সংক্ষেপে মহানবি হজরত মুহাম্মদ (স.) এর জীবনী লেখ। (রচনামূলক প্রশ্ন)

Updated: 2 months ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। ছোটোবেলা থেকেই মুহাম্মদ (স.) শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। সবার সাথে ভালো ব্যবহার করতেন। কখনো অহংকার করতেন না। কাউকে অপমান বা ছোটো করতেন না। মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন। যুবক বয়সে 'হিলফুল ফুযুল' নামে একটি শান্তিসংঘ গঠন করে সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করেন।

২৫ বছর বয়সে হজরত মুহাম্মদ (স.) হজরত খাদিজা (রা.) কে বিয়ে করেন। এবপর তিনি মাঝে মাঝে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। এ সময় তাঁর বয়স ছিল ৪০ বছর। তখন হেরা গুহাতেই তিনি নবুয়ত লাভ করেন।।

নবুয়ত লাভের পর হজরত মুহাম্মদ (স.) সবাইকে এক আল্লাহর ইবাদাত করার আহ্বান জানান। মন্দ লোকেরা তাঁর বিরোধিতা করলেও তিনি ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন। ধীরে ধীরে মানুষ মহানবি (সা.) এর আহ্বানে সাড়া দিতে লাগল। ইসলামের বাণী ছড়িয়ে পড়ল দূর-দূরান্তে। শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হলো। অবশেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে মহানবি হজরত মুহাম্মদ (স.) মদিনায় ইন্তেকাল করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
265

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews