রধান প্রধান যন্ত্রপাতির (মেশিন) কার্যক্রম তাদের সুবিধা এবং জীবনে এগুলোর ব্যবহার বর্ণনা করতে পারব।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews