শাকিলা স্বল্প শিক্ষিত। প্রথম সন্তান সম্ভবা হওয়ার সময় তার শাশুড়ি ও মা তাকে কম খাওয়ার পরামর্শ দেন। ফলে সে মাছ, মাংস, দুধ, ডিম শাকসবজি ইত্যাদি খাওয়া বাদ দেয়। তাদের ধারণা বেশি ওজন হলে সন্তান প্রসবে সমস্যা হবে। কিন্তু দ্বিতীয় বার সন্তান সম্ভবা হলে সে নিজেই ডাক্তারের কাছে যেয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে। ডাক্তার তাকে মাছ, মাংস, দুধ ও ডিমের পাশাপাশি প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে বলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

ক্রোমোজোম হলো বংশগতির বাহক।

উত্তরঃ

বয়ঃপ্রাপ্তিকালে দৈহিক গঠনের যেমন নানাবিধ পরিবর্তন দেখা দেয় তেমনি আচরণিক পরিবর্তনও সূচিত হয়।

পুরুষের টেস্টোস্টেরন হরমোন নিঃসরনের জন্য মুখমন্ডলে দাড়ি গোফ গজায়, কন্ঠস্বর ভারি হয়, শুক্রাননুসহ বীর্যস্খলন ঘটে। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়ে হরমোন ক্ষরণ শুরু হয়, রজঃচক্র আরম্ভ হয়, স্তন গ্রন্থিতে পরিবর্তন আসে।

উত্তরঃ

শাকিলা মা ও শাশুড়ির পরামর্শ সঠিক ছিল না। গর্ভকালীন ভ্রান্ত ধারণার কারণেই গর্ভবর্তী মহিলারা সহজেই নানারকম শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। মূলত শিক্ষার অভাবই এসব যুক্তিহীন কুসংস্কার মেনে চলার জন্য দায়ী।

উদ্দীপকের শাকিলার মা ও শাশুড়ির পরামর্শ ছিল শাকিলা যেন গর্ভাবস্থায় কম খাবার গ্রহণ করে। এতে সন্তান প্রসবে সমস্যা হবে না। তাদের এ পরামর্শটি যথাযথ নয় বলে আমি মনে করি। কেননা এ সময়ে সন্তান মায়ের থেকেই পুষ্টি গ্রহণ করে থাকে। এসময় মাকে কম খেতে দিলে মায়ের শরীরে অপুষ্টি দেখা দেয় ফলে গর্ভস্থ শিশুও পুষ্টিহীনতায় ভোগে। ফলে রুগ্ন, ক্ষীণকায় শিশু জন্মলাভ করে। এমনকি মাও নানান অসুস্থতায় ভোগে। সন্তান সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে জন্মলাভ করতে পারে না। একারণেই মাতৃ ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পায়।

সুতরাং গর্ভাবস্থায় কম খাওয়ার পরামর্শটি মোটেই যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি।

উত্তরঃ

শাকিলার উভয় শিশুর শারীরিক ও মানসিক বর্ধন এক নয়। সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্য পুষ্টি উপাদানের ভূমিকা অপরিসীম। গর্ভকালীন পারিপার্শ্বিক উপাদান শিশুর বর্ধন ও বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর মধ্যে মায়ের স্বাস্থ্য ও অপুষ্টি অন্যতম।

উদ্দীপক হতে দেখা যায় যে, শাকিলার প্রথম সন্তানের ক্ষেত্রে তাকে তার মা ও শাশুড়ি কম খাওয়ার পরামর্শ দেন কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ করে। কিন্তু আমরা জানি গর্ভকালীন সময়ে সন্তান তার মায়ের থেকে পুষ্টি চাহিদা পূরণ করে। যেহেতু প্রথম সন্তান সঠিক মাত্রায় পুষ্টি পায়নি সেহেতু সে ক্ষীণকায়, রুগ্ন, অপুষ্ট ও অপরিণত হয়ে জন্মাবে। তাছাড়া মেধার বিকাশও তার কম হবে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকবে। এমনকি তার মস্তিষ্কও ক্ষতিগ্রস্থ হতে পারে। অন্যদিকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে শাকিলা সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার গ্রহণ করায় তার সন্তানের ওজন বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হবে না। তার শিশুটি স্বাস্থ্যবান ও সুস্থ হবে। মস্তিষ্কের বিকাশ ও কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্রের বিকাশ তরান্বিত হবে।

এক কথায় প্রথম সন্তানের তুলনায় দ্বিতীয় সন্তানটির শারীরিক ও মানসিক বিকাশ ভালো হবে। 

264

Related Question

View All
উত্তরঃ

হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।

370
উত্তরঃ

রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।

থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।

বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।

215
উত্তরঃ

রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।

হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।

ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।

হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।

245
উত্তরঃ

ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।

786
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews