যিনি উদারভাবে দান করেন, তিনি নিজেরই উপকার করেন। নিজের স্বার্থের কথা বিবেচনা না করে দান করতে হবে। নিজের শেষ সম্বলটুকুও ঈশ্বরের জন্য দান করতে হবে। তাহলে ঈশ্বর খুশি হয়ে আশীর্বাদ করবেন।
সেই গরিব বিধবা দান বাক্সে সবচেয়ে বেশি দান করেছেন। কারণ সে তাঁর বেঁচে থাকার শেষ আশা ঈশ্বরের জন্য দান করেছেন। সে বিশ্বাস করে ঈশ্বর তাঁর প্রয়োজনীয় সবকিছু যোগান দিবেন।
আমি গরিব বিধবার দানকে সর্বশ্রেষ্ঠ দান মনে করি। কারণ আমাদের ঈশ্বরের ওপর আস্থা রাখতে হবে। কারণ তিনি সর্বশক্তিমান। তাই আমাদের সব প্রয়োজন মিটিয়ে দিবেন।
আমি আমার প্রতিবেশীর প্রতি সদয় ব্যবহার করতে পারি। তাদের দরকার হলে ছোটোখাটো কাজে সাহায্য করতে পারি। তাদের সাথে বিনয়ীভাবে কথা বলতে ও সবসময় সম্মান দেখাতে পারি। আমি তাদের জন্য প্রার্থনা ও বন্ধুসুলভ আচরণ করতে পারি।
যীশুর উপদেশ শোনার জন্য আশাপাশের নানা জায়গা থেকে সমবেত হয়েছিল। তারা যীশুর উপদেশ শুনতে নানা জায়গা থেকে এসেছিল। আগ্রহ নিয়ে তারা যীশুর উপদেশ শুনেছিল।
যীশু পাঁচটি রুটি ও দুটি মাছ টুকরো টুকরো করে সবাইকে খাওয়ালেন। পাঁচ হাজার লোককে খাওয়ানোর পর বারোটা ঝুড়ি অবশিষ্ট ছিল।
মেঘনার ত্যাগের মনোভাবের জন্য তার কাজকে আমি সমর্থন করি। কারণ সে তার টিফিনের অর্ধেক তার বান্ধবীর সাথে শেয়ার করে। সে তার কাজের মাধ্যমে যীশুর উদারতা প্রকাশ করেছে।
মেঘনার মা তার জন্য গর্বিত হবেন। কারণ তার মেয়ের ত্যাগের মনোভাব যীশুখ্রীষ্টের শিক্ষা। তিনি তার মেয়ের আচরণে যীশুর উদারতা লক্ষ করেছেন। তাই নিজেকে মা হিসেবে গর্বিত বোধ করবেন।
আমার কোনো বান্ধবীর কলম না থাকলে আমি তাকে আমার কলম দিয়ে দিতে পারি। সেই সাথে তাকে একটি নতুন কলম উপহার দিতে পারি। এভাবে আমার আচরণের মাধ্যমে যীশুর উদারতা অনুভব করতে পারি।
এক বিশ্রামবারে যীশু একজন নুলো লোককে সুস্থ করলেন।
ধর্ম শিক্ষক ধর্ম ক্লাসে একজন অসুস্থ প্রতিবেশীকে দেখতে যেতে বললেন। তার সুস্থতার জন্য প্রার্থনাও করতে বললেন। এতে ক্লাসের সবাই তাকে দেখতে গেল।
আমি প্রথমে ঈশ্বরের নির্দেশ পালন করি। সেই সাথে আমি আমার পিতা-মাতার নির্দেশ পালন করি। বড়োদের দেওয়া নির্দেশও আমি পালন করি।
যীশু শিশুদের গুরুত্ব দেন কারণ তারা সরল এবং বিনয়ী। তারা ঈশ্বরের কাছে মূল্যবান। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে শিশুদের মতো বিনয়ী হতে হবে।
সুরেশ তার বন্ধু রতনকে তার কাজে সাহায্য করে। আমিও সুরেশের মতো অন্যদের দুঃখ কষ্টে পাশে থাকব। সে যেভাবে তার বন্ধুকে ভালোবাসছে, আমিও আমার বন্ধুকে সেভাবে ভালোবাসব ও তাদের কাজে সাহায্য করব।
সুরেশ ও রতনের ব্যবহার দেখে দোকানদার বলেছে যে, তারা একে অপরকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। রতন খুব কষ্টে জীবনযাপন করে তা দেখে সুরেশ কষ্ট পায়। এতে রতনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায়। এভাবেই একে অপরের প্রতি আমরা ভলোবাসতে ও শ্রদ্ধা করতে পারি।
মোহনার চন্দনার প্রতি সহমর্মিতা প্রকাশ পেয়েছে। কারণ চন্দনার বাবা অসুস্থ থাকায় সে তার বাবাকে অনুপ্রাণিত করে। কারণ তার বাবা একজন চিকিৎসক। এতে চন্দনার বাবা সুস্থ হয়ে উঠেন।
যীশু লাজারের কবরের মুখ থেকে পাথরটা সরাতে বলেছিলেন। তখন লাজারের বোন মার্থা বলেছেন যে, লাজারের মৃত্যু হয়েছে চারদিন আগে। তাই তার দেহ থেকে দুর্গন্ধ বের হবে।
লাজার যীশুর আদেশ অনুসারে মৃত থেকে জীবিত হয়ে কবর থেকে বের হয়ে এসেছিলেন। তখনো তার দেহ মৃতদের কাপড়ে মোড়ানো ছিল। তার মুখ তখনো কাপড় দিয়ে জড়ানো ছিল।
দেশের প্রতি আমাদের সবসময় ভালোবাসা দেখানো উচিত। সবসময় দেশের আইন-কানুন এবং রীতি-নীতি পালন করা উচিত। যেকোনো প্রয়োজনে নিজের জীবন দিয়েও প্রস্তুত থাকতে হবে।
দেশের প্রয়োজনে আমাদের সার্বিকভাবে এগিয়ে আসা উচিত। এমনকি নিজের জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করতে হবে। যেকোনো প্রয়োজনে দেশকে রক্ষা করতে হবে।
কর দেওয়ার ব্যাপারে যীশু পরামর্শ দিয়েছেন, যেন আমরা নিয়মিত আমাদের কর দিতে অন্যদের ধর্মবোধে আঘাত না দেই। যা রাজার প্রাপ্য তা রাজাকে দিতে হবে এবং ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দিতে হবে।
আনানিয়াস জমি বিক্রির কিছু টাকা নিজের কাছে রেখেছিল। সে সব টাকা দিয়েছে এমন কথা বলে প্রতারণা করতে চেয়েছিল। সে মিথ্যা কথা বলেছে। তার পরিবারের জন্য কিছু টাকা সে লুকিয়ে রেখেছিল।
সঞ্চয় ঐ দুজন ছেলেকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর বলেছেন আমরা যেন অন্যদের ভালোবাসি। কারণ তিনি আমাদের আগে ভালোবাসছেন। সে তাদের বুঝিয়েছে যে, মারামারি করা অন্যায় এভাবে সে তাদের মারামারি বন্ধ করে দেয়।
ন্যায় মানে হলো সবার সাথে সমানভাবে আচরণ করা এবং ঠিক কাজ করা। এটি সততা, সৎ বুদ্ধি ও অন্যের অধিকার রক্ষা করার সঙ্গে সম্পর্কিত। অন্যায় মানে কাউকে অন্যায়ভাবে দেখা বা অন্যের অধিকার খর্ব করা। অন্যায় করলে মানুষ কষ্ট পায় এবং ভুল কাজ হয়।
রাজার কর্মচারী তার সহকর্মীর প্রতি অন্যায় করেছিল। কারণ সে স্বার্থপর ও করুণাহীন ছিল। রাজা তাকে বড়ো ঋণ মাফ করেছিলেন। কিন্তু সে ছোটো ঋণ মাফ করতে চায়নি। তার হৃদয় 'কঠিন ছিল। তাই সে তার সহকর্মীর সাথে অন্যায় করেছিল।
শৌলের সঙ্গীরা যীশুর বাণী শুনতে পেয়েছিল। যীশু শৌলকে জিজ্ঞাসা করেছেন যে, কেন সে তাঁর ওপর অত্যাচার করছে। তারপর তিনি শৌলকে আদেশ দিলেন যেন সে শহরে যায় এবং তার কী করতে হবে সেখানে তা জানতে পারবে।
শৌল ঈশ্বরের অলৌকিক শক্তির কারণে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। দামাস্কাস যাওয়ার পথে আকাশ থেকে উজ্জ্বল আলো তাকে অন্ধ করেছিল। ঈশ্বর আনানিয়াসকে পাঠালেন, যিনি তার ওপর হাত রাখলেন এবং প্রার্থনা করলেন। এতে সে দৃষ্টি ফিরে পেল এবং পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হলেন।
তিন যুবক রাজার নির্দেশ অমান্য করল কারণ তারা ঈশ্বরকে - বিশ্বাস করত। তারা ঈশ্বর বাদে অন্য কাউকে বিশ্বাস করত না। তাদের ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা ছিল। তাই তারা রাজার নির্দেশ অমান্য করেছিল।
আগুনের দিকে তাকিয়ে রাজা বলেছিলেন যে, তিনি আগুনের ভিতরে চারজনকে দেখতে পাচ্ছেন। চতুর্থজনকে ঈশ্বরের পুত্রের মতো মনে হচ্ছে।
দুজন স্ত্রীলোক একটি সন্তানের জন্য ঝগড়া করছিল। তখন রাজা একজন সৈন্যকে তলোয়ার দিয়ে জীবিত সন্তানকে দুটুকরো করার নির্দেশ দেন। তখন আপন মা অনুরোধ করেন যে, সন্তানকে অন্য স্ত্রীলোককে দিয়ে দিতে। তখন রাজা বুঝতে পারেন সেই স্ত্রীলোকটিই হলো শিশুটির আসল মা।
ন্যায়ের পক্ষ সমর্থন করে আমি সবার সাথে সমানভাবে আচরণ করতে পারি। কেউ অন্যায়ের শিকার হলে আমি তার পাশে দাঁড়াতে পারি। আমি সত্য কথা বলব এবং কাউকে কষ্ট দেব না। ন্যায়ের পথে চলে আমি মানুষের বিশ্বাস অর্জন করব।
Related Question
View Allযীশুর দয়া হলো লোকের সমাগম দেখে।
শিষ্যরা দেখলেন সূর্য ডুবে যাচ্ছে
আমরা এসব লোকের জন্য কোথায় খাবার কিনতে পারি।
এখানে কত লোক আছে।
রান্ধবীকে প্রয়োজনে কলম দিয়ে সাহায্য করতে পারি।
শেয়ালের থাকবারগর্ত আছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!