শান্তিনীড়' ঢাকার নামকরা হাউজিং কোম্পানি। কোম্পানিটি ঢাকায় বিভিন্ন মনোরম লোকেশনে ফ্ল্যাট নির্মাণ করে বিক্রয় করে। এজন্য কোম্পানিটি অভিজ্ঞ ও চৌকস বিক্রয়কর্মী নিয়োগ দেয়। বিক্রয়কর্মীরা গ্রহাকদের সামনে ফ্ল্যাটের নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ বিক্রয়ের শর্ত ইত্যাদি বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। প্রয়োজনীয় তথ্য অবহিত হয়ে গ্রাহকরা নির্মাণাধীন ফ্ল্যাট পরিদর্শন করে। বিক্রয়কর্মীদের কথা ও কাজের মধ্যে মিল দেখতে পায় এবং ফ্লাট বুকিং দেয়। এতে কোম্পানিটি সহজেইতার কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে সক্ষম হয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের সুখ্যাতির আর্থিক মূল্যকে সুনাম বলে।

উত্তরঃ

যে কাজের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় তাকেই পেশা বলে।
একজন বিক্রয়কর্মীর প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয় এবং বিক্রয়কার্যে সফলতা লাভা করার জন্য অভিজ্ঞতা অর্জন করতে হয়। অন্যান্য পেশার মতো এ পেশার কর্মীকে শারীরিক, মানসিক ও নৈতিক ইত্যাদি বিভিন্ন ধরনের গুণাবলি অর্জন করতে হয়। সুতরাং বিক্রয়িকতা একটা পেশা।

উত্তরঃ

শান্তিনীড়' বিক্রয় বৃদ্ধিতে ব্যক্তিক বিক্রয় কৌশলটি ব্যবহার করে।

বিক্রয়কার্য সম্পাদন, এবং ক্রেতা সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে। প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী কর্তৃক যেকোনো ধরনের ব্যক্তিক উপস্থাপনাকে ব্যক্তিক বিক্রয় বলে। এটি পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা।
হাউজিং কোম্পানি 'শান্তিনীড়' অভিজ্ঞ ও চৌকস বিক্রয়কর্মী নিয়োগ দেয়। তারা ফ্ল্যাটের নির্মাণ কৌশল, উপকরণ, বিক্রয়ের শর্ত ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করে। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। এ পদ্ধতিতে ক্রেতাদের পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়, প্রয়োজনে দেখানো হয়। এতে সম্ভাব্য ক্রেতারা স্থায়ী ক্রেতায় পরিণত হয়, যা উদ্দীপকের সাথে সামঞ্জস্য। তাই বলা যায়, শান্তিনীড় বিক্রয় বৃদ্ধিতে ব্যক্তিক বিক্রয় কৌশলটি ব্যবহার করে।

উত্তরঃ

'কোম্পানির বিক্রয় লক্ষ্য অর্জনের মূল কারণ হলো বিক্রয়কর্মীদের গৃহীত প্রচেষ্টা'- আমি এ বিষয়ের সাথে একমত।

বিক্রয়কর্মী যেসব কৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে ঐসব কলাকৌশলকে বিক্রয়িকতা বলে।
'শান্তিনীড়' হাউজিং কোম্পানির বিক্রয়কর্মীরা গ্রাহকদের সামনে ফ্ল্যাটের নির্মাণ শৈলী, নির্মাণ উপকরণ, বিক্রয়ের শর্ত যথাযথভাবে তুলে ধরে ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টির মাধ্যমে বিক্রয় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে তৎপর হয়। ফলে কোম্পানিটি তার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়।

কোনো কোম্পানির পক্ষে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন তখনই সম্ভব যখন ঐ কোম্পানি কর্তৃক উৎপাদিত পণ্যের গুণাগুণ ও বৈশিষ্ট্য ক্রেতাদের কাছে যথাযথভাবে তুলে ধরা হয়। ক্রেতারা সর্বদা পণ্য সম্পর্কিত যথাযথ সত্য ও নির্ভুল তথ্য চায়। 'শান্তিনীড'প্রতিষ্ঠানটি ক্রেতাদের যথাযথ তথ্য তুলে ধরেছে এবং বিক্রয়কর্মীরা পণ্য বিকয়ে তৎপর ফলে ক্রেতারা প্ররোচিত হয়ে পণ্য ক্রয় করছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা ও লক্ষ্য অর্জিত হচ্ছে। তাই বলা যায়, উল্লিখিত কোম্পানির

63

Related Question

View All
উত্তরঃ

বিক্রয়কর্মীর মধ্যে মিশুকতা, মার্জিত আচরণ, সামাজিক মূল্যবোধ প্রভৃতি গুণের সমষ্টিকে সামাজিক গুণাবলি বলে।

344
উত্তরঃ

যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে।
ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার নিকট সরাসরি উপস্থিত হয়ে পণ্য বা সেবার নানান তথ্য তাদেরকে প্রদান করে। তাছাড়া পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর বিক্রয়কর্মীরা তাৎক্ষণাৎ মৌখিকভাবে প্রদান করে। কোনো কোনো ক্ষেত্রে লিখিত আকারে পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হলেও তা সারসংক্ষেপ মাত্র। এক্ষেত্রে মৌখিক উপস্থাপনাই মূখ্য ভূমিকা রাখে। তাই বলা যায়, ব্যক্তিক বিক্রয় হলো পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা।

235
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করেছে।
মানুষের যেসব গুণ জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত সেসব গুণকে শারীরিক গুণাবলি বলে। শারীরিক গুণাবলি দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।

উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যোর অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। এক্ষেত্রে তারা বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। প্রখর দৃষ্টিশক্তি হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত একটি অদৃশ্য গুণ এবং সুন্দর চেহারা ও সুস্বাস্থ্য হলো একটি দৃশ্যমান গুণ। সুতরাং প্রতীয়মান হয় যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে প্রাধান্য দিয়েছে।

180
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমুর কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।

একজন বিক্রয়কর্মীর মধ্যে যেসব গুণাবলি পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে শারীরিক গুণাবলি অন্যতম। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত হলেও শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে এর কিছু কিছু উপাদান নিয়ন্ত্রণ করা যায়।

উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। নিয়োগের পর প্রতিষ্ঠানটি তাদেরকে এক সপ্তাহ প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয়ের কাজে পারদর্শী করে তোলে। এরূপ প্রশিক্ষণের ফলে তারা অধিক পারদর্শী হয়ে উঠে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। উল্লেখ্য যে, তারা যদি সঠিক প্রশিক্ষণ না পেতেন তাহলে দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে সফলতার সাথে বিক্রয়কার্য সম্পন্ন করতে পারতেন না। কেননা প্রশিক্ষণের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সফল বিক্রয়কর্মী হয়ে ওঠার কলাকৌশল রপ্ত করতে পারেন। পরবর্তীতে এসব কৌশল প্রয়োগ করে সহজেই সফলতা অর্জন করা যায়।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমু প্রশিক্ষণের মাধ্যমেই বিক্রয়িকতার গুণাবলি অর্জন করেছেন। এ অর্থে তাদের কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।

174
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।

222
উত্তরঃ

যে বিশেষ কৌশল বা প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে বিক্রয়তব্য পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহী করে তুলে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকেই বিক্রয়িকতা বলে।

বিক্রয়িকতা শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ই। বিক্রয়িকতা আশাবাদ, অধ্যাবসায়, শিক্ষা, আন্তরিকতা, বুদ্ধিমত্তা, ভদ্রতা, সামাজিক আচরণ ইত্যাদি কতিপয় গুণের সমাহার। শিক্ষা গ্রহণের মাধ্যমে বিক্রয়কর্মীকে এগুলো অর্জন করতে হয়। তাই বিক্রয়িকতা শিক্ষালব্ধ। আবার, বিক্রয় দক্ষতা অর্জনে অপরিহার্য কতিপয় গুণাবলি যেমন- চেহারা, হাসি, স্বাস্থ্য, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি বিক্রয়কর্মী জন্মগতভাবেই অর্জন করে থাকে। তাই বিক্রয়িকতা জন্মগত। অর্থাৎ বিক্রয়িকতা হলো শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ের সমন্বয়।

409
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews