সঙ্গদোষে লোহা ভাসে।

Updated: 1 month ago
উত্তরঃ

মূলভাব: মানুষকে জীবনের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসতে হয়। তার মধ্য থেকে উত্তম সঙ্গী বেছে নেওয়া অত্যন্ত আবশ্যক। কেননা, উত্তম সঙ্গ যেমন জীবনকে মধুময় করতে পারে, তেমনি অসৎ সঙ্গে সর্বনাশ হতে পারে।

সম্প্রসারিত ভাব: জগতের প্রত্যেকেই স্বাধীন সত্তার অধিকারী। চিন্তা-চেতনা ও কর্মে প্রত্যেক মানুষ আলাদা। মানুষ নিজেই তার বিবেককে নিয়ন্ত্রণ করে। কিন্তু তবুও সঙ্গের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। কেননা, মানুষ তার চারপাশের পরিবেশ এবং সঙ্গ দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে তাই উপযুক্ত সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে ব্যক্তি উন্নত ও সৎ চরিত্রের অধিকারী হতে চায়, তাকে অবশ্যই সৎ ও উন্নত মানসিকতার ব্যক্তির সঙ্গে মিশতে হবে। যেসব বস্তু সুন্দর ও রমণীয়, সেসব বস্তুর সংস্পর্শে যেসব বস্তু থাকে, সেগুলোও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। সৎ স্বভাবের লোকদের সঙ্গে মেলামেশায় খারাপ মানসিকতার অধিকারী ব্যক্তিও তেমনি উন্নত মানসিকতার অধিকারী হতে পারে। অন্যদিকে, অসাধু ব্যক্তির সঙ্গে মেলামেশার ফলে সৎ ব্যক্তিও অসৎকর্মে লিপ্ত হতে পারে। প্রকৃতপক্ষে, সঙ্গ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। সেজন্য সৎ ও যোগ্য সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গের কারণে মানুষের চরিত্রে নানামুখী পরিবর্তন সাধিত হয়। তাই উত্তম সঙ্গ লাভের বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

মন্তব্য: প্রকৃতপক্ষে, সঙ্গ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। সেজন্য সৎ ও যোগ্য সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গের কারণে মানুষের চরিত্রে নানামুখী পরিবর্তন সাধিত হয়। তাই উত্তম সঙ্গ লাভের বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
128
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews