সংক্ষিপ্ত প্রশ্ন

Updated: 1 year ago
উত্তরঃ

পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন, আমার শ্রেণির ১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৩০, ৪০, ৩৫, ৫০, ৬০, ৭০, ৬৫, ৭৫, ৬০, ৭০ যা একটি উপাত্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

তথ্য: কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মনি, উপাদান বা বস্তুই হলো তথ্য। যেমন, একজন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বরসমূহ একটি তথ্য।

উপাত্ত : পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তাই হলো পরিসংখ্যানের উপাত্ত। যেমন, একজন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বরসমূহ হলো পরিসংখ্যানের উপাত্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সংগৃহীত উপাত্তসমূহ মানের অধঃক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানোর ফলে যে সজ্জিত উপাত্ত পাওয়া যায় তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন, ৬০, ৬০, ৭১, ৭৫, ৭৫, ৭৫, ৭৮, ৭৮, ৭৯ যা একটি বিন্যস্ত উপাত্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ৬০, ৬০, ৭১, ৭৫, ৭৫, ৭৫, ৭৮, ৭৮, ৮০, ৮০, ৮০, ৮৫, ৮৫, ৯০, ৯০, ৯০, ৯০, ৯০, ৯২, ৯৫।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। কারণ, যে সকল উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। প্রদত্ত উপাত্তসমূহ ঊর্ধ্বক্রম বা অধঃক্রম কোনোভাবেই সাজানো নেই। তাই প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তসমূহের সমষ্টি = ৪৮ + ৫০ + ৫০ + ৫৫ + ৫৭+ ৫৬ + ৪৯ + ৫২+৫৩+৫২ + ৪৪ + ৫১ = ৬১৭

উপাত্তের সংখ্যা = ১২

গড় = উপাত্তসমূহের সমষ্টি / উপাত্তের সংখ্যা = ৬১৭১২ = ৫১.৪১ (প্রায়)

নির্ণেয় গড় ৫১.৪১ (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রাপ্ত নম্বরের যোগফল = ৪৫ + ৫০ + ৪০ + ৪২ + ৪৮ + ৫২ + ৫৫+৪৪ + ৬০ + ৬৫ + ৫৫ + ৫৫+৪৪ + ৭০ + ৪০ + ৬৬ + ৬০ + ৬৫ = ৯৫৬

গড় = নম্বরের যোগফল / মোট উপাত্ত সংখ্যা = ৯৫৬১৮ = ৫৩.১১ (প্রায়)

নির্ণেয় গড় ৫৩.১১ (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মোট রান = ৪ + ৬ + ০ + ৮ + ১০ + ১৫+৪+৩ + ৭ + ৪ = ৬১

মোট ওভার = ১০।

গড় = মোট রান / মোট ওভার

= ৬১১০ = ৬.১ রান

নির্ণেয় গড় রান ৬.১।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বইয়ের মোট মূল্য ১৫০০ টাকা।
বইয়ের সংখ্যা = ১৫টি

আমরা জানি, গড় = মোট মূল্য / বইয়ের সংখ্যা

= ১৫০০১৫ টাকা

= ১০০ টাকা।

প্রতিটি বইয়ের গড় মূল্য ১০০ টাকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল

=১+২+৩+৪+৫+৬+৭+৮+ ৯ + ১০ = ৫৫

গড় = যোগফল / মোট সংখ্যা = ৫৫১০ =৫.৫

নির্ণেয় গড় ৫.৫।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তসমূহের সমষ্টি = ৭ + ৯ + ১০ + ১২ + ১৪ + ৮ = ৬০

উপাত্তের সংখ্যা = ৬

গড় = উপাত্তসমূহের সমষ্টি / উপাত্তের সংখ্যা = ৬০৬=১০

নির্ণেয় গড় ১০।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো :
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭

গড় নির্ণয় : ৫০ থেকে ছোট মোট মৌলিক সংখ্যা ১৫টি।

মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি
= ২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ + ২৯ + ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭ = ৩২৮

∴ মৌলিক সংখ্যাগুলোর গড় = মৌলিক  সংখ্যাগুলোর  সমষ্টিমোট মৌলিক সংখ্যা

= ৩২৮১৫\dfrac{৩২৮}{১৫}

= ২১.৮৭ (প্রায়)

সুতরাং, ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর গড় ২১.৮৭ (প্রায়)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে, সেই মানটিই হলো ঐ উপাত্তের মধ্যক।

যেমন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সংখ্যাগুলোকে ৩ সংখ্যাটি সমান দুই ভাগে বিভক্ত করে। তাই সংখ্যাগুলোর মধ্যক ৪।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৬

প্রদত্ত উপাত্তগুলোর সংখ্যা ১১ যা বিজোড় সংখ্যা।

∴ মধ্যক = উপাত্তসমূহের সংখ্যা + ১ / ২
= ১১+১২\frac{১১ + ১}{২} = ১২২\frac{১২}{২} = ৬ তম পদ = ১০

নির্ণেয় মধ্যক : ১০।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সমাধান : উপাত্তগুলাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ৭০, ৭৯, ৮০, ৮০, ৮০, ৮৪, ৮৫, ৯০
এখানে, উপাত্তের সংখ্যা ৮ বা ৪ জোড়া।
∴ মধ্যক = মধ্যবর্তী সংখ্যার দুটির সমষ্টি ÷ ২
= (৪র্থ + ৫ম পদের সমষ্টি) ÷ ২
= (৮০ + ৮০) ÷ ২ = ১৬০ ÷ ২ = ৮০।

নির্ণেয় মধ্যক: ৮০।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই,
৭০০, ৮০০, ৯০০, ১০০০, ১০৫০, ১১০০, ১২০০, ১৪০০, ১৫০০

এখানে উপাত্তসমূহের সংখ্যা ৮ যা জোড় সংখ্যা।

∴ মধ্যক = মধ্যবর্তী সংখ্যার দুটির সমষ্টি ÷ ২

= (৪র্থ ও ৫ম পদের সমষ্টি) ÷ ২
= (১০০০ + ১১০০) ÷ ২
= ২১০০ ÷ ২
= ১০৫০

নির্ণেয় মধ্যক : ১০৫০।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই,
৫, ৭, ৯, ১১, ১২, ১৪, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৪
এখানে উপাত্তসমূহের সংখ্যা ১৩ যা বিজোড় সংখ্যা।

∴ মধ্যক = উপাত্তসমূহের সংখ্যা + ১ / ২
= ১৩+১২\dfrac{১৩ + ১}{২} তম পদ = ১৪২\dfrac{১৪}{২} তম পদ = ৭ তম পদ = ১৬

∴ ৭ তম পদটি হচ্ছে ১৬, যা মধ্যক।
নির্ণেয় মধ্যক : ১৬।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই,

২১, ২২, ২২, ২২, ২২, ২২, ২২, ২২, ২২, ২৫, ২৫, ৩২, ৩২, ৩২, ৩২, ৩৫, ৩৫, ৩৫, ৩৭, ৩৭, ৩৭, ৩৭, ৩৭, ৩৯, ৩৯, ৩৯, ৪০, ৪০।

এখানে, উপাত্তের সংখ্যা = ২৮ (জোড় সংখ্যা)

এক্ষেত্রে, সংখ্যাগুলোকে সমান দুইভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে

১৪টি করে সংখ্যা পাওয়া যায়।

মধ্যক = ১৩তম ও ১৪তম পদের যোগফল / ২

= ৩২+৩২২

= ৬৪২

=৩২

নির্ণেয় মধ্যক ৩২।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তগুলোর সমষ্টি = ৭০ + ৮০ + ৯০ + ৫০ + ৮৫ + ৮০ + ৮৪ + ৯০+৮০+৭৯ = ৭৮৮

উপাত্তের সংখ্যা = ১০

গড় = উপাত্তসমূহের সমষ্টি / উপাত্তের সংখ্যা = ৭৮৮১০=৭৮.৮

নির্ণেয় গড় ৭৮.৮।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রদত্ত উপাত্তসমূহ হলো: ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯, ১০, ১১, ১২, ১৫।
এখানে উপাত্তে ৯ সর্বাধিক ২ বার আছে।
প্রদত্ত উপাত্তের প্রচুরক ৯।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রদত্ত উপাত্তসমূহ হলো : ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪।
এখানে কোনো উপাত্তই একবারের বেশি নেই।
তাই উপাত্তসমূহে কোনো প্রচুরক নেই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

এখানে, ২১ আছে ১ বার, ২২ আছে ৬ বার, ২৫ আছে ২ বার, ৩২ আছে ৪ বার, ৩৫ আছে ৩ বার, ৩৫ আছে ৫ বার, ৩৯ আছে ২ বার, ৪০ আছে ২ বার।
এখানে, ২২ আছে সর্বাধিক ৬ বার।
সুতরাং, প্রচুরক ২২।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই,

৪০, ৪২, ৪৪, ৪৫, ৪৮, ৫০, ৫৫, ৫৫, ৫৫, ৬০, ৬০, ৬৫, ৬৫, ৭০।
উপাত্তে ৫৫ সর্বাধিক ৩ বার আছে।
∴ প্রদত্ত উপাত্তের প্রচুরক ৫৫।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
645

আমরা যে পৃথিবীতে বসবাস করছি তা অসংখ্য তথ্য এবং উপাত্তে ভরপুর। তাই বর্তমান সময়কে তথ্যপ্রযুক্তির যুগ বলা হয়। তথ্যপ্রযুক্তির যুগে বাস করে কিভাবে তথ্যকে ব্যবহার করতে হয় এবং তথ্য ও উপাত্ত থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এ সকল দিক বিবেচনা করে এই অধ্যায়ে তথ্য, উপাত্ত এবং উপাত্তকে সাজিয়ে তা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে কিভাবে তথ্য ও উপাত্তকে ব্যবহার করতে হয় সেই সেই দিক নিয়েও আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের আলোচিত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ করতে পারলে অনেক বাস্তব সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে।

অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

  • তথ্য ও উপাত্ত কী তা ব্যাখ্যা করতে পারবে।
  • শ্রেণি ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে।
  • রেখাচিত্র অঙ্কন করতে পারবে।
  • অঙ্কিত রেখাচিত্র বর্ণনা করতে পারবে।

Related Question

View All
উত্তরঃ

তথ্য: যেকোনো গবেষণার কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। তথ্যনির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের ব্যাপক ব্যবহার দেখতে পাই। প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন। প্রতি পরীক্ষার শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করেন ও তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এছাড়া দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজারদর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি।

উপাত্ত : পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তাই হলো পরিসংখ্যানের উপাত্ত। যেমন, ষষ্ঠ শ্রেণির ১০ জন শিক্ষার্থীর উচ্চতা হলো উপাত্ত। আবার, কোনো স্থানের ১ সপ্তাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অথবা বৃষ্টিপাতের পরিমান সংগ্রহ করলে এটি একটি উপাত্ত হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
948
উত্তরঃ

আমরা জানি, একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। তাই কালামের ওজন ৫০ কেজি এটি পরিসংখ্যান নয়। অন্যদিকে, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি এটি পরিসংখ্যানের উপাত্ত। কারণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি একটি বৈশিষ্ট্য পরিমাপক একাধিক সংখ্যা বুঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
415
উত্তরঃ

আমার শ্রেণির ১৫ জনের ওজন (কেজিতে) নিচে উপস্থাপন করা হলো:

৪২, ৪৫, ৪৮, ৪৮, ৫০, ৫০, ৫৫, ৫৭, ৫৬, ৪৯, ৫২, ৫৩, ৫২, ৪৪, ৪৯।

এখানে, ১৫ জনের ওজনের সমষ্টি = ৪২ + ৪৫ + ৪৮ + ৪৮ + ৫০ + ৫০ + ৫৫ + ৫৭+৫৬ + ৪৯+৫২+৫৩+৫২+৪৪+৪৯ = ৭৫০

উপাত্তসমূহের সংখ্যা = ১৫

আমরা জানি, গড় = উপাত্তসমূহের সমষ্টি / উপাত্তসমূহের সংখ্যা = ৭৫০১৫ বছর = ৫০

নির্ণেয় গড় ৫০ কেজি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
515
উত্তরঃ

উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫

এখানে, উপাত্ত সংখ্যা = ৯; যা বিজোড় সংখ্যা।

মধ্যক = উপাত্ত সংখ্যা + ১ / ২ = তম পদ

৯+১২ = ১০২ = ৫ম পদ = ১০

নির্ণেয় মধ্যক : ১০।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
602
উত্তরঃ

প্রদত্ত উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:

৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০৫০, ১১০০, ১২০০, ১৪০০, ১৫০০, ২৫০০

এখানে উপাত্ত সংখ্যা = ১০, যা একটি জোড় সংখ্যা।

অতএব,

মধ্যক=মধ্যবর্তী  সংখ্যা  দুটি  যোগফল২

অর্থাৎ,

=৫ম  পদ+৬ষ্ঠ  পদ২=১০৫০+১১০০২=২১৫০২=১০৭৫

নির্ণেয় মধ্যক = ১০৭৫

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
506
উত্তরঃ

উপান্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই,
৭, ৯, ১১, ১২, ১৪, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২
এখানে, উপান্ত সংখ্যা ১১; যা বিজোড় সংখ্যা।

∴ মধ্যক = উপান্ত  সংখ্যা + ১২ তম পদ

= ১১+১২\frac{১১ + ১}{২} তম পদ = ১২২\frac{১২}{২} তম পদ

= ৬ তম পদ = ১৬

∴ ৬ তম পদ বা ৬ষ্ঠ পদটি হচ্ছে ১৬, যা মধ্যক।
নির্ণেয় মধ্যক : ১৬।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
585
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews