শিরক শিরক (اَلشِّرْك) আরবি শব্দ। এর অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতে কাউকে শরিক করা বা তার গুণাবলিতে কাউকে অংশীদার করা হলো শিরক। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে শিরক বলে।
শিরকের প্রকারভেদ: শিরক দুই প্রকার। যথা-
১. বড়ো শিরক ও
২. ছোটো শিরক
১. বড়ো শিরক: বড়ো শিরক হলো প্রকাশ্যে ও স্পষ্টভাবে মহান আল্লাহর সঙ্গে অন্য কারো উপাসনা করা। যেমন- মূর্তিপূজা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, ভাগ্য গণনা করা ইত্যাদি।
২. ছোটো শিরক: ছোটো শিরক হলো সূক্ষ্মভাবে মহান আল্লাহর
সঙ্গে অন্য কাউকে অংশীদার করা। যেমন- রিয়া করা বা লোক দেখানো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ইত্যাদি।
Related Question
View Allএক ও অদ্বিতীয়া আল্লাহর আদেশেই সৃষ্টিজগৎ সৃশৃঙ্খলভাবে চলে।
সালাতের ফয়জ কাজগুলোকে আহকাম ও আরকান বলে।
জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।
কণ্ঠনালির মধ্যভাগ থেকে আইন (ء) উচ্চারণ করতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!