সকল কম্পাঙ্কের শব্দ, আমরা শুনতে পাই না। শব্দের কম্পাঙ্ক ২০ হার্জ থেকে ২০০০০ হার্জ এর মধ্যে থাকলেই কেবল সেই শব্দ আমরা শুনতে পাই। কম্পাঙ্কের এ সীমাকেই শ্রাব্যতার সীমা বলে। আমাদের শ্রাব্যতার নিম্ন সীমা ২০ হার্জ এবং উচ্চ সীমা ২০০০০ হার্জ।
Related Question
View Allনিচে শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া হলো-
| শ্রাব্য শব্দ | অশ্রাব্য শব্দ |
| ১. যে শব্দ আমরা শুনতে পাই তাই শ্রাব্য শব্দ। | ১. যে শব্দ আমরা শুনতে পাই না তাই অশ্রাব্য শব্দ। |
| ২. শ্রাব্য শব্দের কম্পাঙ্ক ২০ থেকে ২০,০০০ হার্জের মধ্যে | ২. অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক ২০ হার্জ এর কম অথবা ২০,০০০ হার্জ এর বেশি। |
যে শব্দ প্রতি সেকেন্ডে ২০টির কম কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি-পূর্ব শব্দ বলা হয়। এ রকম শব্দ মানুষ শুনতে পায় না। যে শব্দ প্রতি সেকেন্ডে ২০,০০০ টির বেশি কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি-উত্তর শব্দ বলে। এরকম শব্দও মানুষ শুনতে পায় না।
নিচে নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া হলো-
| নয়েজ | সুশ্রাব্য শব্দ |
| ১. যেসব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে নয়েজ বলে। | ১. যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য শব্দ বলে। |
| ২. এ ধরনের শব্দকে গোলমাল বলে। | ২. এ ধরনের শব্দকে সুরেলা শব্দ বলে। |
| ৩. বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে নয়েজ উৎপন্ন হয়। | ৩. বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। |
| ৪. এ রকম শব্দ হলো পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডে লেখার সময় চকের কিচ কিচ্ শব্দ ইত্যাদি। | ৪. এ রকম শব্দ হলো গানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, সেতারের বাজনা ইত্যাদি। |
সকল কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। শব্দের কম্পাঙ্ক ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ এর মধ্যে থাকলেই কেবল সেই শব্দ আমরা শুনতে পাই। কম্পাঙ্কের এ সীমাকেই শ্রাব্যতার সীমা বলে।
আমাদের শ্রাব্যতার নিম্ন সীমা ২০ হার্জ এবং উচ্চ সীমা ২০,০০০ হার্জ।
শব্দ হলো এক ধরনের শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জোগায়। শব্দ কম্পনের মাধ্যমে সৃষ্টি হয়। যেসব শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেগুলি সুরেলা শব্দ এবং যেগুলো ভালো লাগে না তাদেরকে বেসুরো শব্দ বলে।
সুরেলা বা শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য হলো-
১. সুরেলা শব্দের সুর আছে।
২. এগুলো শুনতে ভালো লাগে।
৩. বিরক্তিকর নয় বরং আনন্দদায়ক।
৪. নির্দিষ্ট ছন্দে আন্দোলন করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!