সম্প্রতি তোমার দেখা একটি বৃক্ষমেলার বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো।

Updated: 2 months ago
উত্তরঃ

বনশ্রী, ঢাকা
২২.০৬.২০২৫

প্রিয় সায়ান
আমার শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। গত ৫ জুন আমি রাজধানীর আগারগাঁয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- ২০২৫ দেখতে গিয়েছিলাম। প্রবেশপথের দুধারের সারি সারি আম গাছে থোকায় থোকায় সবুজ আম ঝুলছে। একটু সামনে যেতেই দেখি গাছে ঝুলছে লেবু, করমচা, ঝুলে আছে কাঁঠালও। আমার মনে হলো আমি যেন গ্রামের বাড়ির বাগানে ঘুরছি। পুরো মেলাটি ছিল বেশ পরিপাটি ও সাজানো-গোছানো। মোট ১৩০টি স্টল মেলায় অংশ নিয়েছে। আমি ঘুরে ঘুরে প্রতিটি স্টল দেখার চেষ্টা করেছি। অনেক প্রজাতির বৃক্ষ দেখেছি যেগুলোর নাম আগে কখনো শুনিনি। নানা রকম ফুল গাছ, ঔষধি গাছ, ক্যাকটাস ও ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো রয়েছে গোটা বৃক্ষমেলা প্রাঙ্গণ। এছাড়াও টব, সার, পাটজাত বিভিন্ন দ্রব্যও মেলায় পাওয়া যাচ্ছে। আমি দেখলাম সেখানে আম, কাঁঠাল, জাম্বুরা, কমলা, বেদানা, মাল্টা, পেয়ারা, আতা ইত্যাদি ফলের গাছ বিক্রি হচ্ছে। প্রতিটি গাছেই ফল ধরে আছে। সেগুলোর মৌ মৌ ঘ্রাণ বাতসে ভেসে বেড়াচ্ছে। এর বাইরে গোলাপ, গাঁদা, কনকচাঁপা, নয়নতারা, টগর, জুঁই ফুলের গাছে ফুল ফুটে আছে। আমি একটি নোট বই নিয়ে গিয়েছিলাম। সেখানে মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজাতির বৃক্ষের নাম লিখে এনেছি। এগুলোর মধ্যে অন্যতম হলো- লোকাট ফল, এবিউ ফল, কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আতা, কুল, বরই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঁঠাল, ডুমুর, কাজু বাদাম, জবা ফুল, ম্যান্ডেভিলা ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাঁপা, বাসন্তী, মালতী, নয়নতারা, আঁশফল, ঘৃতকুমারী, লটকনসহ চেনা-অচেনা বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ। সমগ্র মেলাটি ঘুরে আসতে আমার প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছিল। খুব মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করেছি। যদি এ ধরনের বৃক্ষমেলা কোথাও দেখতে পাও অবশ্যই ঘুরে দেখবে। ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
আফিফ

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
45
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews