উৎসব মানে আনন্দ-অনুষ্ঠান। কোনো উপলক্ষ্যে কিছু মানুষ একত্র হয়ে ভালো সময় কাটানোকেই উৎসব বলে।
উৎসবের দুইটি প্রকার হলো- ১. পারিবারিক উৎসব, ২. ধর্মীয় উৎসব।
নববর্ষ মানে নতুন বছর। নতুন বছরকে বরণ করার উৎসবকে নববর্ষ বলে।
নববর্ষে বৈশাখী মেলা হয়।
বৈশাবী একটি উৎসব। নতুন বছরকে গ্রহণ করার জন্য পার্বত্য অঞ্চলে যে উৎসবের আয়োজন করা হয়, তাকে বৈশাবী বলে।
মুসলমানদের প্রধান দুইটি প্রধান উৎসব হলো- ১. ঈদ-উল ফিতর ও ২. ঈদ-উল আজহা।
হিন্দুদের দুইটি উৎসব হলো-১. দুর্গাপূজা ও ২. লক্ষ্মীপূজা।
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা। শরৎকালে দুর্গাপূজা হয়।
বড়োদিন খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব।
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allউৎসব মানে আনন্দ-অনুষ্ঠান
উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে
নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে।
অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়।
দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়।
দুর্গাপূজা হয় শরৎকালে
সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় ।
নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈশাবী বলে। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে।
ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়।
১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন।
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা।
সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়।
বাংলা বছরের প্রথম দিন হলো ১লা বৈশাখ। এই দিনকে নববর্ষ বলে। এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা রকম আয়োজন করা হয়। গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় বিভিন্ন রকম মজাদার খাবার, খেলনা পাওয়া যায়। অনেক জায়গায় নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়।
পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয়, তাকে বৈশাবী বলে। বৈশাবী উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে। যেমন: ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়।
মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। ঈদের দিন ফিরনি-সেমাই, পোলাও-মাংস রান্না করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!