শাহীন সাহেবের একটি ফাস্টফুডের দোকান রয়েছে। তার দোকানের খাবার সুস্বাদু হলেও সে খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। শাহীন সাহেব এর কারণ অনুসন্ধান করে দেখেন তার কর্মচারীরা অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করে থাকে। তিনি তার কর্মচারীদের বলেন, খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। 

Updated: 9 months ago
উত্তরঃ

খাদ্যবস্তুকে ৮০° সে. তাপের অধিক তাপে উত্তপ্ত করলে এনজাইম নষ্ট হয়ে যায়।

উত্তরঃ

স্ফুটন পদ্ধতিতে ১০০০ সে. তাপমাত্রায় খাদ্যকে ফুটিয়ে রান্না করা হয়। এর ফলে খাদ্য মধ্যস্থিত অণুজীবের ক্রিয়া ধ্বংস করা যায়। মাছ, মাংস, দুধ প্রভৃতি এই পদ্ধতিতে ২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। সাধারণত বাসা বাড়িতে এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়।

উত্তরঃ

শাহীন সাহেবের দোকানের খাবার খেয়ে অসুস্থ হওয়াকে খাবারের বিষক্রিয়া বলে।

অসাবধানতা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য নষ্ট ও দূষিত হয়। দূষিত খাদ্য ও পানি খাওয়ার পর শরীরে যে অসুস্থতার লক্ষণনাদি দেখা যায় তা প্রধানত খাদ্যের মধ্যে উৎপন্ন বিষাক্ত দ্রব্যের জন্য হয়। এ বিষাক্ত উপাদান জীবাণু বৃদ্ধিতে উৎপন্ন হয়। একে খাবারের বিষক্রিয়া বলে।

শাহীন সাহেবের দোকানের খাবার অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরি করা হয়। ফলে রোগজীবাণু ও বিষাক্ত উপাদান খাদ্যে প্রবেশ করে বিষক্রিয়ার সৃষ্টি করে। সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। নানা কারণে খাবারে বিষক্রিয়া দেখা যায়। কিছু কিছু জীবাণু অনুকূল তাপে ও আর্দ্রতায় 'খাদ্যে বংশ বৃদ্ধি করে বিষ উৎপন্ন করে। স্টেফাইলোকক্কাস ও স্যালমোনেলা জীবাণুদ্বয় ব্যাপক আকারে বিষক্রিয়া বিস্তার করে। পোকামাকড় ও ছত্রাক দমনে কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হলে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় রাসায়নিক উপাদান ব্যবহার করা হলে বিষক্রিয়া ঘটতে পারে। টিনের পাত্রে টক ফল রাখলে টিন দ্রবীভূত হয়ে এক প্রকার বিষাক্ত উপাদান তৈরি করে। খাদ্যের মধ্যে। অবস্থিত বিষাক্ত উপাদানের জন্যও অনেক সময় বিষক্রিয়া হয়ে থাকে।

উত্তরঃ

শাহীন সাহেব বলেন খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। তার বক্তব্যটি যথার্থ।

শাহীন সাহেবের ফাস্টফুডের দোকানের কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন নয়। তারা নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করে। হাত ভালোভাবে না ধুয়ে সে হাত দিয়ে খাবার রান্না করলে রোগ জীবাণুর সংক্রমণ হয়ে খাদ্য দূষিত হয়। এজন্য শাহীন সাহেবের দোকানের রন্ধনকারীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত উন্মুক্ত খাবারে মশা, মাছি বসে সহজে রোগ সংক্রমণ হতে পারে। খাবারে যেন মশা, মাছি বসতে না পারে সেজন্য খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। খাদ্য প্রস্তুত করার পূর্বে দা, থালা, বাসন, প্রস্তুতকারীর হাত বিশুদ্ধ পানি দ্বারা উত্তমরূপে ধুয়ে নিতে হবে। নোংরা বা দূষিত পানি যেন খাদ্য প্রস্তুতের সময় ব্যবহার করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে পাত্রে খাদ্য রান্না বা পরিবেশন করা হবে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। রান্নাঘরে যথেষ্ট আলো বাতাসের প্রবাহ রাখতে হবে। স্যাঁতসেতে স্থানে জীবাণুর আক্রমণ বৃদ্ধি পায়। কাঁচা খাদ্য খাবার আগে ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন অথবা রান্নার পূর্বে সবজি ১০/১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে রান্না করা দরকার। রোগ সংক্রমণ ও জীবাণু দ্বারা যেন খাদ্য দূষিত না হয় সেজন্য স্বাস্থ্যবিধি পালন করা আবশ্যক।

খাদ্য প্রস্তুত ও পরিবেশনে উপরিউক্ত নিয়ম-কানুন মেনে চললে রোগব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব হবে। সুতরাং, শাহীন সাহেবের বক্তব্যটি যথার্থ।

132
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আনারসের জ্যাম তৈরির জন্য আনারস লম্বায় দু'ফালি করে চামচ দিয়ে কুরিয়ে নিতে হবে। এরপর কোরানো আনাসর ও চিনি এক সাথে জ্বাল দিতে হবে। জাল দেওয়ার এক পর্যায়ে সিরা ঘন হলে নামিয়ে বোতলে ভরতে হবে এবং ঠান্ডা হলে বোতলের মুখে মোম গলিয়ে জ্যাম ঢেকে দিতে হবে।

263
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত খাবার দুটি কারণে নষ্ট হয়। এর একটি হলো খাবারের মধ্যে এনজাইমের সৃষ্টি এবং অপরটি হলো খাবারে জীবাণু দ্বারা আক্রমণ।

উদ্দীপকে সুদীপ্তর বাবার কেনা ফল, মাছ এবং মাংস পচনশীল খাদ্য। এগুলো খোলা জায়গায় রাখার ফলে এদের মধ্যে এক প্রকার জারক রস বা এনজাইমের সৃষ্টি হয়। এই জারক রসের সহায়তায় ফল পাকতে শুরু করে। ফল পাকার সময় ফলের মধ্যে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। এই পাকার কাজটি কয়েক দিন ধরে চলতে থাকায় ফলমূল জারক দ্রব্যের সাহায্যে পরিবর্তিত হয়ে নষ্ট হয়ে যায়। আবার মাছ বা মাংস কয়েক দিন উন্মুক্ত অবস্থায় বাতাসে থাকায় অক্সিজেনের সংস্পর্শে এতে জীবাণু জন্ম নেয়। ফলে তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। সাধারণত ঈস্ট, ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই তিন প্রকার জীবাণু দ্বারা খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়।

270
উত্তরঃ

সুদীপ্তর বাবা বাজার থেকে এনেছেন ফল, মাছ ও মাংস। এগুলো সব পচনশীল খাদ্য হওয়ায় তিনি হিমায়িতকরণের মাধ্যমে তা সংরক্ষণ করতে পারতেন। কারণ নিম্নতাপে খাদ্যবস্তুতে পানি জমে যায় ফলে জীবাণুর বংশবৃদ্ধি ও এনজাইম ক্রিয়া করতে পারে না। এতে সহজে খাদ্য নষ্ট হয় না। এ পদ্ধতিতে মাছ, মাংস, ডিম, ফলের রস ও অন্যান্য খাদ্য অবিকৃত অবস্থায় রাখা হয়। ফলে খাদ্যের পুষ্টিমান, গন্ধ ও বর্ণ অনেকটাই অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে তিনি ফল ও সবজির টুকরা ২- ৩ মিনিট ফুটন্ত পানিতে ভাপিয়ে নিয়ে পরে হিমশীতল পানিতে কিছুক্ষণ ডুবিয়ে পানি ঝরিয়ে বায়ুশূন্য পলিথিনে মুড়ে ফ্রিজে রাখতে পারতেন। এছাড়া তিনি মাছ, মাংসকে ০°- ৫° সে. তাপমাত্রায় অর্থাৎ হিমাঙ্কের নিচে রেফ্রিজারেটরের ডিপফ্রিজে ৩-৪ মাস পর্যন্ত রাখা যায়।

সুতরাং বলা য়ায, সুদীপ্তর বাবা যদি খাবারগুলো খোলা অবস্থায় ফেলে না রেখে, খাবার সংরক্ষণ করার জন্য হিমায়িতকরণ পদ্ধতি অবলম্বন করতেন তাহলে তা নষ্টের হাত থেকে রক্ষা করতে পারতেন।

235
উত্তরঃ

পাস্তুরাইজেশনের মূল উদ্দেশ্য যক্ষ্মা, টাইফয়েড প্রভৃতি জীবাণুর হাত থেকে খাদ্যকে রক্ষা করা।

310
উত্তরঃ

খাদ্য সংরক্ষণের অন্যতম পদ্ধতি হলো স্ফুটন। এই পদ্ধতিতে ১০০° সে. তাপমাত্রায় খাদ্যকে ফুটিয়ে রান্না করা হয়। এর ফলে খাদ্যের মধ্যস্থিত অণুজীবের ক্রিয়া ধ্বংস হয়। মাছ, মাংস, দুধ প্রভৃতি এই পদ্ধতিতে ২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। সাধারণত বাসা বাড়িতে এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়।

367
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews