শৈলী ব্যাংক 

শৌখিন ব্যাংক 

সেবাদানের পদ্ধতি ও পণ্যসমূহ 

 

 

 

কার্যক্রম শুরু

পরিচালনা ব্যয় (বছরপ্রতি) 

লাভ

 

 

 

 

সনাতন পদ্ধতি 

২০০৫ সাল 

২ কোটি 

৫০ লক্ষ 

কম্পিউটার ব্যাংক 

ডেবিট কার্ড 

ক্রেডিট কার্ড 

এসএমএস পদ্ধতি 

এনি ব্রাঞ্চ ব্যাংকিং 

২০০৫ সাল 

২ কোটি 

৮০ লক্ষ 

Updated: 9 months ago
উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংক ভালো বাণিজ্যিক ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়।

উত্তরঃ

বিমা সঞ্চয়ী হিসাব খুলে বিমার সুবিধা পাওয়া যায়।
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের এ হিসাবে জমা রাখতে হয়। উক্ত জমা টাকার ওপর প্রাপ্ত সুদের কিছু অংশ প্রিমিয়াম বাবদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কে বিমা করা হয়। এভাবে গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে।

উত্তরঃ

উদ্দীপকে শৌখিন ব্যাংক-এ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চালু আছে। কম্পিউটার এবং ইলেকট্রনিক ব্যবস্থা উন্নত ও আধুনিকায়নের সাথে
সাথে ব্যাংকিং ব্যবসায়েও বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে। ফলে গ্রাহকরা ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ পায়। শৌখিন ব্যাংক-এ ইলেকট্রনিক ব্যাংকিং-এর কিছু বিশেষ পণ্য হলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমএস ব্যাংকিং, এনি ব্রাপ্ত ব্যাংকিং ইত্যাদি। ফলে তারা দূর-দূরান্তে বৃহৎ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সমর্থ হয়। তাই বলা যায়, শৌখিন ব্যাংক-এ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চালু আছে, যা আধুনিক ব্যাংক ব্যবস্থার প্রতিচ্ছবি।

উত্তরঃ

শৈলী ব্যাংক-এ শৌখিন ব্যাংক-এর মত ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চালু করা পুরোপুরি যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।
যে ব্যাংকিং কার্যক্রমে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বলা হয়। এর মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহক সন্তুষ্টি লাভ করা যায়।
উদ্দীপকে শৈলী ব্যাংক ও শৌখিন ব্যাংক দুটি বাণিজ্যিক ব্যাংক। দুটি ব্যাংকই একই ধরনের প্রতিষ্ঠান হলেও কাজ পরিচালনায় রয়েছে ভিন্নতা। একদিকে শৈলী সনাতন পদ্ধতিতে এবং অন্যদিকে শৌখিন ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বর্তমানে শৈলী ব্যাংকের পরিচালকরা শৌখিন ব্যাংকের মতো সেবা চালু করতে চাচ্ছেন।

শৈলী ব্যাংক ও শৌখিন ব্যাংকের উভয়ের মূলধন ও পরিচালন ব্যয় একই হলেও গ্রাহকদের সেবা দেওয়ায় ভিন্নতা রয়েছে। শৌখিন ব্যাংক বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ব্যাংকিং সেবা যেমন: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এনি ব্রাঞ্চ ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে সেবা দিচ্ছে। তাই বছর
শেষে দেখা যায়, মূলধন ও পরিচালন ব্যয় একই হলেও শৌখিন ব্যাংক-এর মুনাফার পরিমাণ বেশি। কেননা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমেই বেশি গ্রাহক আকৃষ্ট হয়। সুতরাং শৈলী ব্যাংক-এর ই-ব্যাংকিং সেবা চালু করা উচিত।

121

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews