ব্যয় সংকোচ বলতে প্রতিষ্ঠানের কাঁচামাল, শ্রম, পরিবহন, যাতায়াতসহ অন্যান্য ক্ষেত্রেও ব্যয় হ্রাস করাকে বোঝায়।
কাঁচামালের নৈকট্য বলতে কাঁচামাল প্রাপ্তির কাছাকাছি অবস্থানকে বোঝায়।
ব্যবসায়ের প্রধান উপাদান হলো কাঁচামাল। চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল অপরিহার্য। এ কাঁচামাল যেখানে উৎপাদিত হয় তার কাছাকাছি ব্যবসায়ের অবস্থান থাকলে স্বল্প খরচে এবং নিশ্চিন্তে কাঁচামাল সংগ্রহ করা যায়। কাঁচামালের নৈকট্য থাকলে শিল্পের চাকা গতিশীল থাকে। তাই কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ
মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে ব্যবসায়ের প্রাকৃতিক উপাদানের প্রভাব সর্বাধিক।
ব্যবসায়ের অবস্থানের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান প্রভাববিস্তার করে। বৃহদায়তন খুচরা ব্যবসায়ের জন্য শহরের কেন্দ্রস্থল মুখ্য বিবেচিত হলেও ছোট খুচরা ব্যবসায়ের জন্য সুবিধামতো যেকোনো স্থান. নির্ধারিত হতে পারে। আবার কৃষি সম্পর্কিত কোনো ব্যবসায়ের জন্য গ্রামাঞ্চল বেশি সুবিধা প্রদান করে থাকে।
উদ্দীপকে শহরতলীর বাসিন্দা মি. শফিক গ্রামীণ পরিবেশে সড়কপথ, নদীপথ, বাজারের সান্নিধ্যসহ, উৎপাদনের অন্যান্য উপকরণের সুযোগ-সুবিধা পেয়ে পৈতৃক ৫ বিঘা জমিতে ১০টি পুকুর খনন করে মৎস্য খামার গড়ে তোলেন। তার এই ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অনুকূল উপাদানগুলো উক্ত অবস্থানে বিদ্যমান। তাছাড়া মৎস্য খামার কৃষির আওতাভুক্ত একটি ব্যবসায়। আর কৃষির জন্য উক্ত অবস্থানটি সর্বাধিক গ্রহণযোগ্য। সুতরাং বলা যায়, মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে ব্যবসায়ের প্রাকৃতিক উপাদান সর্বাধিক প্রভাব বিস্তার করে।
মি. শফিকের ব্যবসায় কেন্দ্রটি গ্রামীণ পরিবেশে তথা গ্রাম্য অবস্থানে স্থাপনের বিষয়টি যৌক্তিক।
শহরকে ভিত্তি না ধরে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা ব্যবসায় স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। কিছু স্বতন্ত্র সুবিধা থাকার কারণে প্রাচীনকাল হতেই গ্রাম্য অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে।
উদ্দীপকে উল্লিখিত মি. শফিক গ্রামীণ পরিবেশে সড়কপথ, নদীপথ, বাজারের সান্নিধ্যসহ উৎপাদনের অন্যান্য উপকরণের সুবিধা পেয়ে মৎস্য খামার গড়ে তোলেন। এখানে লক্ষণীয়, উক্ত গ্রামীণ পরিবেশে স্বাস্থ্যকর ও ঝামেলামুক্ত পরিবেশ, পরিবহনের সুযোগ-সুবিধা, বাজারের নৈকট্য এবং উৎপাদনের উপকরণ সুবিধা বিদ্যমান রয়েছে। এছাড়া মৎস্য খামার গড়ে তোলার জন্য গ্রাম্য অবস্থান সর্বাধিক কার্যকর বলেই বিবেচিত। কিন্তু মাছের খাবার ও অন্যান্য খরচের তুলনায় উৎপাদিত মাছের বিক্রয়মূল্য দ্বারা লাভ করা সম্ভব হচ্ছে না। এজন্য মি. শফিক পুকুরের ওপর পোল্ট্রি ফার্ম স্থাপন করে মুরগির পয়ঃ দ্বারা মাছের খাদ্যের ব্যবস্থা করেন। এ প্রক্রিয়ায় তিনি লাভবান হন। গ্রাম্য অবস্থান হওয়ায় তার মৎস্য খামারের পাশাপাশি পোল্টি ফার্ম স্থাপন তথা ব্যবসায়ের সম্প্রসারণ সম্ভব হয়েছে যা শহুরে অবস্থানে সম্ভব হতো না। পোল্ট্রি ফার্ম স্থাপনের জন্যও গ্রামীণ অবস্থান কর্যকর ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায, মি. শফিকের ব্যবসায় কেন্দ্রটি গ্রামীণ পরিবেশে তথা গ্রাম্য অবস্থানে স্থাপন করা যথার্থ ও যৌক্তিক বলে আমি মনে করি।
Related Question
View Allবিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।
মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!