শাকিলার উভয় শিশুর শারীরিক ও মানসিক বর্ধন এক নয়। সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্য পুষ্টি উপাদানের ভূমিকা অপরিসীম। গর্ভকালীন পারিপার্শ্বিক উপাদান শিশুর বর্ধন ও বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর মধ্যে মায়ের স্বাস্থ্য ও অপুষ্টি অন্যতম।
উদ্দীপক হতে দেখা যায় যে, শাকিলার প্রথম সন্তানের ক্ষেত্রে তাকে তার মা ও শাশুড়ি কম খাওয়ার পরামর্শ দেন কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ করে। কিন্তু আমরা জানি গর্ভকালীন সময়ে সন্তান তার মায়ের থেকে পুষ্টি চাহিদা পূরণ করে। যেহেতু প্রথম সন্তান সঠিক মাত্রায় পুষ্টি পায়নি সেহেতু সে ক্ষীণকায়, রুগ্ন, অপুষ্ট ও অপরিণত হয়ে জন্মাবে। তাছাড়া মেধার বিকাশও তার কম হবে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকবে। এমনকি তার মস্তিষ্কও ক্ষতিগ্রস্থ হতে পারে। অন্যদিকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে শাকিলা সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার গ্রহণ করায় তার সন্তানের ওজন বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হবে না। তার শিশুটি স্বাস্থ্যবান ও সুস্থ হবে। মস্তিষ্কের বিকাশ ও কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্রের বিকাশ তরান্বিত হবে।
এক কথায় প্রথম সন্তানের তুলনায় দ্বিতীয় সন্তানটির শারীরিক ও মানসিক বিকাশ ভালো হবে।
Related Question
View Allমেলানিন তৈরি হয় টাইরোসিন হতে।
হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।
রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।
থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।
বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।
রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।
হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।
ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।
হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।
স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের নাম ডিম্বাশয়।
ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!