শৈলি খাবার ঘরের আসবাবগুলো এমনভাবে বিন্যাস করেছেন যে খাবার পরিবেশনে তার অসুবিধা হয়। তার প্রতিবেশি দিশা তাকে আসবাব বিন্যাসের প্রয়োজনীয় বিষয়গুলো বিশেষ করে শিল্পনীতির প্রতি লক্ষ রেখে আসবাব বিন্যাস করার পরামর্শ দিলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

গৃহের অবস্থান দক্ষিণ বা পূর্বমুখী হলে আলো-বাতাস পাওয়া যায়।

উত্তরঃ

শহরাঞ্চলে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি হয়। অধিকাংশ লোকই ভাড়া বাড়িতে থাকে। এছাড়া অনেকেই বদলির চাকরি করে। তাই গৃহের আকার ও বদলির সময় স্থানান্তর করার সুবিধার্থে শহরাঞ্চলের মানুষ হালকা ও যুগোপযোগী আসবাব ব্যবহার করে।

উত্তরঃ

আসবাব নির্বাচনের পরবর্তী কাজ হলো সঠিকভাবে তা বিন্যাস করা। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে তোলা যায়।

উত্তরঃ

শৈলির প্রতিবেশি দিশা তাকে আসবাব বিন্যাসে কতগুলো বিষয় লক্ষ রাখতে বললেন। তিনি শিল্পনীতির প্রয়োগ সম্পর্কেও জানালেন। 

শিল্পনীতিগুলো হলো সমানুপাত, সামঞ্জস্য, ভারসাম্য, ছন্দ এবং প্রাধান্য। ঘরের আকৃতির সাথে আসবাবপত্রের আকার এবং পরস্পরের আকৃতির অনুপাত ঠিক হলে সমগ্র গৃহসজ্জার আসবাব বিন্যাসে মিল হয়েছে বলে ধরে নেওয়া হবে।

কক্ষের আসবাবের বিন্যাসে ভারসাম্য বজায় রাখতে হবে। একদিকে বেশি ও অন্যদিকে কম আসবাব রাখলে ভারসাম্য রক্ষা হবে না। ঘরের সব আসবাবের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এছাড়া আসবাব বিন্যাসে ছন্দ প্রয়োগ করলে কক্ষের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দৃষ্টি ওঠানামা করে। গৃহের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুকে প্রাধান্য বলে। বসার ঘরে সেন্টার টেবিলে তাজা ফুল, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। 

উপরিউক্তভাবে আসবাব বিন্যাসে শিল্পনীতির প্রয়োগ করে শৈলি গৃহকে আকর্ষণীয় করে তুলতে পারবে।

125

আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র আর গৃহকে মনোরম আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। এই ক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী কমদামি জিনিস দিয়েও গৃহ সজ্জা করে রুচি শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। গৃহকে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে। আর গৃহের সুখ স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করেই সামাজিক উন্নতির বিকাশ ঘটে।

Related Question

View All
উত্তরঃ

গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। 

পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে। গৃহকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন।

859
উত্তরঃ

গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন আসবাবপত্র। পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের মান, পারিবারিক জীবন চক্রের স্তর ইত্যাদির ভিন্নতায় আসবাবের চাহিদার ধন বদলায়। 

আসবাব নির্বাচনে কালাম সাহেবকে কতগুলো বিষয় বিবেচনায় রাখতে হতো। যেহেতু কালাম সাহেবের নিজের কাছে অর্থ ছিল না, সেহেতু তার নতুন আসবাব প্রয়োজন কি না, বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল। কারণ পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হয়। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে সমাজেও তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তাছাড়া কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে কালাম সাহেবকে হয়তো এতো অসুবিধায় পড়তে হতো না। আসবাব ক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উপযোগিতা। আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতার প্রতি লক্ষ রাখা। 

উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় রাখলে কালাম সাহেবকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না।

776
উত্তরঃ

প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। 

বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল, খাবার ঘরের টেবিলে বিভিন্ন ফল, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। এসব কারণেই আসবাব বিন্যাসে প্রাধান্য গুরুত্বপূর্ণ।

1.1k
উত্তরঃ

মানুষ সারাদিন কর্মব্যস্ততার পর গৃহে ফিরে আসে এবং শয়নকক্ষে বিশ্রাম নেয়। তাই তাকে শয়নকক্ষের আসবাব বিন্যাসে যত্নবান হতে হবে। মিসেস জরিফা শয়নকক্ষের আসবাব যেভাবে বিন্যাস করতে পারেন তা হলো-

১. তিনি শয়নকক্ষে খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি আসবাব রাখতে পারেন। খাটের অবস্থান এমনভাবে হবে যাতে চোখে আলো না পড়ে। 

২. শয়নকক্ষের দেয়ালের রং হালকা হলে ভালো হয়। 

৩. তিনি খাটের পাশে বই বা খবরের কাগজ রাখার জন্য ছোট টেবিল রাখতে পারেন এবং একটি টেবিল ল্যাম্প রাখতে পারেন যাতে পড়ার সময় পর্যাপ্ত আলো পাওয়া যায়। 

৪. তিনি দেয়াল সজ্জায় চিত্রকর্ম ব্যবহার করতে পারেন। ড্রেসিং টেবিল বা সাইড টেবিলের ওপর একগুচ্ছ ফুল রেখে ঘরের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তুলতে পারেন। 

এভাবেই মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাবের সঠিক বিন্যাস করতে পারেন।

608
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews