শফিক সাহেব একজন সফল ব্যবসায়ী। তিনি একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি কারখানার নিয়মিত খোঁজ-খবর রাখেন এবং শ্রমিকদেরও পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেন। এক আত্মীয় শফিক সাহেবের সাফল্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, "শক্তি ব্যবস্থাপনা করে কাজ করলে যে কোনো কাজে সফলতা লাভ করা যায়।”

Updated: 5 months ago
উত্তরঃ

গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

নির্দেশনা বলতে বোঝায় কোনো কাজের পথপ্রদর্শন করা। পরিকল্পিত কাজ বাস্তবায়িত করতে হলে সঠিক নির্দেশনার প্রয়োজন আছে। সব মানুষ সমান জ্ঞান নিয়ে আসে না। তাই সব কাজে সবাই পারদর্শী নাও হতে পারে। সেক্ষেত্রে সঠিক নির্দেশনা পেলে কম পারদর্শী ব্যক্তিও কাজটি সমাধান করার প্রেরণা পাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

ব্যবস্থাপনার ধাপসমূহের মধ্যে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ অত্যাবশ্যকীয় প্রক্রিয়া।
পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে কাজের বাস্তবরূপ দেওয়াই হলো বাস্তবায়ন। সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে লক্ষ্য অর্জন করতে হলে কাজ বাস্তবায়নের গুরুত্ব অনেক। কাজটি যখন বাস্তবায়ন হয়, তখন ব্যবস্থাপনার অন্য স্তরগুলো প্রয়োগ করা যায়। অন্যদিকে, ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ধাপ। গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ যখন বাস্তবায়ন হয়, তখন নিয়ন্ত্রণের প্রয়োজন। বিশিষ্ট ব্যবস্থাপনাবিদ Henri Fayol এর মতে, “নিয়ন্ত্রণ হলো গৃহীতপরিকল্পনা ও জারিকৃত নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।"
সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করতে পারলে কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকে। কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্বশীলতা আসে; ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নে কোনো ত্রুটি দেখা দিলে তা সহজেই ধরা পড়ে এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেয়া যায়। ফলে যেকোনো কাজেই সফলতা পাওয়া যায়। সফিক সাহেব ব্যবস্থাপনার ধাপ বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ দক্ষতার সাথে পালন করেন বলেই তার গার্মেন্টস সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

শফিক সাহেবের বক্তব্যটি হলো- "শক্তি ব্যবস্থাপনা করে কাজ করলে যেকোনো কাজে সফলতা লাভ করা যায়।"
শক্তি একটি মানবীয় সম্পদ। শক্তি সীমাবদ্ধ। তাই একটি কর্মতালিকা তৈরি করে শক্তিকে কাজে লাগিয়ে এর সঠিক ব্যবহার করা সম্ভব।
শক্তি হচ্ছে এমন একটি মানবীয় সম্পদ যা ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে।
কেউ বেশি পরিশ্রম করতে পারে, আবার কেউ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। শক্তির যথোপযুক্ত ব্যবহার করতে না পারলে ক্লান্তি তৈরি হয়। ক্লান্তি যেকোনো কাজে বাধা সৃষ্টি করে। এই বাধা দূর করতে হলে শক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা করা আবশ্যক।
ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যয় করলে যেসব সুফল পাওয়া যায় তা হলো-

১. কর্মতালিকার মাধ্যমে কাজ করলে শক্তির অপচয় রোধ করা যায়।
২. কোনো একটি কাজে ন্যূনতম শক্তি ব্যবহার করা সম্ভব হয়।
৩. শক্তি, সামর্থ্য, কর্মদক্ষতা ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে কাজ ভাগ করে দেওয়ার ফলে কাজে ক্লান্তি কম হয়। ফলে কম শক্তি খরচ করে অধিক কাজ করা সম্ভব হয়।
৪. কাজ করার স্থানের পরিবেশ অনুকূলে হতে হয়। ফলে শক্তির অপচয় রোধ করে দীর্ঘক্ষণ কাজ করা যায়।

৫. ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করলে মানসিক তৃপ্তি পাওয়া যায়। ফলে কাজে আগ্রহ বাড়ে ও শক্তি সঞ্চয় করা যায়।
৬. ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করলে অভিজ্ঞতা বৃদ্ধি পায়। শক্তি সঞ্চয়ের জন্য অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৭. সুষ্ঠু ব্যবস্থাপনায় বিভিন্ন কাজের মাঝে বিশ্রামের সুযোগ থাকে। কাজের পর বিশ্রাম নিলে শক্তির পুনঃপ্রাপ্তি ঘটে। ফলে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শক্তির সঞ্চয় হয়।

কাজে সফলতা লাভের জন্য প্রয়োজন শক্তির সুষ্ঠু ব্যবহার। আর ব্যবস্থাপনা শক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। সুতরাং, শফিক সাহেবের বক্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
58

Related Question

View All
উত্তরঃ

প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম দ্বারা গঠিত। প্রকৃত আয় বাড়ানোর উপায়গুলো হলো-
যখন বিভিন্ন দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি করে তখন সেগুলো কেনা। পরিচিত ব্যক্তি যেমন- চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী ইত্যাদি পেশার ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা লাভ করে আয় বাড়াতে পারে। এছাড়া সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করেও প্রকৃত আয় বাড়ানো যায়। যেমন: সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
81
উত্তরঃ

কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাই সময় তালিকা।

মিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই তার কলেজে যেতে দেরি হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে টিভি দেখে। পরীক্ষায় সে ভালো ফলাফল করতে পারে না। এই সমস্যা দূর করতে মিতার সময় তালিকা অনুসরণ করা উচিত।
মিতার জন্য কলেজ খোলার দিনের একটি সময় তালিকা উল্লেখ করা হলো-

সময়কার্য বিবরণীসময়ের পরিমাণ
ঘণ্টামিনিট
৬.০০-৭.০০ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, নিজস্ব কোনো কাজ করা।১০০
৭.০০-৭.৩০নাস্তা তৈরিতে সাহায্য করা, নাস্তা খাওয়া।০৩০
৭.৩০-৯.০০পড়াশোনা করা১৩০
৯.০০-১০.৩০টিউটর থাকলে পড়া/লেখাপড়া করা।১৩০
১০.৩০-১১.০০গোসল করা, খাওয়া, কলেজের জন্য তৈরি হওয়া।০৩০
১১.০০-০৪.৩০শ্রেণিকক্ষে অবস্থান, পাঠে মনোযোগ দেওয়া।৫৩০
৪.৩০-৫.০০বাসায় পৌছানো, নামাজ পড়া।০৩০
সময়কার্য বিবরণীসময়ের পরিমাণ
ঘণ্টা

 

মিনিট

৫.০০-৬.৩০বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়া, বাড়ির কাজে সাহায্য করা।১৩০
৬.৩০-৭.০০নামাজ পড়া।০৩০
৭.০০-১০.৩০পড়াশোনা করা।৩৩০
১০.৩০-১১.১০নামাজ পড়া, খাওয়া০৪০
১১.১০-১১.২০দাঁত ব্রাশ করা, ঘুমের জন্য তৈরি হওয়া।০১০
১১.২০-৬.০০ঘুমানো।৬৪০
 মোট সময় ২৪ ঘণ্টা০০
Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
61
উত্তরঃ

কাজ সহজকরণের উপায় হলো কাজকে সহজ উপায়ে সম্পাদন করা।
বিজ্ঞানসম্মত উপায়ে সময় ও শক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যেকোনো কাজ সহজে সম্পন্ন করার পদ্ধতিই হলো কাজ সহজকরণ পদ্ধতি।
-সহজকরণ পদ্ধতি অবলম্বন করে কাজ করলে সমস্যায় পড়তে হয় না। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, সঠিক দেহভঙ্গি নিয়ে
কাজ করা, যেকোনো কাজ করার সময় কাজের ধারা সম্পর্কে ধারণা থাকা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি। কাজের সরঞ্জাম সরল ও মজবুত হতে হবে। কাজের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এনেও কাজ সহজ করা যায়। যেমন- শাকসবজি একবারে ধুয়ে কাটার পর পাত্রে রাখা, যেন অন্য পাত্রে রাখার প্রয়োজন না হয়। উৎপাদিত দ্রব্য পরিবর্তন করেও সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যেমন- গৃহিণী টেবিল ক্লথের পরিবর্তে ম্যাট ব্যবহার করতে পারেন। ফলে ধোয়ার জন্য সময় ও শক্তি ব্যয় হবে না। এছাড়া গৃহস্থালির কাজ সহজ ও সংক্ষেপে করার জন্য অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে যা সময় ও শক্তির সদ্ব্যবহার করতে সাহায্য করে। যেমন- ওয়াশিং মেশিন, প্রেসার কুকার ইত্যাদি।

সুতরাং, কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব। মিতার বাবার এই উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
48
উত্তরঃ

কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাই প্রসেস চার্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
53
উত্তরঃ

কাজ সহজ করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়।
ব্যবহৃত দ্রব্যের পরিবর্তন করেও সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায়। যেমন- খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথের উপর টেবিল ম্যাট ব্যবহার করলে গৃহ ব্যবস্থাপকের পরিশ্রম কম হয়, সহজেই টেবিল পরিষ্কার করা যায়। এতে সময় ও শক্তি ব্যয় কম হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
56
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews