উদ্দীপকে শাহজাদা মিঞা যে লঞ্চ ব্যবসায়ের পরিকল্পনা নিয়েছিলেন সময় বিবেচনায় তা স্বল্পমেয়াদি পরিকল্পনা।
স্বল্প সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়। উদ্দীপকে মুদি দোকানদার শাহজাদা মিঞা লঞ্চ কিনে যে ব্যবসায় পরিচালনা করতে চেয়েছিলেন তা ছিল স্বল্পমেয়াদি পরিকল্পনা। কারণ তিনি স্বল্প সময়ের (৬ মাসের) মধ্যে লঞ্চের ব্যবসায়ে নামার চিন্তাভাবনা। - করেছিলেন। এজন্য তিনি মোটামুটি একটা হিসাব করে কিছু সম্পত্তি বিক্রয় করে পুরানো একটা লঞ্চ কিনে ব্যবসায়ে নেমে পড়লেন। স্বল্পমেয়াদি পরিকল্পনা মাসিক, ত্রৈমাসিক এমনকি সাপ্তাহিকও হতে পারে। সাধারণত নির্দিষ্ট সময়ান্তে কার্যক্রম, বাজেট, প্রকল্প ও কর্মপন্থার মাধ্যমে পরিকল্পিত উদ্দেশ্য পূরণের জন্য এ ধরনের পরিকল্পনা প্রণীত হয়। তাই বলা যায়, উদ্দীপকের শাহজাদা মিঞা স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!