আলোচ্য উদ্দীপকে শাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায়। কারণ শাহানা বাড়ির চারপাশের বেঝাপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে না। বড় গাছের শুকনা ডাল পাতা ঝরে পড়ে থাকে। ফলে সেখানে পোকামাকড় ও ইঁদুর ইত্যাদির উপদ্রব বাড়ে। এসব পোকামাকড় সুস্বাস্থ্যের পথে বাধা সৃষ্টি করে। আবার শাহানার বাড়ির পাশে খোলা নর্দমার ময়লা পানি তার বাড়ির আঙিনায় চলে আসে। এসব ময়লা পানিতে বাড়ির নানা ধরনের আবর্জনা, পলিথিন ব্যাগ ইত্যাদি থাকে, যা পরিবেশকে দূষিত করে। এ রকম ময়লা জমে থাকা পানিতে এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। ফলে ডেঙ্গুজ্বর হওয়ার ভয় থাকে। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গুজ্বর, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। শাহানার বাড়ির আশপাশে নানা প্রকার ঝোপঝাড় থাকায় তার বাড়িতে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না। যার কারণে বাড়ির পরিবেশ সবসময় স্যাঁতসেঁতে থাকে। ফলে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অপরিচ্ছন্ন পরিবেশে মশা ও মাছির উপদ্রব বেশি হয়। আর এগুলো রোগজীবাণুর বাহন হিসেবে কাজ করে। সুতরাং আমরা বলতে পারি, শাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায়।
Related Question
View Allএডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়।
যেসব কাজ বছরে একবার করা হয় তাকে বাৎসরিক কাজ বলে। আসবাবপত্র রং করা, বড় বড় আসবাবপত্র সরিয়ে মেঝে পরিষ্কার করা, বাড়ি মেরামত ও চুনকাম করা, বাক্সে বা আলমারিতে তোলা কাপড়, কাঁথা, লেপ, তোশক, কম্বল রোদে দেওয়া এগুলো বাৎসরিক কাজের মধ্যে পড়ে। এছাড়াও কাচের বা কাঠের আলমারি বা বাক্সে তোলা কাচের প্লেট, গ্লাস ইত্যাদি ধোয়া ও মোছা বাৎসরিক কাজের মধ্যে পড়ে।
আলোচ্য উদ্দীপকে শাহানার বাড়িতে বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তার বাড়ির আঙিনায় বড় গাছের শুকনা পাতা বা শুকনা ডাল পড়ে ঢেকে আছে। ঝোপঝাড় বড় হয়েছে। ফলে সেখানে পোকামাকড়, ইঁদুর ইত্যাদির উপদ্রব শুরু হবে। তার বাড়ির পাশে খোলা নালা-নর্দমার ময়লা পানি, তরল বর্জ্য পদার্থ উপচে বাড়ির আঙিনায় চলে আসে। এ রকম উপচে পড়া পানি পরিবেশকে দূষিত করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অনেক সময় এ সমস্ত অপরিষ্কার পানি জমে থাকে বলে সেখানে মশামাছি ডিম পাড়ে। আবার গাছপালা ঠিকমতো না কাটার কারণে সূর্যের আলো ঠিকমতো বাড়িতে প্রবেশ করতে পারে না। বাড়ি স্যাঁতসেঁতে হয়ে থাকে। বাড়ির ভিতরে যেমন পরিষ্কার রাখা জরুরি, একইভাবে বাড়ির বাইরেও পরিষ্কার করা উচিত। বহিরাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে একদিকে যেমন বাড়ির শ্রীবৃদ্ধি পায়, অন্যদিকে বাড়ির পরিবেশটা স্বাস্থ্যসম্মত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
