প্রভু ঈশ্বরকে ভালোবাসার জন্য আমার অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। আসার প্রতিবেশীদের নিজের অর্থাৎ আমার মতো করে ভালোবাসব। তাদের যেকোনো প্রয়োজনে এবং আপদে-বিপদে এগিয়ে যাব। কারণ প্রতিবেশীকে ভালোবাসার মধ্য দিয়েই আমি ঈশ্বরকে ভালোবাসতে পারি।.
শাশ্বত জীবন সম্পদ লাভ করার জন্য ঈশ্বরকে আমার সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে ভালোবাসব। তাঁর সাথে আমার প্রতিবেশীকে আমার নিজের মতো করে ভালোবাসব। যীশু আমাদের যেসব আজ্ঞা দিয়েছেন তা যথাযথভাবে পালন করব।
শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আমাদের সবাইকে একে অপরকে সম্মান করতে হবে। আমরা একে অপরের কথা শুনব এবং বোঝার চেষ্টা করব। আমরা রিবাদ বা ঝগড়া না করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করব। একে অপরকে সাহায্য ও সহযোগিতা করলে সমাজে শান্তি বজায় থাকবে।
মাদার তেরেজার মতো আমি গরিব ও অসহায় মানুষকে সাহায্য করতে চাই। কেউ সমস্যায় পড়লে আমি তার পাশে দাঁড়াতে পারি। আমি সবার সাথে ভদ্রভাবে 'কথা বলব এবং তাদের সাথে ভালো ব্যবহার করব। আমি ছোটো ছোটো ভালো কাজ করে মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
যীশু নির্জনে পাহাড়ে যেতেন কারণ তিনি পিতার সাথে প্রকান্ত হয়ে আরাধনা করতেন। তাঁর সামনে যে মহান ঈশ্বরের পরিকল্পনা -বাস্তবায়নের পথ উন্মুক্ত ছিল তার জন্য নিজেকে প্রস্তুত করতেন। দুঃখভোগের জন্য নিজেকে তৈরি করেছেন। সবশেষে ক্রুশের উপর তাঁর মৃত্যুর মধ্য দিয়ে পিতার প্রতি তাঁর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন।
যীশুর আগমনে মানবজাতির পাপ থেকে পরিত্রাণ হয়েছে। কারণ তিনি এই পৃথিবীতে এসে আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আমাদের পাপের ভার তিনি নিজে গ্রহণ করেছেন। তাই তাঁর আগমনে মানবজাতি পরিত্রাণ পেয়েছে।
ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসার জন্য তাঁর আরাধনা করব। কারণ তিনি আমাদের সবকিছু দিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাঁর আরাধনা করতে পারি। তাহলে তাঁর ঐশকৃপা লাভ
করতে পারব। 1
বিশ্বগ্রাম মানে হলো পুরো পৃথিবী যেন একটি ছোটো গ্রামের মতো। এখন মানুষ খুব সহজেই দূরের দেশের মানুষের সাথে কথা বলতে পারে। ইন্টারনেট ও প্রযুক্তির কারণে সবাই একে অপরের কাছাকাছি হয়ে গেছে। তাই পৃথিবী আজ একটি বড়ো পরিবারের মতো মনে হয়।
মারীয়া যখন এলিজাবেথকে শুভেচ্ছা জানালেন, তখন এক বিশেষ ঘটনা ঘটল। এলিজাবেথের পেটে শিশুটি আনন্দে লাফিয়ে উঠল। সেই মুহূর্তে এলিজাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হলেন। তিনি বলেন, মারীয়া ঈশ্বরের কথায় বিশ্বাস করেছেন। তাই তিনি ধন্য।
লাজার একজন ভিখারি। সে ধনী লোকটির বাড়ির ফটকের কাছে বসে থাকত। সে সারা দিন না খেয়ে ক্ষুধায় কষ্ট পেত। তাই সে ধনী লোকটির টেবিল থেকে যেসব খাবারের টুকরা মাটিতে পড়ত সেই টুকরাগুলো খাওয়ার জন্য বসে থাকত। তবে সে তাও পেত না।
যীশু সবসময় মানুষকে ভালোবেসেছেন। তিনি রোগ থেকে মানুষকে মুক্ত করেন। মৃতদের জীবন দেন, অম্মদের দৃষ্টি দেনন এভাবেই তিনি মানুষের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন।
ঈশ্বর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য প্রবক্তাদের পাঠিয়েছেন। তাঁরা সত্য ও নৈতিকতার শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ভুল কাজ থেকে দূরে থাকার জন্য তিনি তাঁদের, মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় প্রবক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিভিন্ন ধর্মের শিক্ষা জানলে মানুষের প্রতি সহনশীলতা ও সম্মানবোধ বাড়ে। ভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসকে বোঝে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সহজ হয়। ধর্মগুলোর মিল-অমিল জানলে নিজের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়। ভুল ধারণা ও কুসংস্কার দূর করে সত্যকে বোঝতে সাহায্য করে। এজন্য সব ধর্ম সম্পর্কে জানা প্রয়োজন।
অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে প্রথমে তাদের প্রতি সদয় ও সম্মানজনক আচরণ করতে হয়, যা খ্রীষ্টধর্মে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসার নীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আন্তরিকভাবে কথা বলা, অন্যের কথা ধৈর্য ধরে শোনা এবং প্রয়োজন হলে সহযোগিতা করা- এসবই সম্পর্ককে দৃঢ় করে। তাই ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধ দিয়ে আচরণ করলে যে কারও সঙ্গে সুন্দর ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
ধর্মীয় উৎসবগুলো পালন করলে মানুষের মধ্যে আনন্দ, ঐক্য ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। এগুলো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসকে জীবন্ত রাখে। উৎসব মানুষকে সৎকর্ম, কৃতজ্ঞতা ও নৈতিকতার শিক্ষা দেয়। তাই ধর্মীয় উৎসব পালন ব্যক্তিজীবন ও সমাজ, দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে।
সহাবস্থান মানে হলো একসাথে শান্তি ও সৌহার্দে বসবাস করা। এটি মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও বোঝাপড়ার শিক্ষা দেয়। খ্রীষ্টধর্মে বলা হয়, সবাইকে ভালোবাসা ও সম্মান দিয়ে বসবাস করতে হবে। নৈতিক শিক্ষায় সহাবস্থান সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখে।
পরস্পরের সঙ্গে ঐকবন্ধন স্থাপন করতে হলে সবাইকে সমানভাবে সম্মান দিব। একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনব এবং সাহায্য করব। মতভেদ থাকলেও ধৈর্য ও ক্ষমা দেখাব। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমরা সত্যিকারের ঐক্য গড়ে তুলতে পারি।
শান্তিপূর্ণ সহাবস্থান মানে সবাই একসঙ্গে শান্তি এবং সহমর্মিতায় থাকা। এর মানে হলো অন্যকে সম্মান করা, এমনকি তারা আমাদের ভিন্ন হলেও আমরা লড়াই করি না বা কাউকে কষ্ট দিই না। একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করাই হলো শান্তিপূর্ণ সহাবস্থান।
বিশ্বভ্রাতৃত্ব মানে হলো বিশ্বের সব মানুষ যেন এক পরিবারের সদস্য। সবাইকে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়া দেখানো। সবাই একে অপরকে সাহায্য করবে এবং শান্তিতে থাকবে। সহজভাবে বললে, বিশ্বভ্রাতৃত্ব মানে সবাইকে এক বড়ো পরিবার হিসেবে দেখা।
শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরস্পরকে মর্যাদা দিতে হবে। কারণ এটি দ্বন্দ্ব কমায় এবং শান্তি বাড়ায়। অন্যকে মর্যাদা দেওয়ার মাধ্যমে আমরা দয়া, ধৈর্য এবং বোঝাপড়া শিখি। কারণ প্রত্যেকের অনুভূতি-ও অধিকার আছে।
ক্লান্ত ও ভারাক্রান্তকে যীশু তাঁর কাছে আসতে বলেছেন। কারণ তিনি তাদের বিশ্রাম দিতে চান। যারা কষ্টে, চিন্তায়, দুঃখে ও পাপের ভারে ভুগছিল তাদের তিনি সাহায্য করতে চেয়েছিলেন। কারণ যীশুর কাছে গেলে তাদের হৃদয় হালকা এবং সুখী হবে।
যীশু ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত তাঁর পিতার ইচ্ছা পালন করেছেন। কারণ তিনি তাঁর পিতাকে ভালোবাসতেন। এভাবে তাঁর বাধ্যতার মাধ্যমে পিতার প্রতি তাঁর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন।
মানুষের প্রথম. ও প্রধান করণীয় হলো ঈশ্বরকে মনে-প্রাণে ভালোবাসা। তাঁকে ভক্তি ও পূজা করা এবং তাঁর আরাধনা করা। ঈশ্বরকে সবসময় আমাদের জীবনের এবং হৃদয়ের প্রথম স্থানে রাখর।
ঈশ্বর হলেন মানুষের জীবনের প্রথম শ্রদ্ধা ও ভালোবাসা। ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা করতে পারি। ঈশ্বরকে জীবনের প্রথম স্থানে রাখার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসতে পারি।
ইসলাম ধর্ম তাওহিদ বা একত্ববাদের ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ (স.) তাঁর প্রেরিত রাসুল বা বার্তাবাহক।
ঈশ্বর এক ও অদ্বিতীয়। এক ঈশ্বরের তিন ব্যক্তি- পিতা, এবং পবিত্র পুত্র আত্মা। ঈশ্বর হলেন স্বয়ং খ্রীষ্ট। যিনি মানুে পরিত্রাণের জন্য ক্রুশীয় মৃত্যুবরণ করে পুনরুত্থিত হয়েছেন। খ্রীষ্টধর্মে: মূল শিক্ষা হলো ঈশ্বর ও প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা।
Related Question
View Allঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনের উৎস।
প্রতিবেশীর প্রয়োজনে তাদেরকে সাহায্য করি।
প্রতিবেশীকে সেবা করার মাধ্যমে ঈশ্বরকে সেবা করছি।
যীশুকে গর্ভে ধারণ করেছিলেন কুমারী মারীয়া
কলকাতার মাদার তেরেজা আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিলেন।
একমাত্র পুত্রকে বলি দিতে অস্বীকার করেননি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!