হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে ধর্ম নিয়ে মতবিরোধের ফলে যুদ্ধের জন্য দুপক্ষই প্রস্তুত। কৌরব পক্ষের সেনাপতি ভীষ্ম। আর পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ হন অর্জুনের রথের সারথি। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে গুরুজন ও আত্মীয়স্বজনদের দেখে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, আত্মীয়স্বজনরাই যদি না থাকে তাহলে সেই রাজ্যে সুখ কোথায়? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন- এ যুদ্ধ ধর্মযুদ্ধ। ধর্মের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করলে তাতে পাপ হয় না। এতে অর্জুনের মন শান্ত হয়। তিনি যুদ্ধ করতে উদ্যোগী হন। মহাভারতে বর্ণিত অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এসব উপদেশসমূহই হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু।
Related Question
View Allমহাভারত একটি বিশাল গ্রন্থ ।
সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেছেন র্যাসদেব।
মহাভারতের মূল কাহিনি কুরু-পাণ্ডবের যুদ্ধ।
ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ ।
কুরু-পাণ্ডবের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন।
যেখানে ধর্ম, সেখানেই জয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!