শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

বা, মনে করো, তুমি অমিত, সিলভার বেলস উচ্চ বিদ্যালয়, ফেনীর অষ্টম শ্রেণির ছাত্র। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

১৬.০৩.২০২৫
প্রধান শিক্ষক
সিলভার বেলস উচ্চ বিদ্যালয়, ফেনী
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন।

মহোদয়
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিনের একঘেয়ে ক্লাস ও পরীক্ষার কারণে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমরা ঠিক করেছি পাঠসহায়ক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় জাদুঘরে শিক্ষাসফরে যাব। জাদুঘরে ভ্রমণের মধ্য দিয়ে সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনসমূহের পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মারক ও স্মৃতিচিহ্ন দেখার সুযোগ লাভ করব। বিকেলে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখব। এ বিষয়ে আমরা শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতি নিয়েছি। আপনার অনুমতি পেলে নির্দিষ্ট একটি তারিখ ঠিক করে চাঁদা উত্তোলনসহ অন্যান্য পরিকল্পনা তৈরি করব।

অতএব, বিনীত নিবেদন, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আমাদের বাধিত করবেন।

নিবেদক
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
অমিত হাসান
রোল নম্বর: ০৫, অষ্টম শ্রেণি
সিলভার বেলস উচ্চ বিদ্যালয়, ফেনী

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
50
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews