শোভনের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনুপ্রাণিত করে ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব'- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সব সময় অনুকূল হয় না। এতে উদ্যোক্তাকে বিভিন্ন বাধার (প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব, অবকাঠামোগত উপাদানের অভাব, প্রশিক্ষণের অভাব প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এসব বাধা মোকাবিলায় প্রয়োজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা।
উদ্দীপকের শোভনের ইচ্ছে হলো ব্যতিক্রমধর্মী একটি মোটর গাড়ি ত উদ্ভাবন করা। এ গাড়িটি পরিবেশ দূষণমুক্ত রাখতে সহায়তা করবে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সে এ কাজে বাধার সম্মুখীন হচ্ছে। তবে তার বিশ্বাস, সরকারি পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন সংস্থার সাহায্য পেলে সে নিশ্চয়ই সফলতার মুখ দেখবে। র য় ক্ষ মোটর গাড়ি উদ্ভাবনে যন্ত্রাংশ কেনার মতো অর্থ শোভনের নেই। এতে তাই তার প্রয়োজন স্বল্প বা বিনা সুদে মূলধন প্রাপ্তি ও যথাযথ পরামর্শ। এ ধরনের সহায়তা সে সরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন আর্থিক এটি প্রতিষ্ঠানের কাছ থেকে পেতে পারে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (ব্র্যাক, মাইডাস, প্রশিকা প্রভৃতি) এক্ষেত্রে ভূমিকা রাখতে শুনি পারে। তবে অনেকেরই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এসব বনী সহায়তা সম্পর্কে ধারণা নেই। তাই ব্যবসায় উদ্যোগ উন্নয়নে এসব কর্মসূচির প্রচারণা বাড়াতে হবে। এতে আরও অনেকে ব্যবসায় উদ্যোগ নিতে এগিয়ে আসবে।
সুতরাং, এভাবে সরকারি পৃষ্ঠপোষকতা ও বেসরকারি সংস্থার সহায়তায় সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা সম্ভব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
