শিক্ষক আমলাতন্ত্র নিয়ে আলোচনা করছিলেন। তিনি একচার লেকচার দেও 
রাহুলকে জিজ্ঞেস করলেন তোমার বাবা কত বছর সরকারি চাকরি করেন? রাহুল উত্তর করল প্রায় ২০ বছর। শিক্ষক অতঃপর বললেন, এ বিশ বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু রাহুলের বাবার মতো সরকারি চাকুরেগণের কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে তারা অনেক প্রশিক্ষণ পেয়েছে এবং বিস্তর অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তারা নিয়মিত সরকারের তহবিল হতে বেতন-ভাতাদি পেয়ে যাচ্ছেন। সবশেষে শিক্ষক বললেন, যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এ ধরনের প্রশাসনের নিয়ন্ত্রণে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। 

Updated: 10 months ago
উত্তরঃ

আমলাতন্ত্র বলতে একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী ও পেশাজীবী কর্মচারীবৃন্দের দ্বারা পরিচালিত বেসামরিক প্রশাসন ব্যবস্থাকে বোঝায়, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়।

উত্তরঃ

আমলাতন্ত্রের এক বড় ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্বের নজিরকে অন্ধভাবে অনুসরণ করে অতি আনুষ্ঠানিকতা পালনকে লালফিতার দৌরাত্ম্য বলা হয়। আমলাতন্ত্রে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদসোপান ভিত্তিতে কাগজপত্রের অনুমোদন প্রক্রিয়া পরিচালিত হয়। যা দীর্ঘ সময়সাপেক্ষ। এর ফলে প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা দেখা যায়।

উত্তরঃ

শিক্ষকের আলোচনায় আমলাতন্ত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা নিচে ব্যাখ্যা করা হলো-

১. স্থায়িত্ব: আমলাতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। একটি নির্দিষ্ট বয়ঃসীমা পর্যন্ত আমলারা সরকারি 
চাকরিতে বহাল থাকেন। সরকার ব্যবস্থার পতন হলেও তাদের পতন হয় না। উদ্দীপকে রাতুলের পিতার চাকরির ২০ বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু রাহুলের বাবার মতো সরকারি চাকুরেগণের কোনো পরিবর্তন হয়নি। এটি আমলাদের চাকরির স্থায়িত্বকেই নির্দেশ করছে। 

২. দক্ষতা ও প্রশিক্ষণ আমলাতন্ত্রে উত্তরাধিকারী কোনো স্বত্ব নেই। এখানে দক্ষতার ভিত্তিতে কর্মকর্তা নির্বাচন ও নিয়োগ করা হয় এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা হয়। আমলাতন্ত্রে প্রায়োগিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়, প্রয়োগিক দক্ষতা দিয়ে তারা প্রশাসনিক সমস্যার সমাধান করেন। দক্ষতার 
ভিত্তিতে জ্যেষ্ঠতা ও পদোন্নতি দেওয়া হয়। 

৩. বেতনাদি: প্রতিটি পদে নিয়োগকৃত ব্যক্তিকে নির্ধারিত হারে সরকার বেতন ও ভাতা প্রদান করে। বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সময়ে সময়ে বেতনভাতা বৃদ্ধি করা হয়। চাকরি হতে অবসরপ্রাপ্ত হলে সকলেই নিয়মমতো অবসর ভাতা পেয়ে থাকেন। 

 

উত্তরঃ

শিক্ষকের সর্বশেষ মন্তব্যটি হলো- যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক প্রশাসনের নিয়ন্ত্রণে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। আমি এ মন্তব্যটির সাথে একমত। 

আধুনিক শাসনব্যবস্থায় আমলাতন্ত্রের কাজ বহুমুখী। পেশাদার কর্মীবর্গ হিসেবে আমলারা রাষ্ট্র ও সরকারের জটিল, স্থায়ী ও উন্নয়নমূলক কাজ সম্পাদন করেন। আমলাদেরকে 'সংস্কার ও উন্নয়নের নেতা বলা হয়। সমাজের চাহিদা ও জনগণের আকাঙ্ক্ষার নিরিখে আমলারা জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যাদি গ্রহণ ও বাস্তবায়ন করেন। নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে সমাজের বুকে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। তবে আমলাতন্ত্রের কাজকর্ম খুব বেশি আনুষ্ঠানিক। সব কাজেই এখানে নিয়মনীতি ও বিধিবিধানের শিকলে বন্দী। সমস্যা সমাধান বা কোনো সিদ্ধান্ত নিতে 'বিধি মোতাবেক যথাযোগ্য পদ্ধতি' অনুসরণ করতে প্রচুর সময় লাগে এবং সমস্যা জটিলতর হয়ে উঠলেও কিছু করার থাকে না। এখানে জনগণের চাওয়া-পাওয়া এবং দাবিসমূহ সরকারি আমলাতন্ত্রের ফাইলসমূহের 'লালফিতার' কঠোর বাঁধনে স্তব্ধ হয়ে থাকে। জনগণের হয়রানি বাড়ে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। আমলাতন্ত্রের দৌরাত্ম্য, অতি আনুষ্ঠানিকতা, অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ, ঊর্ধ্বক্রম ও অধঃক্রম অনুসারে সাজানো পদ্ধতিগুলোর কারণে দ্রুত উন্নয়ন সম্ভব হয় না।

115

Related Question

View All
উত্তরঃ

আমলাতন্ত্রের এক বড় ত্রুটি হলো লালফিতায় দৌরাত্ম্য। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্বের নজিরকে অন্ধভাবে অনুসরণ করে অতি আনুষ্ঠানিকতা পালনকে লালফিতার দৌরাত্ম্য বলা হয়। পদসোপান ভিত্তিতে কাগজপত্রের অনুমোদন প্রক্রিয়া পরিচালিত হয়, যা দীর্ঘ সময়সাপেক্ষ। এর ফলে প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা দেখা যায়।

328
উত্তরঃ

আমলাতন্ত্র একটি পেশাদার, দক্ষ ও নিরপেক্ষ বাহিনী। তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তারা এই পেশাদারিত্বের পরিচয় দিয়ে থাকেন। বিসিএস প্রশাসন ক্যাডারের মমতাজ আলীর কার্যক্রমেও এরূপ দক্ষতা ও পেশাদারিত্ব দেখা যায়। মমতাজ আলী তার কাজের ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তার দায়িত্ব পালন করেন এবং সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসারে তার কাজ করেন। এটি আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। মমতাজ আলী সাহেব তার। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। আমলাতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুসারে তিনি তার কর্মকাণ্ডে যে সক্ষমতা প্রদর্শন। করেছেন, তা আমলাতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের পদের ধারাক্রম কঠোরভাবে অনুসরণ করা হয়। এখানে আমলাতন্ত্রের কার্যপ্রণালি এবং প্রক্রিয়া দেখা যায়।

216
উত্তরঃ

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাদেরকে বহুবিধ কার্যাবলি সম্পাদন করতে হয়। উন্নয়মূলক কাজেও মমতাজ আলীদের মতো আমলারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। অনেক সময় তাদের ভূমিকা দেশের উন্নয়নের ধারক ও বাহকের ন্যায়। আবার ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রমও দেখা যায়।

আমলারা রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ সব কাজের তদারকিতে নিয়োজিত থাকেন। প্রশাসনিক নীতি নির্ধারণ, নীতির বাস্তবায়ন তথা কাজ সম্পন্ন করা, সরকারি সম্পদের হেফাজত করা, বিচারসংশ্লিষ্ট কাজ ইত্যাদি আমলাদের রুটিনওয়ার্ক। সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিকল্পনা করা, সম্ভাব্যতা যাচাই করা, সমীক্ষা করা, বাজেট প্রণয়ন, বাজেট অনুমোদনের সুপারিশ করা, কাজ বাস্তবায়ন করা, তদারকি করা ইত্যাদি আমলাদের মাধ্যমেই হয়ে থাকে। দেশের উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা ও বাস্তবায়ন করার মূল দায়িত্ব এ আমলাদের ওপরই ন্যস্ত থাকে।

আমলাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মক্ষমতা যত বেশি হবে, এসব ক্ষেত্রে সফলতা তত দ্রুত আসবে। কৃষি, শিল্প, অবকাঠামো, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের অগ্রভাগে থাকেন এ আমলারা। এছাড়া সামাজিক পরিবর্তন, অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি অবস্থাগত ক্ষেত্রেও আমলাদের ভূমিকা স্মরণযোগ্য। তবে আমলাতন্ত্রের অতি আনুষ্ঠানিকতা, লালফিতার দৌরাত্ম্য স্বজনপ্রীতি, দুর্নীতি, অদক্ষতা, অবহেলা এবং অ-পেশাদারি আচরণ কোনো কোনো ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। কিন্তু এটি আমলাতন্ত্রের নীতির পরিপন্থী। আমলাতন্ত্রে কখনো এরূপ প্রত্যাশা করা হয় না। কিন্তু জনাব আলী সাহেবের মতো দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ আমলারাই দেশের উন্নয়নের ধারক ও বাহক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

195
উত্তরঃ

কোনো সংগঠন পরিচালনার জন্য স্থায়ী বেতনভুক্ত দক্ষ কর্মকর্তা-কর্মচারীদেরকে আমলা বলা হয়। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র বলতে সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী বেতনভুক্ত কর্মীবাহিনীকে বোঝায়। আমলারা সুশৃঙ্খলভাবে পরস্পর পদের ক্রম অনুযায়ী সংযুক্ত এবং রাজনীতি নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করে থাকেন। ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।

682
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews