সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন কী সম্ভব? মতামত দাও।

Updated: 9 months ago
উত্তরঃ

সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।

সরকারের ব্যবসায়বান্ধব নীতিমালা; যেমন- শিল্পনীতি, বাণিজ্যনীতি, করনীতি, আমদানি নীতি, রপ্তানি নীতি ইত্যাদি ছাড়া কার্যকর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই যেকোনো দেশের অর্থনৈতিক পরিবেশের উন্নয়নের জন্য সরকারের উদার বিনিয়োগ নীতি, স্থিতিশীল পুঁজিবাজার, অর্থ ও ব্যাংক ব্যবস্থা ইত্যাদির দ্রুত উন্নয়ন করা দরকার। কেননা অনুকূল সরকারি নীতিমালা ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।

উদ্দীপকের গনি মিয়া কৃষক পরিবারের কর্মঠ ছেলে। নদী বিধৌত পদ্মার পাড়ে তারা বাস করত। জমিতে পলি থাকায় সেখানে প্রচুর ফসল উৎপন্ন হতো। ফলে তারা সচ্ছল জীবিকা নির্বাহ করত। বন্যায় নদীভাঙনের ফলে গত বছর গনি মিয়াদের ভিটেমাটিসহ নদীগর্ভে বিলীন হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করেন। ব্যবসায় করার ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ না পেয়ে তিনি ইটের ভাটায় কাজ করতেন। পরবর্তীতে সরকারি নীতিমালা প্রণয়নের মাধ্যমে নদীভাঙন এলাকায় সরকার ব্যাংক ঋণের ব্যবস্থা করলে গনি মিয়াদের আর্থিক অবস্থার উন্নতি হয়। গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য সরকারি নীতিমালার গুরুত্ব অপরিসীম। কেননা অনুকূল সরকারি, নীতিমালা থাকলে বেকার যুবকেরা সহজ শর্তে ব্যাংক ঋণ পাবে। ফলে তারা নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সুষ্টি করে বেকারত্ব থেকে মুক্তি পাবে। ফলশ্রুতিতে ব্যক্তিগত আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পাবে। সর্বোপরি ব্যক্তি, সমাজ ও দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। তাই বলা যায়, সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গনি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থায় উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।

378

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews