সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 7 months ago
উত্তরঃ

ডিজাইনসমৃদ্ধ বস্ত্রের নকশাকে বলে সজ্জামূলক নকশা। অন্যভাবে বলা যায়, যে বস্ত্রের মূল কাঠামো দেওয়ার জন্য যে নকশা করা হয় তাকে গঠনমূলক নকশা বলে এবং বস্ত্রকে আকর্ষণীয় করার জন্য যে নকশা করা হয়, তাকে সজ্জামূলক নকশা বলে। বস্ত্রের বৈচিত্র্য আনয়ন কিংবা আকর্ষণ বৃদ্ধি করার জন্যই সজ্জামূলক নকশা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের পর বিভিন্ন প্রক্রিয়ায় বস্ত্র অলংকৃত করে বস্ত্রকে সজ্জামূলক বস্ত্রে পরিণত করা যায়। যেমন- এক রঙের কাপড়ের উপর পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় বস্তুকে সজ্জামূলক করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে গঠনমূলক নকশা তৈরি হয়। অন্যদিকে সজ্জামূলক নকশাটিতে আকর্ষণীয় ও কারুকার্যময় করা হয়। ফলে সজ্জামূলক নকশাতে বিভিন্ন ফুল, ফল, পাখি, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদির ব্যবহার হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ডাইং বলতে রং প্রয়োগ করাকে বোঝায়। এই রং তন্তু, সুতা, বস্ত্র বা পোশাকে প্রয়োগ করে বাইরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। ডাইং-এর মাধ্যমে বস্ত্রের উভয় পিঠেই রং লাগে। ডাইং-এর অন্যতম একটি মাধ্যম হলো টাই-ডাই পদ্ধতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

সরাসরি বস্ত্র রং না করে কাপড় বেঁধে রং করা হয় যে পদ্ধতিতে তাকে টাই-ডাই পদ্ধতি বলে। টাই-ডাই পদ্ধতি বিভিন্ন কেশল অবলম্বন করে কাপড়কে বেঁধে, তরল রঙে কাপড় ডুবিয়েও বস্ত্রের উভয় দিকে নকশা ফুটিয়ে তোলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

প্রিন্টিং মানেই হচ্ছে বস্ত্রে রং ও নকশার একত্রে প্রয়োগ। প্রিন্টিং বা ছাপার মাধ্যমে রঙের সাহায্যে নকশা সৃষ্টি করে বস্ত্র বা পোশাককে আকর্ষণীয় করে তোলা যায়। ঘরে বসেই এ কাজ করা যায়। প্রিন্টিং-এর কাজ তন্তু বা সুতায় করা যায় না। বস্ত্র পোশাকের নির্ধারিত নকশায় বিভিন্ন রঙের ছাপ দেওয়া হয়। ছাপার কাজে বস্ত্রের এক পিঠে রং করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

কাঠ, রাবার, স্পঞ্জ, সাবান, লিনোলিয়াম ইত্যাদি দিয়ে ব্লক তৈরি হয়। বাজারে ব্লক কিনতে পাওয়া যায় এবং কেনা ব্লক অনেকদিন সংরক্ষণও করা যায়। তবে ঘরে আলুর উপর সুন্দর ডিজাইন করেও ব্লক তৈরি করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

কাঠের টেবিলের উপর পুরোনো চাদর ও খবরের কাগজ বিছিয়ে তার উপর কাপড়টি বিছিয়ে নিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের প্রস্তুত রং কিনতে পাওয়া যায়। ব্লকে ভালোভাবে ঐ রং লাগিয়ে কাপড়ের উপর চাপ দিলেই প্রিন্টিং হয়ে যায়। ছাপা হয়ে গেলে ছায়াযুক্ত স্থানে বা বাতাসে শুকাতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

পেইন্টিং পদ্ধতিতে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হলো-বিভিন্ন সাইজের তুলি, রং, মিডিয়াম, টেবিল, মোটা কম্বল, কাপড়, ইস্ত্রি ইত্যাদি। পেইন্টিং পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে বস্ত্র অলংকরণ করতে পারা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

সুচ সুতার সাহায্যে বিভিন্ন রকম ফোঁড় ব্যবহার করে বস্ত্রের ওপর যে নকশা ফুটিয়ে তোলা হয় তাকেই বলা হয় সুচিনকশা বা এমব্রয়ডারি। বস্ত্রে এমব্রয়ডারির প্রচলন অনেক আগে থেকেই হয়ে আসছে। বর্তমান সময়ে বিভিন্ন রঙের সুতা, চুমকি, আয়না ও পুঁতি দিয়ে এমব্রয়ডারি করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

এ কাজে কাপড় ধোয়ার প্রয়োজন নেই। তবে কাজ করার সময় পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে কাপড়ের ওপর হালকা করে ডিজাইন একে নিতে হবে। এরপর ফ্রেমে কাপড় আটকিয়ে সুচ সুতার সাহায্যে বিভিন্ন রকম ফোঁড় ব্যবহার করে কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে ফোঁড়গুলো অতিরিক্ত ঢিলা বা টাইট হওয়া যাবে না। সবশেষে উল্টো দিকে ইস্ত্রি করে নিলে সেলাই সুন্দর ও মসৃণভাবে কাপড়ের উপর বসে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

চটজাতীয়, কাপড়ের উপর ক্রস ফোঁড় প্রয়োগ করে সুন্দর ডিজাইন সৃষ্টি করা যায়। এই সেলাইয়ের জন্য একসারি ফেঁড়ে তেরছা অথচ সমান্তরালভাবে যেতে হবে। তারপর আগের ফোঁড়কে ভিত্তি করে অপরপাশ থেকে তেরছা অথচ সমান্তরালভাবে ফোঁড় দিতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ব্লাংকেট ফোঁড় তৈরি করার সময় সেলাই বাম দিকে থেকে ডান দিকে সরে যায়। নকশা বরাবর উপর হতে সুচ ফুটিয়ে মাথা নিচের দিকে বের করে সুতা সুচের উপর রেখে সুচ টেনে বের করতে হয়। কম্বলের খোলা ধার, রুমালের কিনারা, বোতাম ঘর, হাতার কিনারা ইত্যাদিতে এই ফোঁড় প্রয়োগ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

হেরিং বোন ফোঁড় হেরিং মাছের কাটার মতো। তাই এই ফোঁড়ের নাম হেরিং বোন ফোঁড়। এটা অনেক ক্রস ফোঁড়ের মতো। সমান্তরালভাবে ক্রস ফোঁড় দিতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

পাখির পালকের মতো দেখতে হওয়ায় এ ফোঁড়কে পালক ফোঁড় বলা হয়। ডানদিকে বাঁকাভাবে ব্লাংকেট ফোঁড় দিয়ে পালক ফোঁড় সেলাই করা যায়। এছাড়াও একই দিকে ৩/৪টি বোতামঘর ফোঁড় দিয়েও পালক ফোঁড় সেলাই করা যায়। ছোটদের জামার কলার, হাতার কিনারা, ট্রে ক্লথ, চাদরের কিনারা প্রভৃতি স্থানে এই ফোঁড় দেওয়া হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ফুল, লতা পাতা ইত্যাদির ভিতরের অংশ ভরাট করতে এ সেলাই প্রয়োজন। সাধারণত নকশা ভরাট করার কাজে এ সেলাই ব্যবহার করা হয়। এ সেলাই সোজা ও উল্টোদিক দিয়ে একই রকম। প্রথমে নকশার বাইরের স্থানটিতে রান ফোঁড় দিয়ে নিয়ে মাঝের অংশে ঘন ঘন লম্বা ফোঁড় দিয়ে সেলাই করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ফ্রেঞ্চ নটের জন্য প্রথমে কাপড়ের সোজা দিকে সুচের কিছু অংশ তুলে অগ্রভাগে সুতার কয়েকটি পাক দিতে হবে। তারপর বাম হাতের বুড়ো আঙুল দিয়ে পেঁচানো অংশ চাপ দিয়ে ধরে সুচ উপরে টেনে বের করে প্রথমে যেখানে সুচটি উঠানো হয়েছিল ঠিক সেই জায়গায় আবার বসিয়ে দিতে হবে। এভাবে দুই-তিনবার করলেই ছোট ফুলের মতো দেখাবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
103

Related Question

View All
উত্তরঃ

সুচ ও সুতার সাহায্যে বিভিন্ন রকম ফোঁড় ব্যবহার করে বস্ত্রের ওপর নকশা ফুটিয়ে তোলার পদ্ধতি হলো এমব্রয়ডারি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
178
উত্তরঃ

তন্তু থেকে সুতা ও বস্ত্র উৎপাদনের পর তা সরাসরি বিক্রির উদ্দেশে দোকানে দেওয়া যায় না। এজন্য বস্তুকে আকর্ষণীয় করতে হয়। এ ক্ষেত্রে একটি সাধারণ বস্ত্রকে গঠনমূলক ও সজ্জামূলক নকশা দ্বারা অসাধারণ করে তোলা যায়। যেমন- ডাইং, প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
126
উত্তরঃ

১নং চিত্রের বস্ত্রটি গঠনমূলক নকশা অনুসরণ করে অলংকৃত করা হয়েছে।

গঠনমূলক নকশা হলো পোশাকের ছাঁটকাটের মাধ্যমে বিভিন্ন আকৃতির নকশা সৃষ্টি করা। অর্থাৎ বস্ত্রের মূল কাঠামো দেয়ার জন্য যে নকশা করা হয় সেটাই গঠনমূলক নকশা। যেমন- মিনিফ্রক। গঠনমূলক নকশায় এক সেট সুতা তাঁতে লম্বালম্বিভাবে সাজানো থাকে, আর এক সেট সুতা লম্বালম্বি সুতার ভেতর দিয়ে আড়াআড়িভাবে চালনা করে বস্ত্র উৎপাদন করা হয়। এ নকশা ব্যবহার করে ব্যক্তির অবয়বের অনেক ত্রুটি ঢাকা যায়।

গঠনমূলক নকশার মধ্যে রয়েছে এক রঙের সুতির লংক্লথ, ভয়েল, জিন্স ইত্যাদি। তবে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের পরও বিভিন্ন প্রক্রিয়ায় অলংকৃত করে বস্তুকে সজ্জামূলক বস্ত্রে পরিণত করা যায়। যেমন- এক রঙের কাপড়ের উপর প্রিন্টিং পেইন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি। বেশিরভাগ সময়ই গঠনমূলক বস্ত্রই হয় সজ্জামূলক বস্ত্রের প্রথম পর্যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
102
উত্তরঃ

কাপড়ের বৈচিত্র্য আনয়নে ২নং চিত্রের ভূমিকাই বেশি। বক্তব্যটির সাথে আমি একমত।

যে কোনো বস্ত্র তৈরির পর তা অলংকরণের প্রয়োজন দেখা দেয়। বস্তুকে আকর্ষণীয় করার জন্য যে নকশা করা হয় সেটিই সজ্জামূলক নকশা। বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রঙের ও বিভিন্ন ডিজাইনের সুতা ব্যবহার করে সজ্জামূলক নকশার বস্ত্র উৎপাদন করা হয়।

আবার বিভিন্ন প্রক্রিয়ায় বস্তুকে অলংকৃত করে সজ্জামূলক নকশায় পরিণত করা যায়। গঠনমূলক নকশায় শুধু বস্ত্রের মূল কাঠামো থাকে। এতে তেমন বৈচিত্র্য ও সৌন্দর্য থাকে না। কিন্তু গঠনমূলক নকশার ওপর প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় সজ্জামূলক নকশা ফুটিয়ে তোলা হলে বস্ত্র আকর্ষণীয় হয়ে ওঠে।

২নং চিত্রে গঠনমূলক বস্ত্রের ওপর সজ্জামূলক নকশা করে বস্ত্রে নতুনত্ব ও বৈচিত্র্য আনা হয়েছে। একটি সাধারণ পোশাক অসাধারণ হয়ে ওঠে যখন তাতে অলংকরণ করা হয়। তাই বলা যায়, কাপড়ের বৈচিত্র্য আনয়নে ২নং চিত্রের সজ্জামূলক নকশা সমৃদ্ধ পোশাকের ভূমিকাই বেশি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
102
উত্তরঃ

নকশা দুই প্রকার। যেমন- গঠনমূলক ও সজ্জামূলক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
292
উত্তরঃ

আমরা যে পোশাক ব্যবহার করি তার মধ্যে কিছু আছে সাধারণ বস্ত্র দিয়ে তৈরি, আবার কিছু বস্ত্র আছে ডিজাইন সমৃদ্ধ। পোশাকে বিভিন্ন ধরনের নকশা প্রয়োগ করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। পোশাকের ডিজাইন একজন ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে। কাজেই পোশাকে ডিজাইনের প্রয়োজনীয়তা অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
134
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews