উদ্দীপকের শাহজাদা মিঞার লঞ্চ ব্যবসায়ের পরিকল্পনা ছিল অবাস্তব- আমি এ বক্তব্য সমর্থন করি।
পরিকল্পনা একটি চিন্তন-মনন প্রক্রিয়া, যা প্রণয়নকালে ভবিষ্যৎ নানা বিষয় বিবেচনার প্রয়োজন পড়ে। এটি কোনো আবেগ বা শুধু অনুমাননির্ভর কার্য নয়; বরং বিজ্ঞানসম্মত উপায়ে ধারাবাহিক প্রক্রিয়ায় পরিকল্পনা রচিত হয়।
উদ্দীপকে শাহজাদা মিঞা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রয় করে লঞ্চ ব্যবসায় শুরু করলেন। কিন্তু তিনি, এখন দেখছেন তার চিন্তা আর প্রকৃত অবস্থার মধ্যে পার্থক্য বিস্তর। তার প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ তার পরিকল্পনাটি ছিল অবাস্তব। প্রত্যেক পরিকল্পনাই বাস্তবসম্মত হতে হয়, না হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হয়। বৃহত্তর উদ্দেশ্য এবং তার আলোকে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই তা সুফল দিতে পারে না। অবাস্তব পরিকল্পনা সবার মাঝে তাৎক্ষণিক কিছুটা আশাবাদ সৃষ্টি করতে সমর্থ হলেও কর্মক্ষেত্রে তা কখনই কাঙ্ক্ষিত ফল দেয় না; বরং পরবর্তীতে তা হতাশা ও নানান ধরনের জটিলতা সৃষ্টি করে। তাই পরিকল্পনা প্রণয়নের সময় তা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি ইত্যাদি বিবেচনা করে করতে হবে।
পরিশেষে বলা যায়, সুষ্ঠু পরিকল্পনা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম দক্ষতা ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয় না। সঠিক পরিকল্পনা একটি প্রতিষ্ঠানকে উন্নতির সর্বোচ্চ স্তরে পৌছে দিতে পারে। পরিকল্পনা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি যেকোনো ধরনের হতে পারে।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!