সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 6 months ago
উত্তরঃ

রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।

চিত্রে, AB একটি রেখা।

রশ্মি: যেকোনো একটি নির্দিষ্ট স্থান থেকে যেকোনো এক দিকে বিন্দুর চলার পথকে রশ্মি বলে। অর্থাৎ রেখার উপর যেকোনো একটি বিন্দু থেকে যেকোনো একদিকের অসীম পর্যন্ত বিন্দুর সেটকে রশ্মি বলে।

চিত্রের ০ বিন্দু থেকে AB সরলরেখায় OA ও OB দুইটি রশ্মি।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

রেখাংশ : রেখার একটি অংশকে রেখাংশ বলে। অর্থাৎ রেখার উপর অবস্থিত দুইটি বিন্দুর অন্তবর্তী সকল বিন্দুর সেটকে ঐ বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বা সংক্ষেপে রেখাংশ বলে।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:

                                            রেখা                                               রেখাংশ
১. নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। ১. নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।
২. কোনো প্রান্ত বিন্দু নেই। দুইটি প্রান্ত বিন্দু বিদ্যমান।
Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং এদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে।

চিত্রে, OP ও OQ রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু ০ তে ∠POQ উৎপন্ন করেছে। ০ বিন্দুটি ∠POQ এর শীর্ষবিন্দু। OP এর যে পার্শ্বে Q আছে সেই পার্শ্বে এবং OQ এর যে পার্শ্বে ? আছে সেই পার্শ্বে অবস্থিত সকল বিন্দুর সেটকে ∠POQ এর অভ্যন্তর বলা হয়। কোণটির অভ্যন্তরে অথবা কোনো বাহুতে অবস্থিত নয় এমন সকল বিন্দুর সেটকে এর বহির্ভাগ বলা হয়।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে। পাশের চিত্রে, AB রশ্মির প্রান্তবিন্দু A থেকে AB এর বিপরীত দিকে AC রশ্মি আঁকী হয়েছে। AC ও AB রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু A তে BA উৎপন্ন করেছে। ∠BAC কে সরল কোণ বলেন সরল কোণের পরিমাপ দুই - সমকোণ বা 180°

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ঐ কোণের বিপ্রতীপ কোণ।  চিত্রে OA ও OB পরস্পর বিপরীত রশ্মি। আবার OC ও OD. পরস্পরের বিপরীত রশ্মি। ∠BOD ও ∠AOC পরস্পর বিপ্রতীপ কোণ। আবার ∠BOC ও ∠DOA একটি অপরটির বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। চিত্রে চিহ্নিত ∠AOC প্রবৃদ্ধ কোণ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির
বিপরীত পাশে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।

∠ BAC এবং ∠CAD পরস্পর সন্নিহিত কোণ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। চিত্রে ∠AOB এক সমকোণ, ∠AOC সূক্ষ্মকোণ এবং ∠AOD স্থূলকোণ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

পূরক কোণ: দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমোকণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। ∠AOC এবং ∠COB পরস্পর পূরক কোণ।

সম্পূরক কোণ:  দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। ∠AOC এবং ∠COB পরস্পর সম্পূরক কোণ।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

চিত্রে, AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা এবং EF সরলরেখা এদেরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। EF সরলরেখা AB ও CD সরলরেখাদ্বয়ের ছেদক। ছেদকটি AB ও CD সরলরেখা দুইটির সাথে ∠1, ∠2, ∠3, ∠4, ∠5, ∠6, ∠7, ∠8,  মোট আটটি কোণ তৈরি করেছে।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

দুইটি সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য নিম্নরুপ:
১. সরলরেখা দুইটি কখনও পরস্পরকে ছেদ করে না।
২. একটি সরলরেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে সমান ক্ষুদ্রতম দূরত্বে অবস্থান করে।
৩. সরলরেখা দুটিকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো সমান হয়।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

যেহেতু AB || CD এবং EF তাদের ছেদক

∴ ∠BPQ =অনুরূপ ∠DQE [ছেদকের একই পাশের একই দিকে অনুরূপকোণগুলো সমান।]

∴ ∠DQF = 130°

আবার CD রেখার Q বিন্দুতে ∠CQF ও ∠DQF রৈখিক যুগল কোন।

 CQF+ DQF= 180°   

বা, ∠CQF +130° = 180°

বা, ∠CQF = 180°-130°-50°

নির্ণেয় ∠CQF এর মান 50°.

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
উত্তরঃ

চিত্রে, PQ || RS, AB তাদের ছেদক এবং ∠BDS = 120° হলে, ZACQ এর পূরক কোণ নির্ণয় কর।

সমাধান: যেহেতু PQ || RS এবং AB তাদের ছেদক।

∴ ∠BDS = একান্তর ∠ACP

∴ ∠ACP = 120°   

PQ রেখার C বিন্দুতে ∠ACP ও ∠ACQ রৈখিক যুগল কোণ।

∴ ∠ACP+  ∠ACQ = 180°

বা, 120° + ∠ACQ = 180°

বা, ∠ACQ = 180°- 120°

∴ ∠ACQ = 60°

∴ ∠ACQ এর পূরক =90° - 60° =30°

নির্ণেয় পূরক কোণ 30°.

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
54

Related Question

View All
উত্তরঃ

রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।

চিত্রে, AB একটি রেখা।

রশ্মি: যেকোনো একটি নির্দিষ্ট স্থান থেকে যেকোনো এক দিকে বিন্দুর চলার পথকে রশ্মি বলে। অর্থাৎ রেখার উপর যেকোনো একটি বিন্দু থেকে যেকোনো একদিকের অসীম পর্যন্ত বিন্দুর সেটকে রশ্মি বলে।

চিত্রের ০ বিন্দু থেকে AB সরলরেখায় OA ও OB দুইটি রশ্মি।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
66
উত্তরঃ

রেখাংশ : রেখার একটি অংশকে রেখাংশ বলে। অর্থাৎ রেখার উপর অবস্থিত দুইটি বিন্দুর অন্তবর্তী সকল বিন্দুর সেটকে ঐ বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বা সংক্ষেপে রেখাংশ বলে।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
114
উত্তরঃ

রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:

                                            রেখা                                               রেখাংশ
১. নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। ১. নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।
২. কোনো প্রান্ত বিন্দু নেই। দুইটি প্রান্ত বিন্দু বিদ্যমান।
Rakibul Islam
Rakibul Islam
6 months ago
73
উত্তরঃ

একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং এদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে।

চিত্রে, OP ও OQ রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু ০ তে ∠POQ উৎপন্ন করেছে। ০ বিন্দুটি ∠POQ এর শীর্ষবিন্দু। OP এর যে পার্শ্বে Q আছে সেই পার্শ্বে এবং OQ এর যে পার্শ্বে ? আছে সেই পার্শ্বে অবস্থিত সকল বিন্দুর সেটকে ∠POQ এর অভ্যন্তর বলা হয়। কোণটির অভ্যন্তরে অথবা কোনো বাহুতে অবস্থিত নয় এমন সকল বিন্দুর সেটকে এর বহির্ভাগ বলা হয়।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
110
উত্তরঃ

দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে। পাশের চিত্রে, AB রশ্মির প্রান্তবিন্দু A থেকে AB এর বিপরীত দিকে AC রশ্মি আঁকী হয়েছে। AC ও AB রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু A তে BA উৎপন্ন করেছে। ∠BAC কে সরল কোণ বলেন সরল কোণের পরিমাপ দুই - সমকোণ বা 180°

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
67
উত্তরঃ

কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ঐ কোণের বিপ্রতীপ কোণ।  চিত্রে OA ও OB পরস্পর বিপরীত রশ্মি। আবার OC ও OD. পরস্পরের বিপরীত রশ্মি। ∠BOD ও ∠AOC পরস্পর বিপ্রতীপ কোণ। আবার ∠BOC ও ∠DOA একটি অপরটির বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়।

Rakibul Islam
Rakibul Islam
6 months ago
53
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews