শফিক ও তার বন্ধুদের খেলাধুলা সম্পর্কে তাদের শরীরচর্চা শিৰক বলেন, "খেলাধুলা শুধুমাত্র শারীরিক কসরত নয়, এর সাথে অনন্দ ও পরাজয়ের বেদনাও জড়িত।" খেলাধুলা সম্পর্কে তার এই উক্তিটি যথার্থ। কেননা খেলাধুলার মাধ্যমে শফিক ও তার বন্ধুরা একদিকে যেমন শারীরিক ব্যায়াম ও কসরত করে থাকে অন্যদিকে জয়-পরাজয়ের আনন্দ ও বেদনা উপলব্ধি করে। তারা খেলায় জয় লাভ করলে যেমন আনন্দিত হয় তেমনি তাদের মধ্যে নেতিবাচক মনোভাবও গড়ে উঠতে পারে। যেমন প্রচন্ড আত্মবিশ্বাস, নিজেকে বড় করে দেখা ইত্যাদি। অর্থাৎ খেলোয়াড়দের বিজয়ী মানসিকতার ভালো বা খারাপ দু'ধরনের ফলাফলই আসতে পারে। অন্যদিকে পরাজিত হলে হতাশা সৃষ্টি, অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টাও হতে পারে। অনেকে হতাশায় মানসিকভাবে ক্লান্ত হয়ে খেলাধুলা ছেড়ে দিতে পারে। জয়-পরাজয়ের এ স্বাভাবিক ঘটনাকে মেনে নিতে না পারলে মানসিক চাপের সৃষ্টি হয়। ফলে নানারকম অসংগতি পরিলৰিত হয়। তাই বলা যায়, খেলাধুলা শুধুমাত্র শারীরিক কসরত নয় এর মাধ্যমে আমরা জয়-পরাজয়ের আনন্দ ও বেদনা উপলব্ধি করার মানসিকতাও অর্জন করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!