শেক্সপিয়রের বিস্ময়কর প্রতিভাধর বোনের নাম ডুডিথ। মা-বাবার উৎসাহে শেক্সপিয়র গ্রামের স্কুলে পড়েছিলেন। অনেক মহৎ সাহিত্য, যুক্তিবিদ্যা, ব্যাকরণের প্রাথমিক পাঠ শিখেছিলেন। বাল্যকালে দুরন্ত শেক্সপিয়র খরগোশ, হরিণ শিকার করতেন। জীবনের এসব অভিজ্ঞতা তাঁকে। পরবর্তী জীবনে সাফল্য এনে দেয়। ভুডিথ ভাইয়ের মতোই সাহসী, কল্পনাপ্রবণ এবং বিশ্বজয়ে আগ্রহী ছিলেন। কিন্তু মেয়ে বলে মা তাঁকে স্কুলে পাঠালেন না। লুকিয়ে ভাইয়ের বই পড়তে দেখলে মা বকা দিয়ে রান্না করতে পাঠিয়ে দিতেন। কৈশোরের পূর্বেই তাঁর বাগদান হয়ে গেল

Updated: 5 months ago
উত্তরঃ

অবলা জাতি' অর্থ- বলহীনা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

'অবরোধ প্রথা' বলতে মেয়েদের লোকচক্ষুর আড়ালে অন্তঃপুরে আটকে রাখার নিয়মকে বোঝায়।
সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে নারীরা সংসারের গণ্ডিতেই বাঁধা পড়ে থাকে। নারীর স্থান শুধু গৃহে এবং গৃহকর্মই তার জীবনের উদ্দেশ্য, এমন যুক্তি দেখিয়ে সংকীর্ণমনারা নারীকে গৃহে বন্দি থাকতে বাধ্য করে। সুশিক্ষার অভাবে মানসিক দাসত্বের হাত থেকেও তারা মুক্তি পায় না। নারীকে শুধু অন্তঃপুরের শোভা বিবেচনা করে তাদের গৃহকোণে বন্দি করেছে কূপমণ্ডুকেরা। পুরুষশাসিত সমাজে নারীর এ বন্দিদশাই 'অবরোধ প্রথা' বলে পরিচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

ভুডিথকে মুক্তবুদ্ধি চর্চার সুযোগ না দিয়ে তাঁকে ব্যক্তিত্বহীন করে গড়ে তোলার প্রচেষ্টার কারণে ভুডিথের মায়ের মানসিকতাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'মানসিক দাসত্বের' সঙ্গে তুলনা করা যায়।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর ব্যক্তিত্বহীনতা, পুরুষের অধীনে থেকে অন্ধভাবে তাদের অনুসরণ এবং মুক্তবুদ্ধির চর্চার অক্ষমতাকে 'মানসিক দাসত্ব' বলে অভিহিত করেছেন। নারী-পুরুষের বৈষম্যের কারণে আমাদের সমাজে নারীরা আত্মশক্তিতে বলীয়ান হওয়ার সুযোগ পায় না। নিজের ইচ্ছার কোনো মূল্য না পেয়ে তাদের হৃদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। মানসিকভাবে তারা পুরুষ ও সমাজের দাসত্বকেই বরণ করে নিতে বাধ্য হয়।

উদ্দীপকে বর্ণিত শেক্সপিয়র এবং ভুডিথের মা-ও সমাজের অন্যান্য নারীদের মতোই মানসিক দাসত্বের শিকার। একজন নারী হয়েও কন্যার জীবনকে তিনি আলোয় উদ্ভাসিত হতে দিতে চাননি। ভুডিথ তাঁর ভাই শেক্সপিয়রের মতোই সাহসী ও কল্পনাপ্রবণ ছিলেন। বাল্যকালেই তাঁর মধ্যে বিশ্বজয়ের স্বপ্ন ছিল। কিন্তু তাঁর মা তাকে স্কুলে যেতে দেননি। এমনকি লুকিয়ে কোনো বইয়ে চোখ বুলাতে গেলে মায়ের ধমক খেয়ে ডুডিথকে রান্না ঘরে চলে যেতে হতো। উচ্ছল কিশোরী বয়সেই তাঁকে বিয়ের আংটি পরতে হয়। এসব কিছুর জন্যই দায়ী হলেন ডুডিথের অসচেতন মা। তাঁর মস্তিষ্ক ও হৃদয় পুরুষশাসিত সমাজের দাসে পরিণত ছিল বলে মেয়েকেও তিনি সে পথেই চালিত করেন। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতার অন্ধ অনুসরণকেই 'মানসিক দাসত্ব' বলা হয়েছে।..

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

ডুড়িথের প্রতিভা বিকাশের প্রধান অন্তরায়সমূহ হচ্ছে, পুরুষশাসিত সমাজব্যবস্থা এবং নারীদের মানসিক দাসত্ব- যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও আলোচিত হয়েছে।

নারীদের অন্তর্গত শক্তি ও প্রতিভা বিকাশের জন্য উদার দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সেই সঙ্গে নিজেদের যোগ্যতা ও মর্যাদা সম্পর্কে নারীদের সচেতন হতে হবে। প্রচলিত সমাজব্যবস্থায় এ দুটি দিকেই অভাব রয়েছে বলে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লেখ আছে। মানসিক দাসত্বের কারণে-একজন মা নারী হয়েও তার কন্যাসন্তানের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।
উদ্দীপকে উল্লিখিত ডুডিথ ছিলেন বিস্ময়কর প্রতিভাধর এবং স্বপ্নবাজ এক উচ্ছল কিশোরী। তাঁর ভাই শেক্সপিয়র বিশ্বব্যাপী পরিচিত হলেও ডুডিথের প্রতিভা বিকশিত হওয়ারই সুযোগ পায়নি। মেয়ে বলে সে স্কুলে যেতে পারে না। বই পড়ার বদলে তাকে রান্না শিখতে হতো। তাঁর প্রতিভার বিকাশে মূল বাধা ছিল মানসিক দাসত্বে গড়া তাঁর মায়ের অসচেতন মানসিকতা। এরই ফলশ্রুতিতে মেয়ের প্রতি তিনি বৈষম্যমূলক আচরণ করতে দ্বিধা করতেন না। 2
'অর্ধাঙ্গী' প্রবন্ধে মূলত নারীর ব্যক্তিত্বহীনতা, মুক্তবুদ্ধিচর্চার অক্ষমতা এবং সামাজিক অনুদারতাকেই নারী প্রতিভা বিকাশের অন্তরায় হিসেবে চিহ্নিত করে তা থেকে উত্তরণের কথা আলোচিত হয়েছে। নারীসমাজের পশ্চাৎপদতাকে বিবেচনায় নিয়ে, নারীদের প্রতিভা বিকাশের অন্তরায়সমূহ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং নারীর মানসিক দাসত্বই তাদেরকে বিকশিত হতে দেয় না- প্রবন্ধে আলোচিত এ বক্তব্যই উদ্দীপকের ভুডিথের প্রতিভা বিকাশের অন্তরায় হিসেবে কাজ করেছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোচ্য বক্তব্যও তেমন চিন্তা-চেতনাই প্রকাশ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
42
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

'শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
183
উত্তরঃ

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদের দাসী না ভেবে প্রকৃত অর্থেই স্বামীর অর্ধাঙ্গী ভাবতে'পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও ঠিক তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। এ কারণে 'স্বামী' বা 'প্রভু' শব্দের পরিবর্তে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদের পুরুষের সহযোগী ভাবতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
349
উত্তরঃ

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তবানুগ চিত্র এঁকেছেন যা উদ্দীপকে বর্ণিত পরিবারের ক্ষেত্রেও লক্ষণীয়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরেছেন। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক চেতনা থেকে পুরুষদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে নারীর মৌলিক চাহিদাগুলোও অপূর্ণ থাকে। শুধু নারী বলেই তাদেরকে স্নেহ-ভালোবাসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে ছাড়া তাদের কোনো গতি থাকে না।
উদ্দীপকে রেণু ও রাজু একই বাবা-মায়ের সন্তান হলেও মেয়ে বলে রেণুকে বঞ্চনার শিকার হতে হয়। স্নেহ থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত সবখানেই তাকে বঞ্চিত করা হয়। এমনকি বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা ব্যাকুল হয়ে ওঠেন। তাঁদের মতে, মেয়েদের এত লেখাপড়া শেখার দরকার নেই বরং তাদের গৃহস্থালির কাজ শেখা উচিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও দেখানো হয়েছে যে, আমাদের সমাজে নারীর অবস্থান পুরুষের চেয়ে অনেকাংশে কম। পুরুষেরা পার্থিব-অপার্থিব সকল সুযোগ-সুবিধা অধিক মাত্রায় ভোগ করতে পারলেও নারীরা তা পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
133
উত্তরঃ

উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে আমাদের সমাজে নারীর প্রতি অবহেলার চিত্র প্রকাশিত হয়েছে যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের সমাজে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে অসমর্থ। পরিবারের সদস্যরাও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এমনকি পরিবারের একজন নারী সদস্যও অন্য নারীর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হয় না। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গল্প। গল্পটিতে রেণু-রাজু-দু ভাইবোনের প্রতি তাদের বাবা-মার আচরণ প্রকাশ পেয়েছে। রেণু ও রাজু ভাইবোন হলেও তাদের মা রেণুর চেয়ে রাজুকে বেশি ভালোবাসেন। খাবারের ক্ষেত্রেও তিনি রাজুকেই প্রাধান্য দেন। কোনো অপরাধ করলে ছেলে বলে তার কোনো বিচার হয় না। এমনকি রাজুর লেখাপড়ার জন্য গৃহশিক্ষক রাখা হলেও রেণুর জন্য তা রাখা হয় না।
উদ্দীপকে অপরিণত বয়সে রেণুর আপত্তি সত্ত্বেও তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠার মধ্য দিয়ে তার মা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেন। গতানুগতিক সবার মতো তিনিও মনে করেন মেয়েদের বেশি লেখাপড়া শেখার দরকার নেই। বরং ঘর-গৃহস্থালির কাজকর্ম শিখলে তা তার ভবিষ্যতে কাজে আসবে। মূলত রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে নারীদের প্রতি সমাজের প্রচলিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে নারীর প্রতি পরিবারের অবহেলার চিত্রটি প্রকাশিত হয়েছে, যা আলোচ্য প্রবন্ধেরই প্রতিরূপ

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
83
উত্তরঃ

অবরোধ প্রথা হলো অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
226
উত্তরঃ

সমাজে নারী ও পুরুষের জীবনযাপনের পার্থক্য নির্দেশ করতেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি সংযুক্ত করা হয়েছে'।
আমাদের সমাজে পুরুষ ও নারীকে অভিন্ন সত্তা ভাবা হয় না বলে তাদের জীবনযাপন প্রণালিতেও দেখা যায় ব্যাপক বৈসাদৃশ্য। 'নবদম্পতির প্রেমালাপ' কবিতায় নববিবাহিত বর ও কনের কতিপয় সংলাপের ভেতর দিয়ে এই দৃশ্যই প্রতীয়মান হয়। কবিতা থেকে দেখা যায় যে, কন্যাকে এমন শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
192
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews