শীলার হাতের স্টিলের বাটিটি ঘরের মেঝেতে পড়ার সাথে সাথে ঝনঝন শব্দ তৈরি হলো। এ শব্দ ঘরের সবাই শুনতে পেল। কিন্তু ঘরের একটু সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার বড় ভাই এ শব্দ শুনতে পেল না।

Updated: 11 months ago
উত্তরঃ

কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু মহাশূন্যে বায়ু নেই। আমরা জানি, শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। এজন্য কোনো গ্রহে বিস্ফোরণ ঘটলে পৃথিবী থেকে তা শোনা যায় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। তবে সব শব্দই শোনা যায় না। মানুষের শ্রাব্যতার সীমা হলো ২০ থেকে ২০,০০০ হার্জের মধ্যে অর্থাৎ, কম্পাঙ্ক ২০ হার্জের নিচে কিংবা ২০,০০০ হার্জের উপরে হলে সেসব শব্দ আমরা শুনতে পাই না। উদ্দীপকে বর্ণিত স্টিলের বাটি মেঝেতে পড়ার পর বাটির ঝনঝন শব্দ ঘরের সকলেই শুনতে পেলেও ঘরের বাইরে রাস্তায় দাঁড়ানো শীলার বড় ভাই শুনতে পায়নি। এর দুটো কারণ থাকতে পারে।

১. ঘরের দরজা-জানালা বন্ধ থাকা এবং ২. ঘর হতে রাস্তার দূরত্ব

এক্ষেত্রে ঘরের দরজা-জানালা বন্ধ থাকলে শব্দ বাইরে থেকে শোনা যায় না। আবার উৎস থেকে শ্রোতার দূরত্ব বেশি হলেও শব্দ শোনা যায় না। তাই শীলার বড় ভাই শব্দ শুনতে পায় নি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

নিচের পরীক্ষাটির মাধ্যমে শীলা প্রমাণ করতে পারবে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।

প্রয়োজনীয় উপকরণ: একটি সুরশলাকা, একটি শোলার বল ও সুতা, স্ট্যান্ড ও রাবারের হাতুড়ি।

কাজের ধারা:

১. পাটাতনের উপর একটি সুরশলাকা খাড়াভাবে রাখা হয়।
২. শোলার বলটিকে সুতার সাহায্যে স্ট্যান্ডের সাথে এমনভাবে ঝুলিয়ে রাখা হয় যেন বলটি সুরশলাকার একটি বাহু স্পর্শ করে থাকে।
৩. এ অবস্থায় সুরশলাকার বিপরীত বাহুতে হাতুড়ি দিয়ে আঘাত করলে শব্দের সৃষ্টি হবে।

পর্যবেক্ষণ: দেখা যাবে যে, শোলার বলটি সুরশলাকার বাহুতে বার বার ধাক্কা খেয়ে দূরে ছিটকে যাচ্ছে। শলাকার কম্পনের জন্যই বলটি ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায়। সুরশলাকার বাহুকে হাত দিয়ে স্পর্শ করলে, সুরশলাকার বাহুর কম্পন বন্ধ হয়ে যায় এবং শব্দও থেমে যায়। কম্পন বন্ধ হওয়ার ফলে বলটিও স্থির হয়ে যায়।

সিদ্ধান্ত: উপরের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
113

তোমার ঘরের দরজায় ঠক্ শব্দ হলে তুমি বুঝতে পার তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। দরজার কলিংবেল বাজলেও আমরা বুঝতে পারি কেউ এসেছে। কারও পায়ের শব্দ শুনে তুমি বুঝতে পার যে, কেউ আসছে। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্যের সাথে যোগাযোগে সহায়তা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই। বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ব্যা ব্যা, মুরগির কুকুরুকু, পাখির কলতান ইত্যাদি। শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শুনার অনুভূতি জন্মায়। শব্দ কীভাবে উৎপন্ন হয়, কীভাবে সঞ্চালিত হয়, কীভাবে আমরা বিভিন্ন রকম শব্দ চিনতে পারি ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা

  • শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারব।
  • কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারব।
  • প্রাণী কীভাবে শব্দ শুনতে পায় ব্যাখ্যা করতে পারব।
  • শ্রাব্যতার সীমা ও অপ্রীতিকর শব্দ (noise) ব্যাখ্যা করতে পারব।
  • শব্দ উৎপাদনকারী যন্ত্রে শব্দ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব।
  • দৈনন্দিন জীবনে শব্দের ব্যবহারের ক্ষতিকর দিক (অপ্রীতিকর শব্দ ও দূষণ) সম্পর্কে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব।
  • দলগত কাজে সহপাঠিদের বক্তব্য শুনব, সক্রিয় অংশগ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করব।

Related Question

View All
উত্তরঃ

যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
472
উত্তরঃ

আমরা জানি, শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। আবার বিভিন্ন মাধ্যমে শব্দের বেগও বিভিন্ন। যেমন- শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়ুমাধ্যমে। রেলপাত লোহার তৈরি অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম। সুতরাং রেলপাতের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে। তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেল পাতের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌছায় বলে ঐ শব্দ শোনা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
653
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত,

বায়ুতে শব্দের বেগ ৩৩০ মি./সে.

শব্দ শোনার সময় = ?

বোমা ফাটার স্থান ও তীরে অবস্থিত লোকটির দূরত্ব ৩৩০০ মিটার

আমরা জানি,

শব্দের বেগ = দূরত্ব / সময়

বা, সময় = দূরত্ব / শব্দের বেগ = ৩৩০০ মিটার / ৩৩০ মি./সে. = ১০ সেকেন্ড

অতএব, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত 'লোকটি ১০ সেকেন্ড পর শব্দ শুনবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
420
উত্তরঃ

উদ্দীপক অনুযায়ী, ডুবুরি বোমা ফাটার স্থান থেকে ৩৩০০ মিটার দূরে অবস্থিত।

সমুদ্রের পানিতে শব্দের বেগ ১৫০০ মি./সে.

শব্দ শোনার সময় = ?

আমরা জানি,

শব্দের বেগ = দূরত্ব / সময়

বা, সময় = দূরত্ব / শব্দের বেগ = ৩৩০০ মিটার / ১৫০০ মি./সে. = ২.২ সেকেন্ড

'গ' হতে পাই, তীরে অবস্থিত লোকটি বোমা ফাটার শব্দ শুনে ১০ সেকেন্ড পর।

অতএব, ডুবুরি ও লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে পাবে না, ডুবুরি আগে শুনতে পাবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
439
উত্তরঃ

যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুশ্রাব্য শব্দ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
409
উত্তরঃ

শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোন সুর চড়া ও কোন সুর মোটা বুঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে। শব্দের তীক্ষ্ণতা শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। 'কাজেই বাঁশের বাঁশির দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
451
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews