শিমুল তার ক্লাসে অর্থনীতির শিক্ষকের নিকট থেকে জানতে পারলো, বাংলাদেশের শিল্পোন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো মূলধনের স্বল্পতা। সে আরও জানতে পারে- নিম্ন মাথাপিছু আয়, জীবনযাত্রার নিম্নমান, দুর্বল অবকাঠামো, সুশাসনের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, মুদ্রাস্ফীতি ইত্যাদি মূলধন গঠনকে বাধাগ্রস্ত করেছে। শিক্ষক ক্লাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উল্লিখিত সমস্যা সমাধান করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন

Updated: 9 months ago
উত্তরঃ

মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে।

উত্তরঃ

সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, আর সঞ্চয় কমলে মূলধন কমে, এভাবেই সঞ্চয় মূলধন গঠনে সাহায্য করে।

মূলধন গঠন মূলত সঞ্চয়ের ওপর নির্ভরশীল। যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন মূলধন গঠনের পরিমাণও বৃদ্ধি পায়। আবার যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ হ্রাস পায় তখন মূলধন গঠনের পরিমাণও হ্রাস পায়। সুতরাং সঞ্চয়ের সাথে মূলধন গঠনের সমমুখী সম্পর্ক বিদ্যমান। এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

উত্তরঃ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণে মূলধন গঠন প্রয়োজন। কিন্তু এদেশে মূলধন গঠনের হার অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় অনেক কম। বাংলাদেশে মূলধন গঠনের হার কম হওয়ার পিছনে উদ্দীপকের কারণগুলো যথেষ্টভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে স্বল্প উৎপাদনের কারণে জনগণের মাথাপিছু আয়ও স্বল্প। মুদ্রাস্ফীতির হার অধিক হওয়ায় দ্রব্যসামগ্রীর দাম বেশি। তাই, এখানে জনগণের দৈনন্দিন ভোগ ব্যয় নির্বাহের পর সঞ্চয়ের পরিমাণ তেমন থাকে না।
বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামো অত্যন্ত দুর্বল। মানসম্পন্ন কাঁচামালের অভাব, দুর্বল যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য, সার্বজনীন নীতির স্থলে স্বজনপ্রীতি প্রভৃতির কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগবান্ধব পরিবেশ অনুপস্থিত। মূলধন গঠনের জন্য সুষ্ঠু বিনিয়োগবান্ধব পরিবেশ আবশ্যক। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক ও আমলাতান্ত্রিক জটিলতা বিরাজ করে। হরতাল, ধর্মঘট, সন্ত্রাসী কর্মকান্ড ইত্যাদির কারণে জনগণের মধ্যে জীবন ও সম্পত্তির নিরাপত্তার অভাব দেখা দেয়। জনগণের জানমালের নিরাপত্তার অভাবে সঞ্চয় হ্রাস পায়। সুতরাং, উদ্দীপকের সমস্যাগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিরাজ করায় এখানে মূলধন গঠনের হার কম।

উত্তরঃ

উদ্দীপক অনুসারে বাংলাদেশে মূলধন গঠন বৃদ্ধি করতে মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মনোন্নয়ন, উন্নত ব্যাংকব্যবস্থা, সুশাসনের ব্যবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মূলত আয়ের ওপর মানুষের সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। আয়ের পরিমাণ বেশি, পরিবারের আয়তন ছোট ও জনগণ সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত হলে সঞ্চয়ের সামর্থ্য বাড়ে। ফলে যে দেশে আয় বেশি ও প্রান্তিক ভোগ প্রবণতা কম, সে দেশে সঞ্চয়ের পরিমাণ অধিক এবং মূলধন গঠনের হারও অধিক হয়ে থাকে।
ব্যাংকব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে জনগণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করা যায়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেয়াদি আমানতের ওপর উচ্চহারে সুদ প্রদান করলে জনগণের সঞ্চয়ের ইচ্ছা বাড়ে, ফলে দেশে মূলধন গঠিত হয়। মূলধন গঠনের দ্বিতীয় পর্যায়ে সঞ্চিত অর্থ সংগ্রহ করে বিনিয়োগের ক্ষেত্রে তা মূলধনের যোগান দেওয়া দরকার। দেশের সর্বত্র বিক্ষিপ্ত ও অলস সঞ্চয় ব্যাংক, বিমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করে বিনিয়োগযোগ্য তহবিল হিসেবে প্রস্তুত রাখা যায়। এ কাজে দেশের মূলধন বাজার যথেষ্ট সহায়ক হতে পারে। এছাড়া মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা প্রয়োজন।
এছাড়াও মূলধনী দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজন সরাসরি বৈদেশিক বিনিয়োগ, প্রয়োজনানুযায়ী বৈদেশিক ঋণ গ্রহণ, সঞ্চয় বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রণোদনা প্রদান, সুষ্ঠু রাজস্ব নীতি, আর্থিক নীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি প্রভৃতি। সর্বোপরি মূলধন গঠন প্রক্রিয়া ফলপ্রসূ ও গতিশীল করার জন্য প্রয়োজন একদল অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ উদ্যোক্তা, যারা উৎপাদনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সদা প্রস্তুত থাকে।

139
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার করা হলেও এদের কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না, তাকে স্থায়ী মূলধন বলা হয়।

331
উত্তরঃ

মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ, যা উৎপাদন বা আয় বৃদ্ধিতে সহায়তা করে।
মানুষের শ্রমে উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের কাজে লাগে তাই হলো মূলধন। এ অর্থে কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ এগুলো মনুষ্যসৃষ্ট এবং এগুলো সরাসরি ভোগ করা যায় না; তবে মানুষ তার বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে এগুলোকে অধিক উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে।

321
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তপনের পক্ষে তৃতীয় বছরের কাঙ্ক্ষিত মূলধন জোগাড় করা সম্ভব হবে, যদি সে তার সঞ্চয়পত্রের অর্থ ব্যবসায় বিনিয়োগ করে।
একজন সংগঠক তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন উৎস হতে তার কাঙ্ক্ষিত মূলধন সংগ্রহ করতে পারে। এ উৎসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ব্যক্তিগত সঞ্চয়, নিট মূলধন আয়, ব্যাংক ঋণ ইত্যাদি। যেমন ব্যক্তিগতভাবে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যে রূপান্তর করা যায়।
উদ্দীপকে লক্ষ করা যায়, তপন ছাত্রজীবনে সঞ্চিত ৩ লাখ টাকা থেকে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং ২ লাখ টাকা দিয়ে হাঁস ও ভেড়ার খামার শুরু করে। ব্যবসা ভালো হওয়ায় সে তৃতীয় বছরে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। এক্ষেত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী, তৃতীয় বছর নিট মূলধন আয় হয় ৯ লাখ টাকা এবং ব্যাংক ঋণ পায় ৫ লাখ টাকা। অর্থাৎ তার মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় (৯+৫) বা ১৪ লাখ টাকা। তাই কাঙ্ক্ষিত মূলধন ১৫ লাখ টাকার জন্য প্রয়োজন আরো ১ লাখ টাকা। যা সে তার সঞ্চয়পত্র ভাঙ্গিয়ে সংগ্রহ করতে পারে। উল্লেখ্য, তপনের ১ম বছরে ১ লাখ এবং ২য় বছরে ২ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। কাজেই বলা যায়, উদ্দীপকের তথ্য অনুযায়ী তপন তৃতীয় বছরে তার কাঙ্ক্ষিত মূলধন জোগাড় করতে পারবে।

228
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ বলতে প্রশিক্ষণ প্রদান, জাতীয় সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণকে বোঝানো হয়েছে, যা মূলধনের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে।
মূলধনের পরিমাণ বৃদ্ধি তথা মূলধন গঠন নির্ভর করে বিনিয়োগের পরিবেশ ও পর্যাপ্ত অর্থ সংগ্রহের সুযোগের ওপর। আবার, দক্ষ ও প্রশিক্ষিত মানবশক্তি উৎপাদন বৃদ্ধিতে অধিক ভূমিকা রাখে। এর ফলে বিনিয়োগকারী অধিক বিনিয়োগে আগ্রহী হয়। বাংলাদেশে অনেক যুবক আছে যারা উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় কিন্তু যথোপযুক্ত প্রশিক্ষণের অভাবে সেভাবে পারে না। সেক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কাজগুলো আরও ফলপ্রসূ হবে। ফলে মূলধন গঠন বৃদ্ধি পাবে।
উদ্দীপকে দেখা যায়, তপন লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে হাঁস ও ভেড়া পালনের একটি খামার শুরু করে। সে যেহেতু শিক্ষিত ও প্রশিক্ষিত, সেহেতু সে তার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি লাভ করে। অর্থাৎ, প্রতি বছর তার ব্যবসায় নিট মূলধন আয় বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে তার ব্যবসায় মোট মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। অন্যদিকে, তপন ১ম ও ২য় বছর যথাক্রমে ১ লাখ ও ২ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করে। যা ভাঙ্গিয়ে সে নির্দিষ্ট হারে সুদ পায়। এর ফলেও তার মূলধন বাড়ে। তাছাড়া, ব্যাংক ঋণও তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করছে। উদ্দীপকে তপন তৃতীয় বছর তার ব্যবসার মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। যার ৫ লাখ টাকা সে ব্যাংক ঋণ হিসেবে পেয়েছে।
পরিশেষে বলা যায়, উপরের উল্লিখিত সহায়তাগুলো তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।

276
উত্তরঃ

যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার করা হলেও এদের কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন বলা হয়।

289
উত্তরঃ

অর্থ মূলধন হতেও পারে, আবার নাও হতে পারে।
অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক। অন্যদিকে, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সুতরাং, উৎপাদনের যেকোনো উপাদান, যা উৎপাদনে অবদান রাখে তা-ই মূলধন। সেই অর্থে, অর্থ যদি উৎপাদনে ব্যবহৃত হয় তবে তাকে মূলধন বলা যায়। এছাড়া উৎপাদনকে গতিশীল রাখতে অর্থের প্রয়োজন। এক্ষেত্রে অর্থ সরাসরি ভূমিকা রাখছে। তাই অর্থ এখানে মূলধন। ব্যবহারগত তারতম্যের কারণে এ অর্থকে আবার আমরা মূলধন বলতে পারি না। যে অর্থ সঞ্চয় করে রাখা হয় অথবা ভোগের জন্য ব্যয় করা হয়, সেই অর্থ মূলধন নয়। অতএব, অর্থ যদি মুনাফা অর্জনে বিনিয়োগ করা হয় তবে তা মূলধন হিসেবে গণ্য হবে।

599
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews