শামীমা জুয়েলার্স তাদের শো-রুমের অলংকারের জন্য ৫০ কোটি টাকার বিমা করে। অগ্নিকান্ডের ফলে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ প্রদান করে। যদিও ঐ ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ৯ কোটি টাকা ছিল। 

Updated: 1 year ago
উত্তরঃ

ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুর জন্য আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে সম্পত্তি পুনঃস্থাপনের শর্তে যে অগ্নিবিমাপত্র গৃহীত হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে তৈরি ঝুঁকিকে অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বলে।

নৈতিক ঝুঁকি অদৃশ্যমান। অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বেশি থাকে। এটি মানুষের ওপর নির্ভরশীল। পণ্যের গুদাম বিমা করে পণ্য সরিয়ে আগুন লাগানো ও ক্ষতিপূরণ আদায় করা নৈতিক ঝুঁকির আওতাভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত শামীমা জুয়েলার্স শো-রুমের জন্য মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেছেন।

এ বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগেই নির্ধারিত থাকে। ফলে দূর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে হয় না। এক্ষেত্রে বাজারমূল্যও বিবেচনা করা হয় না। বিমাগ্রহীতা পূর্বনির্ধারিত মূল্যেই ক্ষতিপূরণ দাবি করতে পারে।

উদ্দীপকের শামীমা জুয়েলার্স তাদের শো-রুমের অলংকারের জন্য ৫০ কোটি টাকার বিমা করেন। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানি তাকে ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ দেয়। কিন্তু এর বাজারমূল্য ছিলো ৯ কোটি টাকা। এক্ষেত্রে বিমা কোম্পানি বাজারমূল্য বিবেচনা করেনি। সম্পত্তির মূল্য আগে থেকেই নির্ধারিত ছিল বলে ক্ষতিপূরণের আগে ক্ষতির পরিমাণও মূল্যায়ন করেনি। উদ্দীপকের বৈশিষ্ট্যের সাথে মূল্যায়িত বিমাপত্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, শামীমা জুয়েলার্সের বিমাটি একটি মূল্যায়িত বিমাপত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মূল্যায়িত রিমাপত্রে প্রকৃত ক্ষতির পরিমাণ বিবেচনা করা হয় না বলে এক্ষেত্রে বিমা ব্যবসায়ের ক্ষতিপূরণের নীতিটির ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি।

ক্ষতিপূরণের নীতি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করে। তবে এক্ষেত্রে ক্ষতির পরিমাণ আর্থিক মূল্যে মূল্যায়িত হতে হবে। তা না হলে ক্ষতিপূরণ করা যাবে না। এজন্য জীবন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের নীতি প্রয়োগ হয় না।

উদ্দীপকের শামীমা জুয়েলার্স ৫০ কোটি টাকার একটি বিমা করেন। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ছিলো ৯ কোটি টাকা। তবে বিমা কোম্পানি ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ পরিশোধ করে।

উদ্দীপকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে প্রকৃত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয় নি। কারণ মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে নতুন করে ক্ষতিপূরণ মূল্যায়ন করা হয় না। বিমার বিষয়বস্তুর মূল্য আগেই নির্ধারিত থাকে। অর্থাৎ এখানে বিমা ব্যবসায়ের ক্ষতিপূরণের নীতিটি মানা হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের বিমাপত্রটির ক্ষেত্রে বিমার ক্ষতিপূরণের নীতিটির ব্যত্যয় ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
165

Related Question

View All
উত্তরঃ

অগ্নিকান্ডের ফলে সম্পদ-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে অগ্নিজনিত ক্ষতি বা অপচয় বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
258
উত্তরঃ

বড় ঝুঁকির ক্ষেত্রে একটি বিমা প্রতিষ্ঠান ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে।

ঝুঁকির পরিমাণ অত্যধিক হলে এবং সামর্থ্যের বাইরে চলে গেলে পুনর্বিমা করা হয়। পুনর্বিমার মাধ্যমে ঝুঁকিকে বিমাকারীদের মাঝে পুনর্বণ্টন করা হয়। এটি ঝুঁকি কমাতে ও ঝুঁকি বণ্টনে সাহায্য করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
255
উত্তরঃ

উদ্দীপকের পাপিয়া বেগম মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেছেন।

এ বিমাপত্রে চুক্তির সময়ই বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয়। দূর্ঘটনার পর ক্ষতি মূল্যায়ন বা প্রমাণ করতে হয় না। সম্পদের মূল্য পূর্বনির্ধারিত বলে বাজারমূল্যও বিবেচনা করা হয় না।

উদ্দীপকের পাপিয়া বেগম একজন প্রভাষক। তার দোতলা বাড়ির আসবাবপত্রের মূল্য ৫ লক্ষ টাকা। তিনি আসবাবপত্রগুলোর জন্য একটি বিমাপত্র নিয়েছেন। অগ্নিকাণ্ডে আসবাবপত্রের ক্ষতি হলে বিমা কোম্পানি সম্পূর্ণ দাবি পরিশোধ করে। সাধারণত মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ইত্যাদির ক্ষেত্রে মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করা হয়। এছাড়া এক্ষেত্রে ক্ষতির পরিমাণ মূল্যায়ন না করেই ক্ষতিপূরণ করা হয়। উদ্দীপকের পাপিয়া বেগমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাই বলা যায়, পাপিয়া বেগমের বিমাপত্রটি একটি মূল্যায়িত বিমাপত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
241
উত্তরঃ

স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমা প্রতিষ্ঠানের দাবি সম্পূর্ণ যৌক্তিক ছিলো।

সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর অবশিষ্ট্য সম্পত্তির মালিকানা বিমাকারীর কাছে ন্যস্ত হয়। এ নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলে। শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য। এক্ষেত্রে বিমাকৃত সম্পদের ক্ষতি পরবর্তী অংশের মালিকানা বিমাকারীর কাছে হস্তান্তরিত হয়।

উদ্দীপকের পাপিয়া বেগম তার বাড়ির আসবাবপত্রের জন্য একটি বিমা করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে তার সমস্ত আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বিমাকারী তাকে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণের পর বিমা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দাবী করলে পাপিয়া বেগম তাতে অস্বীকৃতি জানায়। পাপিয়া বেগম বিমা কোম্পানির সাথে একটি অগ্নি বিমাচুক্তি করেন। বিমা চুক্তির নীতি অনুযায়ী এক্ষেত্রে স্থলাভিষিক্ততার নীতি প্রযোজ্য। অর্থাৎ ক্ষতিগ্রস্ত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণের পর তার মালিকানা বিমা কোম্পানির কাছে স্থানান্তরিত হবে। পাপিয়া বেগমের আসবাবপত্র সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় বিমা কোম্পানিও সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেয়। এক্ষেত্রে সম্পত্তির ওপর পাপিয়া বেগমের আর কোনো অধিকার থাকবে না। তাই বলা যায়, ক্ষতিপূরণ প্রদানের পর উদ্দীপকের বিমা কোম্পনির ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা দাবি করা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
254
উত্তরঃ

অগ্নিজনিত ক্ষতির বিপরীতে আর্থিক প্রতিরক্ষাই হলো অগ্নিবিমা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
480
উত্তরঃ

বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অসমর্থ হলে পলিসি ফেরত দিয়ে যে অর্থ গ্রহণ করে তাকে সমর্পণ মূল্য বলে।

সমপূর্ণ মূল্য প্রিমিয়ামের একটি অংশ। বিমাগ্রহীতা কোনো কারণে প্রিমিয়াম চালাতে অসমর্থ হতে পার। তখন বিমাটি বন্ধ করে তাকে প্রিমিয়াম ফেরত দেওয়া হয়। বিমা চুক্তির মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews