সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Updated: 10 months ago
উত্তরঃ

আদর্শ জীবন বলতে বোঝায় 'যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, সময়ানুবর্তিতা পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণাবলি অনুসরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবের লোকেরা ছিল নানা পাপ কাজে লিপ্ত। মারামারি, কাটাকাটি, ঝগড়াবিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত। হাটেবাজারে পণ্যের মতো মানুষ বেচাকেনা হতো। মনিবেরা এদের প্রতি অমানুষিক নির্যাতন চালাত। নারীদের কখনো সামাজিক মর্যাদা ছিল না। এমনকি সে সময় কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আবু বকর (রা.) সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিলেন। মহানবি (স.)-এর প্রতি আবু বকর (রা.)-এর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন তখন আবু বকর (রা.) নির্দ্বিধায় তা বিশ্বাস করলেন। এজন্য মহানবি (স.) তাঁকে উপাধি দিলেন সিদ্দিক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবের লোকেরা নানা পাপে লিপ্ত ছিল। মারামারি, কাটাকাটি, ঝগড়া-বিবাদ, চুরি-ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণের পর তাঁর নাম রাখা হয় মুহাম্মদ ও আহমাদ। ৫৭০ খ্রিষ্টাব্দের ২০শে এপ্রিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কায় মহানবি (স.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আল-আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। মহানবি (স.) ছিলেন বিশ্বস্ততার ও সত্যবাদিতার মূর্ত প্রতীক। এজন্য দল-মত নির্বিশেষে সকলে তাঁর নিকট অর্থসম্পদ গচ্ছিত রাখত। তাঁর এ বিশ্বস্ততার গুণের জন্য তাকে আল-আমিন উপাধি দেওয়া হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মহানবি (স.) চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান। তিনি বসরায় পৌঁছলে বুহাইরা (জারজিস) নামক একজন খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়। তিনি মুহাম্মদ (স.)-কে চিনতে পেরে বলেন, ইনিই শেষ জামানার নবি ও সর্বশ্রেষ্ঠ রাসুল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা পাঁচ বছর চলতে থাকে। এ যুদ্ধে অনেক লোকের প্রাণহানি ঘটে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ওকাজ মেলায় জুয়াকে কেন্দ্র করে 'ফিজার যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবি (স.) এসব হানাহানি ও রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হন। আরবে শান্তি প্রতিষ্ঠার জন্য কয়েকজন যুবককে নিয়ে 'হিলফুল ফুযুল' নামে একটি শান্তিসংঘ গঠন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মহানবি (স.) মক্কার অদূরে হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি হেরাগুহায় প্রায় ১৫ বছর ধানমগ্ন থাকেন। অবশেষে ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমযান মাসের ২৭ তারিখ নবুয়ত লাভ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আবু বকর (রা.) ছিলেন ইসলামের প্রথম খলিফা।

তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তায়িম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যনাম আব্দুল্লাহ, উপাধি সিদ্দিক ও আতিক। পিতার নাম উসমান, পিতার ডাকনাম আবু কুহাফা এবং মাতার নাম সালমা, মাতার ডাক নাম উম্মুল খায়ের।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর (রা.)।
একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে গমন করেন। মক্কায় ফিরে শুনলেন হযরত মুহাম্মদ (স.) নবি দাবি করছেন এবং ইসলাম ধর্ম প্রচার করছেন। তিনি রাসুল (স.)-এর দরবারে হাজির হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করেন ইসলাম গ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আবু বকর (রা.) ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি ছিল তাঁর অটল বিশ্বাস। রাসুল (স.)-এর মে'রাজের (ঊর্ধ্বগমন) ঘটনা অকপটে একমাত্র তিনিই বিশ্বাস করেন। তাই তিনি সিদ্দিক উপাধিত ভূষিত হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক (রা.) রাসুল (স.)-এর সঙ্গে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন। হজের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়েও তিনি ইসলামের প্রতি লোকদের আহ্বান করেন। তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান (রা.), যুবাইর (রা.), আব্দুর রহমান ইবনু আউফ (রা.) সা'দ (রা.) ত্বালহা (রা.)-এর মতো আরও অনেক সাহাবি ইসলাম গ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আবু বকর সিদ্দিক (রা.) ২৩শে আগস্ট ৬৩৪ খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। তাঁকে হযরত আয়েশা (রা.)-এর কামরায় হযরত মুহাম্মদ (স.)-এর পাশে মদিনায় সমাহিত করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর ফারুক (রা.) ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি ৫৮৩ খ্রিষ্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম আবু হাম্স, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্ডামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক (সত্য-মিথ্যার পার্থক্যকারী) উপাধিতে ভূষিত হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) রাসুল (স)-এর কাছে কম্পিত কন্ঠে বললেন, 'হে আল্লাহর নবি। আমাকে ইসলামে দীক্ষিত করুন। যে তরবারি নিয়ে আপনার শিরশ্ছেদের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আজ হতে সে তরবারি উমরের হাতে ইসলামের শত্রুদের নিধনে ব্যবহৃত হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর ইন্তিকালের পরে তাঁর অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত উমর (রা.) ৬৩৪ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তা অধিকাংশ সাহাবি সমর্থন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) রাজাশাসনে রাসুল (স.)-এর আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখকষ্টে তিনি ছিলেন অতি কোমল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

“অন্ধ' কথায় বলা যায়, হযরত উমর (রা.)-এর সরলতা ও কর্তব্যজ্ঞান ছিল তাঁর জীবনাদর্শ। ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল তাঁর শাসনামলের মূলনীতি।”

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) খুব সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। অর্ধপৃথিবীর শাসক হয়েও তাঁর কোনো দেহরক্ষী ছিল না, খেজুরপাতার আসন ছিল তাঁর সিংহাসন। জনসেবাই ছিল তাঁর ব্রত। তাঁর মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) তাঁর গৌরবময় শাসনামলের দশম বছরে মসজিদে নববিতে ফজরের নামায আদায় করছিলেন এমতাবস্থায় কুফার শাসনকর্তা হযরত মুগীরা (রা.)-এর ভৃত্য অগ্নিপূজক আবু লুলুর বিষাক্ত চুরিকাঘাতে আহত হন। তিনি আহত হওয়ার তৃতীয় দিন হিজরি ২৩ সনের ২৭শে জিলহজ বুধবার (৩রা নভেম্বর) ৬৩ বছর বয়সে শাহাদাতবরণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত খাদিজা (রা.) বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল উয্য্যা নামক পরিবারে ৫৫৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন খোয়াইলিদ ইবনে আসাদ আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে যায়েদ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) সিরিয়া থেকে ফেরার পর হযরত খাদিজা (রা.) তাঁর সততা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্র সম্পর্কে অবগত হন। তিনি যুবক মুহাম্মদ (স)-এর অসাধারণ চরিত্রগুণে মুগ্ধ হয়ে তাঁর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হেরা গুহায় নবুয়তপ্রাপ্ত হয়ে মহানবি (স.) যখন ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে ছিলেন তখন হযরত খাদিজা (রা.) স্বীয় স্বামীর অবস্থা বুঝতে পেরে বুদ্ধিমত্তার সাথে তাঁকে এ বলে সান্ত্বনা দেন যে, 'ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, দুস্প অভাবীদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন।'

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

একদা হযরত আয়েশা (রা.)-এর এক অভিমানের জবাবে রাসুল (স.) বলেন, 'না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন, যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছে। আমার বিপদের দিনে সবাই যখন আমাকে নিরাশ করেছে তখন তিনি আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন।' (মুসনাদে আহমাদ)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা (রা.) ৮০ হিজরি ৭০০ খ্রিষ্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম নোমান, পিতার নাম সাবিত। কিন্তু তিনি আবু হানিফা নামে খ্যাত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জন্মগতভাবেই ইমাম আবু হানিফা (রা.) অসাধারণ মেধার অধিকারী ছিলেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআনের হাফিয হন। তিনি কুরআন, হাদিস ও ফিকাহশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি তৎকালীন মুহাদ্দিস ও ফকিহ হাম্মাদ (রা.)-এর কাছে জ্ঞান অর্জন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইমাম আবু হানিফা ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকাহশাস্ত্রবিদ। মানুষ যাতে সহজ ও সঠিকভাবে শরিয়তের বিষয়গুলো পালন করতে পারে সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকাহবিদদের সমন্বয়ে একটি 'ফিকাহ সম্পাদনা পরিষদ' গঠন করেন। তাঁর সম্পাদিত প্রায় তিরাশি হাজার মাসআলা সংবলিত 'কুতুবে হানাফিয়্যা' রচিত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইমাম শাফিয়ী (রা.) তাঁর সম্পর্কে বলেন, 'মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (রা.)-এর মুখাপেক্ষী।' ব্যক্তি হিসেবে ইমাম আবু হানিফা ছিলেন উঁচু মানের ইবাদতকারী ও মুত্তাকি। কথায় ও কাজে তাঁর অপূর্ব মিল ছিল। তাঁর জীবনে কোনো লোভ-লালসা ছিল না। - তিনি অত্যন্ত সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আব্দুল কাদির জিলানি (রা.) হিজরি মোতাবেক ১০৭৭খ্রিষ্টাব্দে ইরানে জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামানুসারে তাঁকে জিলানি বলা হয়। তাঁর উপনাম আবু সালেহ, উপাধি মুহিউদ্দীন, কুতুবে রাব্বানি ইত্যাদি। তাঁর পিতার নাম আবু সালেহ মুসা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আব্দুল কাদির জিলানি হযরত ফাতিমা (রা.)-এর পুত্র ইমাম হযরত হাসান (রা.)-এর বংশধর ছিলেন। তাঁর মাতার নাম উম্মুল খায়ের ফাতিমা। তিনি ইমাম হোসাইন (রা.)- এর বংশধর ছিলেন। এজন্য হযরত আব্দুল কাদির জিলানি (রা.)-কে আওলাদে রাসুল বলে গণ্য করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আব্দুল কাদির জিলানি (রা.) শরিয়তের জ্ঞানার্জনের পর মা'রেফাতের (আধ্যাত্মিক) জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি-দরবেশদের দরবারের যাতায়াত শুরু করেন। তাঁর সাথে সাধক হযরত হাম্মাদ (রা.)-এর পরিচয় ঘটে। তিনি তাঁর সাহচর্যেই সূফিতত্ত্বে জ্ঞান লাভ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আব্দুল কাদির জিলানি বড়পীর নামে প্রসিদ্ধ। তিনি ৯০ বছর বয়সে ৫৬১ হিজরি সনের ১১ রবিউস সানি তারিখে ইন্তিকাল করেন। তাঁর মাজার বাগদাদে অবস্থিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম আব্দুল্লাহ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-এর মাতার নাম আমিনা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-এর দাদার নাম আব্দুল মুত্তালিব।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (স.) আবু তালিবের হাতে লালিত-পালিত হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হিলফুল ফুযুল রাসুল (স.) গঠন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আল আমিন অর্থ বিশ্বাসী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় একটানা ১৫ বছর ধ্যানমগ্ন ছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আবু বকর (রা.) মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তামিম গোত্রে জন্মগ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আবু বকর (রা.)-এর উপাধি সিদ্দিক ও আতিক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত আবু বকর (রা.) ও হযরত মুহাম্মদ (স.)-এর বয়সের পার্থক্য তিন বছর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হিজরতে যাওয়ার সময় রাসুল (স.) ও আবু বকর (রা.) সাওর নামক পর্বতের গুহায় আশ্রয় নেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইয়ামামার যুদ্ধ ৬৩৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ ও ক্বারি সাহাবি শহিদ হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর ফারুক (রা.)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উমর (রা.)-এর পিতার নাম খাত্তাব।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.)-এর ভগ্নিপতি ছিলেন সাইদ ইসলাম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) সূরা ত্বাহা পাঠ করে ইসলামে দীক্ষিত হলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সম্পর্কের দিক দিয়ে খাদিজা (রা.) রাসুল (স.)-এর চাচাতো বোন ছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

খাদিজা (রা.)-এর উপাধি ছিল তাহিরা বা পুণ্যবতী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

২৫ বছর বয়সে মুহাম্মদ (স.) খাদিজা (রা.)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা (রা.)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

রাসুল (স.)-এর মতে বিশ্বের শ্রেষ্ঠ নারী খাদিজা (রা.)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকহশাস্ত্রবিদ ছিলেন ইমাম আবু হানিফা (র.)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'কুতুবে হানাফিয়্যা' প্রায় তিরাশি হাজার মাসয়ালা দ্বারা রচিত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আব্বাসি খলিফা আল মানসুর আবু হানিফাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইমাম আবু হানিফা (র.) কারাগারে শাহাদাত বরণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হিলফুল ফুযুল হলো রাসুলুল্লাহ (স.)-এর নেতৃত্বে গঠিত একটি শান্তিসংঘ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হাজরে আসওয়াদ অর্থ হলো কালো পাথর। এটি বায়তুল্লাহ শরিফের দেয়াল সংলগ্ন স্থানে অবস্থিত। এতে চুমু দেওয়া মুস্তাহাব।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

কাবা সংস্কারের কাজ কুরাইশদের দেওয়া হয়েছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মহানবি (স.) ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল, ১২ রবিউল আউয়াল সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর (রা.)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.)-কে হযরত খাদিজাতুল কুবরা (রা.) ব্যবসায়ের ভার অর্পণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) ৬৩৪ খ্রিষ্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা পাঁচ বছর চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। যার কারণে মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও গোত্রপ্রীতির বন্ধন ধ্বংস হয়ে যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'হিলফুল ফুযুল' একটি শান্তিসংঘ। এ সংগঠনটি গঠনের উদ্দেশ্য হলো তৎকালীন আরবের চলমান হিংসা-বিদ্বেষ, মারামারি ও হানাহানি বন্ধ করা। এর ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও গোত্রে গোত্রের সম্প্রীতি ও সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আবু বকর (রা.) ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি ছিল তার অটল বিশ্বাস। রাসুল (রা.)-এর মেরাজে (উর্ধ্বগমন) ঘটনা অকপটে একমাত্র তিনিই বিশ্বাস করেন। তাই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। সততা, ধর্মভীরুতা ও বদ্যান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর ফারুক (রা.) ইসলাম গ্রহণের আগে আবু জাহালের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মুসলমানদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাতেন। এমনকি তাঁর চাকরানিও ইসলাম গ্রহণ করলে তিনি তার ওপর নির্যাতন করা থেকে বিরত থাকেন নি। মক্কার 'দারুন পদওয়া' বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একশত উট পুরস্কার পাওয়ার আশায় তিনি উন্মুক্ত তলোয়ার হাতে মুহাম্মদ (স.)-কে হত্যার উদ্দেশ্যে বের হন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এসময় রোম, পারস্য, লিবিয়া, মিসর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসুল (স.)-এর আদর্শ অনুসরণ করতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) উমর বিন হিশাম (আবু জাহাল) ও উমর ইবনুল খাত্তাব এ দুজনের জন্য দোয়া করেন। রাসুল (স.) এভাবে দোয়া করেন "হে আল্লাহ! উমর বিন হিশাম (আবু জাহাল) অথবা উমর ইবনুল খাত্তাব এ দুজনের একজনকে ইসলামে প্রবেশ করার তৌফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন।"

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় হযরত উমর (রা.)-এর ভূমিকা খুবই অতুলনীয়। রাজ্য শাসনে তিনি রাসুল (স.)-এর আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এভাবেই তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

খাদিজা (রা.) হযরত মুহাম্মদ (স.) চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপনে সম্মত হন। হযরত মুহাম্মদ (স.) সিরিয়া থেকে ফেরার পর হযরত খাদিজা (রা.) তাঁর সততা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্র সম্পর্কে অবগত হন। তিনি যুবক মুহাম্মদ (স.)-এর অসাধারণ চরিত্র গুণে মুগ্ধ হয়ে তাঁর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন। হযরত মুহাম্মদ (স.)-এর চাচার সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হযরত খাদিজা (রা.) জাহেলি যুগে জন্মগ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারিণী ছিলেন। তিনি ইসলাম প্রচারে হযরত মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন। ইসলামের খাতিরে তাঁর সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা (রা.)-এর স্বামীভক্তি ছিল অতুলনীয়। যখন রাসুল (স.) বাইরে যেতেন তিনি ফিরে না আসা পর্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষা করতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আল-আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। মহানবি (স.) ছিলেন বিশ্বস্ততার ও সত্যবাদিতার মূর্ত প্রতীক। এজন্য দল মত নির্বিশেষে সকলে তাঁর নিকট অর্থসম্পদ গচ্ছিত রাখত। তাঁর এ বিশ্বস্ততার গুণের জন্য তাকে আল-আমিন উপাধি দেওয়া হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রি মহানবি (স.)-কে চিনতে পেরে তাঁকে মক্কায় ফেরত পাঠানোর পরামর্শ দেন। কারণ ইহুদিরা তাঁর ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করেন। এজন্য আবু তালিব তাঁকে সিরিয়া হতে ফেরত পাঠান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

রাসুল (স.)-এর সততা, দক্ষতা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হয়ে হযরত খাদিজা (রা.) মহানবি (স.)-কে ব্যবসায়ের ভার অর্পণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
112

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
252
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
216
508
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
148
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews