উত্তরঃ

বায়ু দূষণে স্বাস্থ্যের উপর প্রভাবঃ ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশে বায়ুকে দুষিত করে। বায়ু দুষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ ও সম্পদ নষ্ট হয়। নিচে বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের উপর কয়েকটি বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা:

→ বায়ু দূষনের প্রধান উপাদান কার্বন মনোক্সাইড আমাদের রক্তে অক্সিজেন গ্রহণের পরিমাণ কমিয়ে দেয়। 

→ বায়ু দূষণের আরেকটি উপাদান ব্লেড বা সীসা যা শিশুদের বেশি ক্ষতি করে। এর প্রভাবে হজম প্রক্রিয়া ও স্নায়ুতন্ত  ক্ষতিগ্রস্থ হয়।

→ বিষাক্ত ওজোনের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। 

→ নাইট্রোজেন-ডাই-অক্সাইডের প্রভাবে বাচ্চাদের শীতের সময় সর্দি কাশির প্রকোপ বেড়ে যায়। 

→ ফুসফুসে ক্যান্সারের অন্যতম কারণ বায়ু দূষণ ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

পানি দূষণের কারণঃ পানি দূষণের কয়েকটি কারণ নিচে দেয়া হলো। এগুলো হলোঃ 

> জলাশয়ের পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। 

> পানিতে জীব জন্তুর মৃত দেহ ফেললে পানি দূষিত হয়। 

> কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ ফেললে পানি দূষিত হয়। 

> পুকুরের পানিতে কাপড় কাঁচলে ও গরু ছাগল গোসল করালে পানি দূষিত হয়। 

> চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক ঔষধ ও সার বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে পানি দূষিত করে। 

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

”অসমাপ্ত আত্মজীবনী” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

বাংলাদেশের সমুদ্র বন্দর ৩টি। মংলা, চট্রগ্রাম ও পায়রা।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

ইলিশ মাছ, জামদানি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক ( জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

২টি গ্রীণ হাউস গ্যাসের নাম মিথেন, ওজোন।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

পলিথিন প্লাস্টিক দ্রব্য। আর এটি বন্যপ্রাণি, বন্যপ্রাণির আবাসস্থল ও পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর প্রভাব ফেলে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

কম্পিউটারের প্রধান অংশগুলোঃ ১. ইনপুট, ২. আউটপুট ৩. প্রসেসর ৪. মেমোরি।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
উত্তরঃ

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কপি হতে পারে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
219

পরিবেশ দূষণ

মানুষের কর্মকান্ডের ফলশ্রুতিতে পরিবেশের উপাদানে অনাকাঙ্খিত পরিবর্তন হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ ৪ প্রকার। যথা- পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং শব্ত দূষণ। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো মানুষ।

বায়ুদূষণ: গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মরনাক্সাইড গ্যাস থাকে। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। ডিজেল পোড়ালে বাতাসে আসে সালফার-ডাই-অক্সাইড (SO2) গ্যাস। কলকারখানা অথবা যানবাহন হতে নির্গত কার্বন মনো-অক্সাইড, সালফার-ডাই-অক্সাইড মূল ত বায়ু দূষণের জন্য দায়ী। যান্ত্রিক পরিবহন ও শিল্পকারখানার দূষণ থেকে SMOG এর সৃষ্টি হয়। SMOG হচ্ছে এক ধরণের দূষিত বায়ু। স্মোগ (SMOG) শব্দটি এসেছে SMOKE + FOG হতে।

শব্দ দূষণ: শব্দ ১-৬০ ডেসিবল পর্যন্ত সহনীয়, ৬০-১০০ ডেসিবল পর্যন্ত বিরক্তিকর এবং ১০০-১৬০ ডেসিবল পর্যন্ত শ্রবণশক্তির জন্য ক্ষতিকর। শব্দ যদি একটি নির্দিষ্ট মাত্রা (৮০ ডেসিবল) ছাড়িয়ে যায় তখন তা দূষণের পর্যায়ে চলে আসে। শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ, নিদ্রাহীনতা এবং চরম অবস্থায় মানসিক বৈকল্যের সুষ্টি হতে পারে। ১০৫ ডিবি এর বেশি মাত্রার শব্দ দূষণ হলে মানুষ বধির হয়ে যেতে পারে।

পানি দূষন: কচুরিপানা (Water hyacinth) পানি দূষণ কমাতে সহায়তা করে।

Related Question

View All
উত্তরঃ

কম্পিউটারের প্রধান অংশসমূহ হলো:

        
  • হার্ডওয়্যার (Hardware)
  •     
  • সফটওয়্যার (Software)

Primary Memory (প্রাথমিক মেমরি):

        
  • RAM (Random Access Memory)
  •     
  • ROM (Read Only Memory)

Auxiliary Memory (সহায়ক মেমরি):

        
  • HDD (Hard Disk Drive)
  •     
  • SSD (Solid State Drive)
  •     
  • পেন ড্রাইভ (Pen Drive)
  •     
  • CD/DVD (Compact Disc/Digital Versatile Disc)
  •     
  • মেমরি কার্ড (Memory Card)

Input Devices (ইনপুট ডিভাইস):

        
  • কিবোর্ড (Keyboard)
  •     
  • মাউস (Mouse)
  •     
  • মাইক্রোফোন (Microphone)
  •     
  • স্ক্যানার (Scanner)
  •     
  • ওয়েবক্যাম (Webcam)
  •     
  • জয়স্টিক (Joystick)
  •     
  • লাইট পেন (Light Pen)
  •     
  • বারকোড রিডার (Barcode Reader)

Output Devices (আউটপুট ডিভাইস):

        
  • মনিটর (Monitor)
  •     
  • প্রিন্টার (Printer)
  •     
  • স্পিকার (Speaker)
  •     
  • প্রজেক্টর (Projector)
  •     
  • হেডফোন (Headphone)

কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য প্রক্রিয়াকরণ করে। এর প্রধান দুটি অংশ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত বা স্পর্শযোগ্য অংশসমূহ, যেমন - সিপিইউ, মেমরি, ইনপুট-আউটপুট ডিভাইস ইত্যাদি। অন্যদিকে, সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেয়।

মেমরি: মেমরি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে - প্রাথমিক মেমরি (Primary Memory) ও সহায়ক মেমরি (Auxiliary Memory)।

        
  • প্রাথমিক মেমরি (Primary Memory): এই মেমরি সিপিইউ-এর সরাসরি অ্যাক্সেসে থাকে এবং খুবই দ্রুত কাজ করে। এটি প্রধানত প্রোগ্রাম ও ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করে, যা সিপিইউ বর্তমানে ব্যবহার করছে। RAM হলো একটি ভোলাটাইল (Volatile) মেমরি, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এর সংরক্ষিত তথ্য মুছে যায়। ROM হলো একটি নন-ভোলাটাইল (Non-Volatile) মেমরি, যা কম্পিউটার স্টার্ট-আপের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী স্থায়ীভাবে সংরক্ষণ করে।
  •     
  • সহায়ক মেমরি (Auxiliary Memory): এটি কম্পিউটারের ডেটা ও প্রোগ্রাম দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই মেমরি প্রাথমিক মেমরির চেয়ে ধীরগতির কিন্তু ধারণক্ষমতা অনেক বেশি এবং নন-ভোলাটাইল। যেমন: হার্ড ডিস্ক ড্রাইভ (HDD), সলিড স্টেট ড্রাইভ (SSD), পেন ড্রাইভ, CD/DVD, মেমরি কার্ড ইত্যাদি।

ইনপুট ও আউটপুট ডিভাইস:

        
  • ইনপুট ডিভাইস (Input Devices): এই ডিভাইসগুলো ব্যবহার করে ব্যবহারকারী কম্পিউটারকে ডেটা বা নির্দেশাবলী প্রদান করে। যেমন: কিবোর্ড (টাইপ করার জন্য), মাউস (পয়েন্টিং ও ক্লিক করার জন্য), মাইক্রোফোন (শব্দ ইনপুট করার জন্য), স্ক্যানার (ছবি বা ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের জন্য) ইত্যাদি।
  •     
  • আউটপুট ডিভাইস (Output Devices): এই ডিভাইসগুলো কম্পিউটার থেকে প্রক্রিয়াকৃত ফলাফল ব্যবহারকারীর কাছে প্রদর্শন বা সরবরাহ করে। যেমন: মনিটর (ভিজ্যুয়াল ডিসপ্লের জন্য), প্রিন্টার (কাগজে টেক্সট বা ছবি প্রিন্ট করার জন্য), স্পিকার (শব্দ আউটপুট করার জন্য), প্রজেক্টর (বড় পর্দায় ডিসপ্লে করার জন্য) ইত্যাদি।
Satt AI
Satt AI
2 weeks ago
410
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews