সময়ের একক সম্পর্কে লেখ।

Updated: 9 months ago
উত্তরঃ

সময় পরিমাপের সকল পদ্ধতির একক হলো সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন মিনিট, ঘণ্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থানে পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো ১ দিন। এক দিনের ২৪ ভাগের এক ভাগ হলো ১ ঘণ্টা। ১ ঘণ্টার ৬০ ভাগের ১ ভাগ হলো ১ মিনিট। ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগই হলো মৌলিক একক সেকেন্ড। সুতরাং সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন ও বছর। তবে সময় পরিমাপের সকল পদ্ধতিতে এর একক সেকেন্ড।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
534

দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়।

এই অধ্যায় শেষে আমরা

  • বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারব।
  • বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব।
  • পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারব।
  • দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব।
  • বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারব।
  • তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারব।
  • তাপমাত্রা পরিমাপ করতে পারব।

Related Question

View All

দৈর্ঘ্যের একক কী? (জ্ঞানমূলক)

Updated: 9 months ago
উত্তরঃ

দৈর্ঘ্যের একক মিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
2.4k

পরিমাপের প্রয়োজন হয় কেন (অনুধাবন)

Updated: 9 months ago
উত্তরঃ

আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবনধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন- কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
2.4k

ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? (প্রয়োগ)

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

এবং দৈর্ঘ্য = ১০ মিটার

আমরা জানি,

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

 প্রস্থ= ক্ষেত্রফল/দৈর্ঘ্য

= ৪০ বর্গমিটার/১০ মিটার== ৪ মিটার

অতএব, ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
522

টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার

পড়ার টেবিলের প্রশ্ন = ৫০ সে. মি.

=মি. [ ১০০ সে. মি. = ১ মি.]

= ০.৫ মি

পড়ার টেবিলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গএকক

= (১ ০ ০.৫) বর্গমিটার

= ০.৫ বর্গমিটার

অতএব, একটি টেবিলের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার

ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০- ১) বর্গমিটার

= ৩৯ বর্গমিটার

অতএব, টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
317

ক্যান্ডেলা কী? (জ্ঞানমূলক)

Updated: 9 months ago
উত্তরঃ

ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
718

যৌগিক একক ব্যাখ্যা কর। (অনুধাবন)

Updated: 9 months ago
উত্তরঃ

যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত - তাদেরকে যৌগিক একক বলে। যেমন, আয়তনের একক ঘনমিটার, যা তিনটি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটার এর গুণফল। -তাই আয়তনের একক একটি যৌগিক একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
358
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews