সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 7 months ago
উত্তরঃ

দুইটি ভিন্ন রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ঐ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে বলে ধরা হয়। আবার দুইটি অসমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে অর্থাৎ ছেদ বিন্দুর অন্তঃস্থ ও বহিঃস্থ উভয়দিকে কোণ উৎপন্ন হয়। একে জ্যামিতিক কোণ বলে। জ্যামিতিক কোণ 0° হতে 360° এর মধ্যে সীমাবদ্ধ থাকে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ত্রিকোণমিতিতে একটি রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে যেকোনো মানের কোণ উৎপন্ন করে। একটি রশ্মি তার আদি অবস্থান থেকে ঘুরে নির্দিষ্ট অবস্থানে পৌছাতে যে পরিমাণ আবর্তিত হয়, তা ঐ রশ্মি দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ নির্দেশ করে। এগুলো হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ যেকোনো পরিমাপের হতে পারে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

XY সমতলে XOX' ও YOY' সরলরেখাদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করায় যে চারটি সমকোণ উৎপন্ন করে তাদের প্রত্যেকটির অভ্যন্তরকে একটি চতুর্ভাগ বলে। OX রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকলে প্রথম সমকোণের অভ্যন্তরকে প্রথম চতুর্ভাগ এবং এবইভাবে ঘুরতে থাকলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমকোণের অভ্যন্তরসমূহকে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ বলে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

একটি স্থির রশ্মির সাপেক্ষে কোনো ঘূর্ণায়মান রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরালে উৎপন্ন কোণকে ধনাত্মক কোণ বলা হয় এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরালে উৎপন্ন কোণকে ঋণাত্মক কোণ বলে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

- 315°=-270°-45°=-3×90°-45°

- 315°কোণটি একটি ঋণাত্মক কোণ এবং কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ও সমকোণ, ঘুরার পর একই দিকে আরও 45° ঘুরতে হয়েছে। সুতরাং,- 315° কোণটির অবস্থান প্রথম চতুর্ভাগে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

-1465°=-1440°-25°=-16×90°-25°

-1465° একটি ঋণাত্মক কোণ। - 1465° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে চারবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো 25° ঘুরে; চতুর্থ চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং – 1465° কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

- 840°-9×90°-30°

- 840° একটি ঋণাত্মক কোণ এবং-840° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক -সমকোণ বা 90° এবং 30° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে।

সুতরাং,- 840° কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

-330°=-270°-60°=-3×90°-60°

-330° কোণটি একটি ঋণাত্মক কোণ এবং কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে 3 সমকোণ ঘুরার পর একই দিকে আরও 60° ঘুরতে হয়েছে। সুতরাং - 330° কোণটির অবস্থান প্রথম চতুর্ভাগে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

650° = 630° +20°= 90° × 7 +20°, 650° কোণটি একটি ধনাত্মক কোণ এবং 7 সমকোণ অপেক্ষা বৃহত্তর কিন্তু ৪ সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। 650° কোণটি উৎপন্ন করতে ঘড়ির কাঁটার বিপরীতে কোনো রশ্মিকে 7 সমকোণের চেয়ে 20° বেশি বা একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো 3 সমকোণ ঘুরার পর আরও 20° ঘুরে চতুর্থ চতুর্ভাগে আসতে হয়েছে।

সুতরাং, 650° কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

915° = 900° +15° 90° × 10+15°

915° কোণটি ধনাত্মক কোণ এবং 10 সমকোণ অপেক্ষা বৃহত্তম কিন্তু 11 সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। তাই 915° কোণ উৎপন্ন করতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো রশ্মিকে 10 সমকোণের চেয়ে 15° বেশি বা সম্পূর্ণ দুই বার ঘুরে একই দিকে আরো 2 সমকোণের চেয়ে 15° বেশি ঘুরে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে।

সুতরাং 915° তৃতীয় চতুর্ভাগে দেখানো হলো।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

কোনো কোণের পরিমাণ নির্ণয়ে সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার হয়। যথা: (ক) ষাটমূলক পদ্ধতি এবং (খ) বৃত্তীয় পদ্ধতি।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ষাটমূলক পদ্ধতিতে 'সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। এই পদ্ধতিতে এক সমকোণকে সমান 90 ভাগে বিভক্ত করে প্রতি ভাগকে এক ডিগ্রি ধরা হয়। এক ডিগ্রিকে সমান 60 ভাগ করে প্রতি ভাগকে এক মিনিট এবং প্রতি মিনিটকে সমান 60 ভাগ করে প্রতি ভাগকে এক সেকেন্ড ধরা হয়।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

রেডিয়ান: কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

চিত্রে PQR বৃত্তের কেন্দ্র O, বৃত্তের ব্যাসার্ধ OP=r এবং ব্যাসার্ধের সমান চাপ PQI PQ চাপ কেন্দ্র O তে ∠POQ উৎপন্ন করেছে।

উক্ত কোণের পরিমাণই এক রেডিয়ান। অর্থাৎ, ∠POQ এক রেডিয়ান।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

আমরা জানি, যেকোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সব সময় সমান ও একই ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটিকে গ্রিক বর্ণ π দ্বারা প্রকাশ করা হয়।

সুতরাং,  পরিধি/ব্যাস = π

বা, পরিধি=π× ব্যাস = π×2r [ব্যাস = 2r]

=2πr

r ব্যাসার্ধবিশিষ্ট যেকোনো বৃত্তের পরিধি 2πr (দেখানো হলো)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

মনে করি, ABC বৃত্তের কেন্দ্র ০ এবং ব্যাসার্ধ OB। P বৃত্তের উপর অন্য একটি বিন্দু। ফলে BP বৃত্তের একটি চাপ এবং ∠POB বৃত্তের 'একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে, কেন্দ্রস্থ ∠POB, চাপ BP এর সমানুপাতিক হবে। অর্থাৎ, কেন্দ্রস্থ ∠POB ∝ চাপ BP.

সুতরাং, বৃত্তের কোনো চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ঐ বৃত্তচাপের সমানুপাতিক।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে ∠AOB একটি রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে, ∠AOB একটি ধ্রুব কোণ।

অঙ্কন: OA রেখাংশের (ব্যাসার্ধের) উপর OP লম্ব আঁকি।

প্রমাণ: OP লম্ব বৃত্তের পরিধিকে P বিন্দুতে ছেদ করে। তাহলে চাপ AP = পরিধির এক-চতুর্থাংশ=142πr=πr2 এবং চাপ AB = ব্যাসার্ধ [∠AOB = 1 রেডিয়ান]\

আমরা জানি, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ঐ বৃত্তচাপের সমাণুপাতিক।

=rπr2×এক সমকোণ [OA ব্যাসার্ধ এবং OP এর উপর লম্ব]

=2πসমকোণ

যেহেতু সমকোণ ও π ধ্রুবক, সেহেতু AOB একটি ধ্রুব কোণ। (প্রমাণিত)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

আমরা জানি, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। যেখানে

1 রেডিয়ান=2πসমকোণ

অর্থাৎ, 1°=2πসমকোণ [1 রেডিয়ান = 1°]

1 সমকোণ =π2°

90°=π2°

1°=π180°

1°=180π°

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

20°12' 36''=20°123660'=20°1235'

=20°635'=20°635×60°=2021100°

=2021100×π180 রেডিয়ান

=2021×3.1416100×180রেডিয়ান

=0.3527 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

15'7'' =15760'=90760'=90760×60°

=9073600×π180রেডিয়ান

= 0.004397 রেডিয়ান (প্রায়)

15'7''=0.004397রেডিয়ান (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

20°24′35″ =20°243560'

=20°24712'

=20°29512'

=20°29512×60°

=2059144°

=2939144°

=2939144×π180রেডিয়ান

= 0. 3562 রেডিয়ান (প্রায়)

20°24′35"=0.3562 রেডিয়ান (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

40° 21'20"= =40+2160+2060×60°=40.36° (প্রায়)

আমরা জানি, 1°=π180 রেডিয়ান

40.36°=π180×40.36 রেডিয়ান

= 0.7044 রেডিয়ান (প্রায়)

40°2120 =0.7044 রেডিয়ান (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

1.532 রেডিয়ান=1.532×180πডিগ্রি

= 87.7769 ডিগ্রি

= 87°(.7769×60)'=87° (46.614)'

= 87°46 (.614 x 60)"=87°4636.8"

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

5π13রেডিয়ান=5π13×180π ডিগ্রি

=90013ডিগ্রি

=69.23076923

=69°13'50.77'' [ক্যালকুলেটর ব্যবহার করে।]

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

33°12'36''=33°123660'=33°1235'=33°12635'

=33635×60°=3321100°=3321100°

=3321100×π180রেডিয়ান

=3321×3.1416100×180রেডিয়ান

= 0.5796 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

35°29′37''

=35°293760'

=35°177760'

=35177760×60°

=1277773600°

=1277773600×π180

=127777×3.14163600×180রেডিয়ান

= 0.6195 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

40°55′54''=40°555460'

=40°55910'

=40°55910×60'

=24559600°

=24559600×π180

= 0.714 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

45°30'=453060°=4512°=912°

=912×π180 রেডিয়ান

= 0.7941 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

2π9রেডিয়ান=2π9×180πডিগ্রি

= 40 ডিগ্রি

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

18°33′45''=18°334560'

=18°3334'=18°1354'=181354×60°=18916°=29716°=29716×π180

= 0.324 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

30°15'36''=30°153660'

=30° 1535'

=30° 785'

= 30785×60°

= 151350×π180 রেডিয়ান

= 0.52813 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

0.5273 রেডিয়ান

=0.5273 ×180π°

= 30.21°

=30(.21×60)'=30°(12.6)'=30°12'.6×60''=30°12'36''

0.5273 রেডিয়ান = 30°12'36''

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

36'9''=36960'=216960'=216960×60°

=21693600×π180°=241400×π180°

= 0.0105156° (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

32'4''=32460'

=192460'

=192460×60'

=19243600×π180C

=0.009328C (প্রায়).

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

45°15'30''=45°153060'=45°1512'

=45°312'=45312×60°

=4531120°

=5431120°

=5431120×π180 রেডিয়ান

= 0.7899 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

70°30′ =

=70°3060°=70+12°=1412°=1412×π180

=1.23 রেডিয়ান (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

64°53′52″=64°535260'=64°53+1315'

=64°80815'=64°80815×160°

=14602225°=14602225×π180 রেডিয়ান

= 1.133 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ধরি, কোণ তিনটি যথাক্রমে 3xc,5xc,7xc

ত্রিভুজের তিন কোণের সমষ্টি =πc

শর্তমতে, 2xc+5cc+7xc=πc

বা, 15xc=πc

x=π15

বৃহত্তম কোণ= 7xc=7×π15রেডিয়ান

=7π15 রেডিয়ান

বৃহত্তম কোণের বৃত্তীয় মান 7π15রেডিয়ান।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ধরি, কোণ তিনটি যথাক্রমে  2xc,5xc,8xc

শর্তমতে, 2xc+5xc+8xc=πc [ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ ]

বা, 15xc=πc

x=π15

বৃহত্তম কোণ = 8xc=8×π15 রেডিয়ান

=8π15রেডিয়ান

বৃহত্তম কোণের বৃত্তীয় মান 8π15 রেডিয়ান

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

এখানে, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 5 : 2 : 7

ধরি, ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 5xc,2xc,7xc ত্রিভুজের তিন কোণের সমষ্টি= πc

অর্থাৎ 5xc+2xc+7xc=πc

বা, 14xc=πc

x=π14

বৃহত্তম কোণের বৃত্তীয় মান =7xc=7×πc14=πc2

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ধরি, কোণ তিনটি যথাক্রমে, 5xc, 6xc,7xc

প্রশ্নমতে,  5xc+ 6xc+7xc=πc [ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ]

বা, 18xc=πc

বা, x=π18

ক্ষুদ্রতম কোণ =5xc=5×π18=5π18 রেডিয়ান

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

এখানে, ত্রিভুজের কোণ তিনটির অনুপাত= 2 : 4 : 6= 1 : 2 : 3

মনে করি, কোণ তিনটির বৃত্তীয় মান যথাক্রমে  xc,2xc,3xc

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের বৃত্তীয় মানের সমষ্টি  πc

প্রশ্নমতে, xc+2xc+3xc=πc

বা 6xc=πc

x=π6

বৃহত্তম কোণটি 3xc=3×π6রেডিয়ান =  π2রেডিয়ান

বৃহত্তম কোণের বৃত্তীয় মান π2রেডিয়ান।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দেওয়া আছে, বৃত্তের ব্যাস= 10 সে.মি

বৃত্তের ব্যাসার্ধ, r=102 সে.মি

= 5 সে.মি

বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ=32°

=32×π180 রেডিয়ান

=8π45রেডিয়ান

ধরি, বৃত্তের চাপের দৈর্ঘ্য = s

আমরা জানি,  s=rθ=5×8π45

=8π9

=2.79 সে.মি. (প্রায়)

নির্ণেয় বৃত্তের চাপের দৈর্ঘ্য 2.79 সে.মি. (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

মনে করি, AB পাহাড়টির পাদবিন্দু A থেকে 10.5.কি.মি. দূরে O বিন্দুতে পাহাড়টি 20° কোণ উৎপন্ন করে।

তাহলে, ব্যাসার্ধ, r = OA = 10 কি.মি.

কেন্দ্রস্থ কোণ, θ=AOB=20°

=20×π180 রেডিয়ান

=π9 রেডিয়ান

পাহাড়টির উচ্চতা= চাপ AB

=s কি.মি

আমরা জানি, s =rθ

=10.5×π9

=10.5×3.14169=3.67

পাহাড়টির উচ্চতা 3.67 কি.মি. (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দেওয়া আছে,

বৃত্তের ব্যাসার্ধ, r = 10 সে.মি.

এবং θ = 30°

=30×π180 রেডিয়ান

=π6 রেডিয়ান

বৃত্তচাপের দৈর্ঘ্য, AB =S=rθ

=10×π6=5.236 সে.মি

নির্ণেয় চাপের দৈর্ঘ্য 5.236 সে.মি. (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ব্যাসার্ধ= r=6440

পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ  θ=2°=2×πc180=π90

s = চাপের দৈর্ঘ্য = ঢাকা ও জামালপুরের দূরত্ব

=rθ=6440×π90 কি.মি

=644π9

= 224.8 কি.মি. (প্রায়)

নির্ণেয় দূরত্ব 224.8 কি.মি. (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

ধরি, চাকার ব্যাসার্ধ =r মিটার

চাকার পরিধি = 2 πr মিটার [যেখানে π= 3.1416]

আমরা জানি, চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

40 বার ঘুরায় চাকাটির মোট অতিক্রান্ত দূরত্ব

=40×2πr মিটার

=80πr মিটার

প্রশ্নমতে, 80πr=175

বা, r=17580π=17580×3.1416

= 0.696 মিটার (প্রায়)

চাকার ব্যাসার্ধ 0.696 মিটার (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ r=OA = 5 সে. মি.

বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 60°

=60×π180 রেডিয়ান

=π3 রেডিয়ান

মনে করি, চাপের দৈর্ঘ্য S = AB

আমরা জানি, S = rθ

বা, S=5×π3=5×3.14163

= 5.236 সে.মি

নির্ণেয় চাপের দৈর্ঘ্য 5.236 সে.মি.।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দেওয়া আছে, বৃত্তের ব্যাস = 10 সেমি

বৃত্তের ব্যাসার্ধ r = OA = 5 সেমি

বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ=60°

=60×π180 রেডিয়ান

=π3 রেডিয়ান

মনে করি, চাপের দৈর্ঘ্য S = AB

আমরা জানি, S=rθ

বা,  S=5×π3=5×3.14163=5.236 সেমি

নির্ণেয় চাপের দৈর্ঘ্য 5.236 সেমি।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

আমরা জানি, একঘর কেন্দ্রে 360°60=6°কোণ উৎপন্ন করে।

8:30 টায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান 10+212 ঘর বা  1212ঘর

এখন, 1 ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6°

1212বা 252ঘর কেন্দ্রে উৎপন্ন করে 252×6°=75°

সকাল ৪:30 টায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ 75°.

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

75°30'=753060°=7512°=1512°

=1512×π180রেডিয়ান

=151π360রেডিয়ান

= 1.3177 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

20°30'40''=20°304060'=20°3023'=20°923'

=20923×60°=202345°

=92345°=92345×π180রেডিয়ান

= 0.358 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

45°20' 10"= 45°20'1060'=45°20+16'

45°1216'=45°1216×160'

=45°121360°=16321360°

=16321360×π180 রেডিয়ান

= 0.79 রেডিয়ান (প্রায়)

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দেওয়া আছে, ∠A=75°50′25" = 75°502560'

=75° 50+2560'=75° 302560'

= 75+30253600°= 75×121144°

= 10921144°=10921144×π180 রেডিয়ান

= 1.32 রেডিয়ান (প্রায়)

নির্ণেয় ∠A এর বৃত্তীয় মান 1.32 রেডিয়ান (প্রায়)।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে দুইটি পার্থক্য হলো:

জ্যামিতিক কোণত্রিকোণমিতিক কোণ
১. দুইটি ভিন্ন রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ঐ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়।১. একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানে বিভিন্ন কোণ বিবেচনা করা হয়।
২. কোণের পরিমাপ দুই সরলকোণ অর্থাৎ চার সমকোণ পর্যন্ত সীমিত।২. কোণের পরিমাপ যেকোনো পরিমাপের হতে পারে।
SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

আমরা জানি, 1°=π180 রেডিয়ান

বা, D°= D×π180

প্রশ্নমতে, D×π180=R

D180=Rπ (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

ধরি, চাকার ব্যাসার্ধ,

r = 2 মিটার 3. সে.মি.

= (2 × 100) সে.মি. + 3 সে.মি.

= (200 + 3) সে.মি. 203 সে.মি.

চাকার পরিধি = 2πr সে.মি.

= 2 × 3.1416 × 203 সে.মি.

=1275.4896 সে.মি. = 12.754896 মিটার

= 12.7549 মিটার (প্রায়) [চার দশমিক স্থান পর্যন্ত]

চাকার পরিধি 42.7549 মিটার (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, চাকার ব্যাস 2r = 0.84 মিটার

চাকার পরিধি =2πr মিটার

আমরা জানি, চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

6 বার ঘুরায় ঢাকাটির মোট অতিক্রান্ত দূরত্ব

=6× 2π মিটার = 6×2r×π মিটার

= 6 × 0.84 × 3.1416 মিটার

= 15.8337 মিটার

অতএব, চাকাটি প্রতি সেকেন্ডে যায় 15.8337 মিটার

আবার, আমরা জানি, 1 ঘণ্টা = 3600 সেকেন্ড।

চাকাটি 1 ঘণ্টা বা 3600 সেকেন্ডে যায়

= 15.8337 × 3600 মিটার= 57001.32 মিটার

= 57.00132 কি.মি. = 57 কিলোমিটার (প্রায়)

গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার/ঘণ্টা (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, কোণ তিনটির বৃত্তীয় মান যথাক্রমে 2xc,5xc 3xc

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের বৃত্তীয় মানের সমষ্টি π .

প্রশ্নমতে,  2xc+5xc +3xc =π

বা, 10xc=π

বা, xc=π10

ক্ষুদ্রতম কোণ = 2xc=2×π10=π5 রেডিয়ান

বৃহত্তম কোণ 5xc=5×π10=π2 রেডিয়ান

ক্ষুদ্রতম কোণ =π5 রেডিয়ান এবং বৃহত্তম কোণ =π2 রেডিয়ান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, ক্ষুদ্রতম কোণটি x এবং বৃহত্তম কোণ= 2x.

যেহেতু কোণ তিনটি সমান্তর শ্রেণিভুক্ত।

তৃতীয় কোণ = 12 (x + 2x) =3x2

প্রশ্নমতে, x+3x2 + 2x = π

বা, 2x + 3x + 4x2= π

বা, 9x2=π

x = 2π9

ক্ষুদ্রতম কোণ  2π9 এবং বৃহত্তম কোণ = 2x = 2 × 2π9=4π9

এবং অপর কোণটি =32×2π9 = π3

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব AB কিলোমিটার। A ও B থেকে 6440 কিলোমিটার দূরে পৃথিবীর কেন্দ্রে O বিন্দুতে উৎপন্ন কোণ AOB = 5° ।

তাহলে, AO = r = ব্যাসার্ধ = 6440 কি.মি.

কেন্দ্রস্থ কোণ AOB = θ  

= 5° = 5×π180 = 0.0873 রেডিয়ান

ধরি, চাপ AB ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব = S কি.মি.

আমরা জানি, S'= r θ= (6440 × 0.0873) কি.মি. = 562 কি.মি. (প্রায়)

ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 562 কি.মি. (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব AB কিলোমিটার। A ও B থেকে 6440 কিলোমিটার দূরে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ AOB = 10°6'3" ।

তাহলে, AO = r = ব্যাসার্ধ = 6440 কি.মি.

কেন্দ্রস্থ কোণ θ = AOB

= 10°6'3"

=10° 6 360'

=10° 6 120'

=10° 6 12120'

=10 × 12120×60°

=10 × 1211200°

=121211200°

=121211200×π180 রেডিয়ান  1°=π180

=12121×3.14161200×180 রেডিয়ান

= 0.17629 রেডিয়ান

মনে করি, চাপ AB টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব = S কি.মি.।

আমরা জানি, S = θ r = 6440 × 0.17629 কি.মি.

= 1135.3076 কি.মি. (প্রায়)

টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব 1135.3076 কিলোমিটার (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, শাহেদ একটি সাইকেলে চড়ে ABC বৃত্তাকার পথে 1 .

সেকেন্ডে, AB = S বৃত্তচাপ অতিক্রম করে। বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্র O বিন্দুতে AOB = 30° কোণ উৎপন্ন করে।

এখানে, বৃত্তের ব্যাস, 2r = 201 মিটার

বা,  r=2012 মিটার

কেন্দ্রস্থ কোণ, θ=30°= 30πc180

= π6 রেডিয়ান

চাপ AB = অতিক্রান্ত দূরত্ব = S কি.মি.

আমরা জানি, S = r θ = 2012×π6 মিটার

=201 × 3.141612=52.622 মিটার

শাহেদ 11 সেকেন্ডে সাইকেল চালিয়ে যায় 52.622 মিটার।

শাহেদ 1 সেকেন্ডে সাইকেল চালিয়ে যায়  52.62211 মি. = 4.78মি. (প্রায়)

শাহেদের গতিবেগ 4.78 মি./সে. (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, পৃথিবীর Q কেন্দ্রে A ও B স্থান দুইটি 32" কোণ উৎপন্ন করেছে।

OB = 6440 কি. মি.

এবং AB = স্থান দুইটির দূরত্ব।

এখন, চাপ / ব্যাসার্ধ  = কোণের বৃত্তীয় পরিমাপ

বা, ABOB=32''

বা, AB6440=32''=32×π60×60×180

বা, AB=32 × 3.1416 × 644060 × 60 × 180 কি. মি. =647420.928648000 কি. মি.

= 0.9991063 কি. মি. [ হিসেবে ক্যালকুলেটর ব্যবহার করে]

= 1 কি. মি. (প্রায়)।

সুতরাং স্থান দুইটির দূরত্ব 1 কি. মি. (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

আমরা জানি, প্রতি সেকেন্ডে উৎপন্ন ঘর ঘড়ির কেন্দ্রে 36060° বা 6° কোণ উৎপন্ন করে।

9 : 30 টায় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটার মধ্যে ব্যবধান 15+212= 1712 ঘর

352 ঘর দ্বারা উৎপন্ন কোণ = 1712×6°

=352× 6°= (35 × 3)° = 105°

= 105 ×π180 রেডিয়ান

=105 × 3.1416180 রেডিয়ান

= 329.868180 = 1.833 রেডিয়ান (প্রায়)

নির্ণেয় উৎপন্ন কোণ 1.833 রেডিয়ান (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, একজন ব্যক্তি ABC বৃত্তের A বিন্দু থেকে 6 কি. মি. বেগে যাত্রা করে 36 সেকেন্ড পরে পরিধির উপর B বিন্দুতে পৌঁছে। AB চাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে।

তাহলে, ধরি বৃত্তের ব্যাসার্ধ, OA = r

কেন্দ্রস্থ কোণ θ = 60°

চাপ AB= s=63600×36 কি. মি.

=6 × 1000100 মিটার

= 60 মিটার

আমরা জানি, s = r θ

বা, r= sθ মিটার = 6060°= 6060π180মি.

=60×18060π মি.  =180π মি.  =1803.1416 মি.

= 57.2956 মি.

 বৃত্তের ব্যাস = 2r মিটার

= 2 × 57.2956 মিটার = 114.59 মিটার (প্রায়)

অতএব, বৃত্তের ব্যাস 114.59 মিটার (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

মনে করি, AB পাহাড়ের পাদবিন্দু A থেকে 750 কিলোমিটার দূরে O বিন্দুতে পাহাড়টি 8' কোণ উৎপন্ন করে।

তাহলে, AO = r = ব্যাসার্ধ = 750 কি. মি.।

কেন্দ্রস্থ কোণ AOB = 8x = 860°

= 215×π180 রেডিয়ান

=π1350 রেডিয়ান

চাপ AB পাহাড়ের উচ্চতা = s কি. মি.

আমরা জানি, s = r θ = 750 ×θ1350 কি. মি.

=750 × 3.14161350 কি. মি. (প্রায়)

= 1.745 কিলোমিটার (প্রায়)

= 1.745 ×1000 মি.

= 1745 মি. (প্রায়)

পাহাড়টির উচ্চতা 1.745 কি. মি. (প্রায়) বা 1745 মি. (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
144

Related Question

View All
উত্তরঃ

দুইটি ভিন্ন রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ঐ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে বলে ধরা হয়। আবার দুইটি অসমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে অর্থাৎ ছেদ বিন্দুর অন্তঃস্থ ও বহিঃস্থ উভয়দিকে কোণ উৎপন্ন হয়। একে জ্যামিতিক কোণ বলে। জ্যামিতিক কোণ 0° হতে 360° এর মধ্যে সীমাবদ্ধ থাকে।

SATT Team
SATT Team
8 months ago
100
উত্তরঃ

ত্রিকোণমিতিতে একটি রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে যেকোনো মানের কোণ উৎপন্ন করে। একটি রশ্মি তার আদি অবস্থান থেকে ঘুরে নির্দিষ্ট অবস্থানে পৌছাতে যে পরিমাণ আবর্তিত হয়, তা ঐ রশ্মি দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ নির্দেশ করে। এগুলো হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ যেকোনো পরিমাপের হতে পারে।

SATT Team
SATT Team
8 months ago
137
উত্তরঃ

XY সমতলে XOX' ও YOY' সরলরেখাদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করায় যে চারটি সমকোণ উৎপন্ন করে তাদের প্রত্যেকটির অভ্যন্তরকে একটি চতুর্ভাগ বলে। OX রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকলে প্রথম সমকোণের অভ্যন্তরকে প্রথম চতুর্ভাগ এবং এবইভাবে ঘুরতে থাকলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সমকোণের অভ্যন্তরসমূহকে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ বলে।

SATT Team
SATT Team
8 months ago
146
উত্তরঃ

একটি স্থির রশ্মির সাপেক্ষে কোনো ঘূর্ণায়মান রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরালে উৎপন্ন কোণকে ধনাত্মক কোণ বলা হয় এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরালে উৎপন্ন কোণকে ঋণাত্মক কোণ বলে।

SATT Team
SATT Team
8 months ago
226
উত্তরঃ

- 315°=-270°-45°=-3×90°-45°

- 315°কোণটি একটি ঋণাত্মক কোণ এবং কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ও সমকোণ, ঘুরার পর একই দিকে আরও 45° ঘুরতে হয়েছে। সুতরাং,- 315° কোণটির অবস্থান প্রথম চতুর্ভাগে।

SATT Team
SATT Team
8 months ago
162
উত্তরঃ

-1465°=-1440°-25°=-16×90°-25°

-1465° একটি ঋণাত্মক কোণ। - 1465° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে চারবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো 25° ঘুরে; চতুর্থ চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং – 1465° কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত।

SATT Team
SATT Team
8 months ago
103
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews