শাহেদের স্থাপিত শিল্পটি হচ্ছে পোশাক শিল্প।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। ফলে তা দেশের বাণিজ্যে ঘাটতি কমিয়ে আনতে সহায়তা করছে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৬ অনুযায়ী, ২০১৪-১৫ সালে তৈরি পোশাক রপ্তানি করে ২৮০৯৪.১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে যা মোট রপ্তানি আয়ের শতকরা ৮২.০১ ভাগ। প্রায় ৫০ লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোশাক শিল্পের সাথে জড়িত (সূত্র-BKMEA)। এদের মধ্যে শতকরা ৯০ ভাগ নারী শ্রমিক। সস্তা শ্রম বাজার এবং সহজলভ্য শ্রমিক বিদ্যমান থাকায় বাংলাদেশে পোশাক শিল্প বিস্তার লাভ করেছে। ফলে দেশে অসংখ্য বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে শাহেদের শিল্পটির ভূমিকা অপরিসীম।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!